EE ৷” দুই, এর অর্থ এও হতে পারে যে, পার্থিব জীবনেই তোমাদের অপকর্মের দরুন তোমাদের ওপর আযাব নাযিল হওয়া অবধারিত হওয়া সত্তেও আমি সাময়িকভাবে তোমাদের ওপর থেকে আযাব বিলম্বিত করেছি। তথাপি তোমরা তোমাদের বিভ্রান্তি ও অবাধ্যতা অব্যাহত রেখেছো। আযাব দূরে সরানোর জন্যে আযাব শুরু হয়ে যাওয়া জরুরী নয়। যেমন আল্লাহ তায়ালা বলেছেন, ইউনুসের জাতি যখন ঈমান আনলো, তখন আমি তাদের কাছ থেকে আযাব হটিয়ে দিলাম...... ৷’ তাদের ওপর আযাব শুরু হয়ে যায়নি, বরং তাদের অপকর্মের দরুন তা অবধারিত ও তাদের প্রাপ্য হয়ে গিয়েছিলো কাতাদা এভাবে তাফসীর করেছেন তোমরা আল্লাহর আযাবের দিকে ফিরে যাবে। আর ‘যেদিন আমি বড়ো পাকড়াও করবো, সেদিন আমি প্রতিশোধ নেবো’ এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে মাসউদ বলেন, এর অর্থ বদরযুদ্ধের দিন । হযরত ইবনে মাসউদের সমমনা কিছু সংখ্যক মনীষীও এভাবে ব্যাখ্যা করেছেন। আওফী ও উবাই ইবনে কাব-এর বর্ণনা অনুসারে হযরত ইবনে আব্বাস এভাবেও তাফসীর করেছেন। এটা সম্ভব । আসলে এর প্রকাশ্য অর্থ হলো কেয়ামতের দিন যদিও বদর যুদ্ধের দিনও একটা পাকড়াও এর দিন ছিলো বটে ইবনে জারীর ইকরামা থেকে বর্ণনা করেছেন যে, ইবনে আব্বাস (রা.) বলেছেন, ইবনে মাসউদ বলেছেন, এর অর্থ বদর যুদ্ধের দিন । কিন্তু আমার মতে, এটা কেয়ামতের দিন। এটাই তার থেকে উদ্ধৃত বিশুদ্ধ বর্ণনা । হাসান বসরী ও ইকরামার মতে এটাই বিশুদ্ধতম বর্ণনা । বাকী আল্লাহ তায়ালাই ভালো জানেন ৷’ ইবনে কাসীরের উদ্ধৃতি শেষ । দোখান বা ধোয়ার ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাসের বক্তব্যই আমি গ্রহণ করেছি । অর্থাৎ এটা কেয়ামতের দিন। ইবনে কাসীরও তার তাফসীরে এই মৃতটা অবলম্বন করেছেন । এটা একটা হুমকি এবং কোরআনে এর বহু দৃষ্টান্ত রয়েছে। এর অর্থ দাড়ালো তারা সন্দেহ সংশয়ে লিপ্ত হচ্ছে এবং ছিনিমিনি খেলছে। তাদেরকে সেভাবেই থাকতে দাও এবং সেই ভয়াবহ দিনের অপেক্ষায় থাক, যেদিন আকাশে সুস্পষ্ট ধোয়া দেখা দেবে এবং তা মানবজাতিকে আচ্ছন্ন করে ফেলবে । একে যন্ত্রণাদায়ক শাস্তি বলে আখ্যায়িত করা হয়েছে। তাদের মিনতি উদ্ধৃত করা হয়েছে এভাবে, ‘হে আমাদের প্রভু, আমাদের ওপর থেকে আযাব হটিয়ে দাও, আমরা ঈমান আনবো !' এর জবাবে বলা হয়েছে যে, এ মিনতি রক্ষা করা সম্ভব নয়। কেননা এর সময় পার হয়ে গেছে, কিভাবে তারা উপদেশ গ্রহণ করবে তাদের কাছে একজন প্রকাশ্য রসূল এসেছিলো । এরপর তারা মুখ ফিরিয়ে নিলো এবং বললো, তো একজন অনারব যুবক তাকে শিখিয়ে দেয়। তাদের ধারণামতে তিনি পাগল । যে প্রেক্ষাপটে তারা আযাব থেকে মুক্তি পাওয়ার আশা করে, কিন্তু তা মেনে নেয়া হয় না, সেই প্রেক্ষাপটে তাদেরকে বলা হচ্ছে, তোমাদের এখনো সুযোগ রয়েছে, এ সুযোগ এখনো নষ্ট হয়নি। এ আযাব এখন তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। তোমরা এখন দুনিয়ায় আছ । এখন তোমরা এই আযাব থেকে মুক্ত । অতএব তোমরা ঈমান আনো । আখেরাতের অপেক্ষায় থেকো না। কেননা সেখানে ঈমান আনলে তা গৃহীত হবে না৷ এখন তোমরা শান্তিতে আছ। এ শাস্তি চিরস্থায়ী নয়। কেননা তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে। সেই বৃহত্তম পাকড়াও’-এর দিন যখন তোমরা ধোয়া দেখবে, সেদিন আমি তোমাদের আজকের ছিনিমিনি খেলা ও রসূল (স.)-কে শিক্ষাপ্রাপ্ত পাগল বলে মিথ্যে আখ্যাদানের প্রতিশোধ নেব। কেননা তিনি তো সত্যবাদী ও বিশ্বাসী । এভাবেই এ আয়াতগুলোর তাফসীর সামঞ্জস্যপূর্ণ হয়। সূন্না আদ দোখ্ান ০0১২০৩০, ০ পারা ২৫ সনখিল ৬ VDT, HOTA AO. VLOSSPOL. CORN
— পৃষ্ঠা ২৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।