যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

একদিকে এই ধর পাকড়, টানা হেচড়া, দাহন পোড়ান এবং ভরসনা গঞ্জনা, অপরদিকে ভিন্নতর এক দৃশ্যের অবতারণা হচ্ছে। এই দৃশ্যের চরিত্রে রয়েছে সৎকর্মশীল ও আল্লাহভীরু লোকজন ৷ এরা তারা, যারা পরকালকে বিশ্বাস করতো এবং ভয় করতো । আজ তারা ‘নিরাপদ স্থানে' রয়েছে। এখানে ভয় নেই, ভীতি নেই, টানা হেঁচড়া নেই, ধর পাকড় নেই এবং নেই দাহন ও পোড়ন। এখানে তারা অত্যন্ত আরামে আয়েশে আছে । উদ্যানের মাঝে হুর পরিবেষ্টিত অবস্থায় আছে । তারা চিকন ও পুরু রেশমীবস্তর পরিধান করেছে। মুখোমুখি বসে আলাপচারিতায় মগ্ন । সুনয়না হুররা তাদের সংগী হিসেবে তাদের পাশেই রয়েছে। তারা জান্নাতে বড় বড় অট্টালিকার মালিক । হুকুম করলেই যা চায় তা পাচ্ছে। সেখানে নিরাপদে বিভিন্ন ফলমূল ভক্ষণ করবে । তাদের এসব নেয়ামত কখনও শেষ হবে না। তাদের কোনো মৃত্যুও হবে না । তাদের প্রথম মৃত্যুই শেষ মৃত্যু । এরপর আর কোনো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। (এই বক্তব্য মোশরেকদের সেই বক্তব্যের বিপরীতে এসেছে যে বক্তব্যের ভাষা ছিলো এই ‘আমাদের মৃত্যু একবারই হবে এবং আমরা পুনরুখিত হব না.......... |" নিশ্চয়ই মৃত্যু মানুষের জীবনে একবারই আসে । কিন্তু এই মৃত্যুর পর জান্নাত-জাহান্নামও আছে) আল্লাহ তায়ালা অনুগ্রহ করে তার এ সকল প্রিয় বান্দাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেছেন। আল্লাহর অনুগ্রহ না হলে জাহার্বামের আযাব থেকে কেউ রেহাই পাবে না । তাই এটাকে মহা সাফল্য বলা হয়েছে। এই পরস্পর ভিন্নমূখী দুটো ভয়াল ও মর্মস্পর্শী দৃশ্যের পর আলোচ্য সূরার সমাপ্তি ঘটছে রেসালাত ভিত্তিক নেয়ামতের স্মরণ এবং এর অস্বীকৃতির পরিণতি সম্পর্কে সতকীর্করণের মাধ্যমে ৷ বলা হচ্ছে, ‘আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে। অতএব তুমি অপেক্ষা করো, তারাও অপেক্ষা করছে’ (আয়াত ৫৮-৫৯) এই উপসংহারে আলোচ্য সূরার মূল বক্তব্যটির সারমর্ম বর্ণিত হয়েছে। সূরার সূচনা ও প্রতিপাদ্য বিষয়ের সাথে এর সামঞ্জস্য রয়েছে। সূরার সূচনা হয়েছিলো কেতাবের অবতরণ, সতককীকরণ ও স্মরণের মধ্য দিয়ে, পরবর্তী গভীর পর্যায়ে অবিশ্বাসীদের পরিণতি সম্পর্কে বলা হয়েছে, ‘যেদিন আমি প্রবলভাবে পাকড়াও করবো, সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই' আর উপসংহারে আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে রসূলের মাতৃভাষায় সহজ ও ' বোধগম্য করে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে বলে জানানো হচ্ছে। এটাকে নেয়ামত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কারণ এর ফলে মানুষ কোরআনকে বুঝতে পারে, এর মর্ম অনুধাবন করতে পারে। এরই সাথে সাথে তাদেরকে পরোক্ষভাবে শেষ পরিণতির ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে, ‘তুমি অপেক্ষা করো, তারাও অপেক্ষা করছে ।' WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।