‘তুমি বলো, আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না এবং আমি কৃত্রিম লৌকিকতাকারী নই ৷' (ছোয়াদ ৮৬) মানুষ যখন কোনো জিনিস সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে, তখন সে সম্পর্কে কিছু বলতে হলে তার বলা উচিত, ‘আল্লাহ তায়ালাই ভালো জানেন!’ এ সম্পর্কে আমি তোমাদেরকে একটা ঘটনা জানাচ্ছি, যখন কোরায়শরা ইসলাম গ্রহণে অত্যধিক বিলম্ব করে ফেললো এবং রসূল (স.)-এর প্রতি অবাধ্যতা দেখাতে লাগলো, RE TADS OS AOE iS PR করার আবেদন জানিয়ে বদদোয়া করলেন। এর ফলে তারা এতো কষ্ট ও ক্ষুধা ভোগ করতে লাগলো যে, তারা হাড়গোড় ও মৃত জন্তু খেতে লাগলো। তখন তারা আকাশের দিকে চোখ মেলে তাকাতো ৷ কিন্তু ধোয়া ছাড়া আর কিছু দেখতে পেতো না। অন্য রেওয়াতে আছে যে, কোনো ব্যক্তি আকাশের দিকে তাকালে ক্ষুধার কষ্টের জ্বালায় ধোয়ার আকৃতির মতো দৃশ্য দেখতে পেতো । আল্লাহ তায়ালা বললেন, অতএব সেই দিনের জন্যে অপেক্ষা করো যখন আকাশে সুস্পষ্ট ধোয়া দেখা দেবে। এই ধোয়া জনগণকে কাঠিন আযাবে ঢেকে ফেললো ।' তখন লোকেরা রসূল (স.)-এর কাছে এলো । সবাই তাকে বললো, ইয়া রসূলাল্লাহ, মুযারের (কোরায়শ) জন্যে পানি প্রার্থনা করুণ । তারা ধ্বংসের সম্মুখীন ৷ রসূল (স.) পানি প্রার্থনা করলেন এবং বৃষ্টি নামলো। তখন নাযিল.হলো, ‘আমি অল্প সময়ের জন্যে এ আযাব হটিয়ে দেবো । তোমরা আগের অবস্থায় ফিরে যাবে।' (দোখান ১৫) হযরত ইবনে মাসউদ (রা.) বলেন, কেয়ামতের দিন কি তাদের আযাব হটানো হবে? পরে যখন তারা সুখ সমৃদ্ধি ফিরে পেলো, অমনি সাবেক অবস্থায় ফিরে গেলো । তখন আল্লাহ তায়ালা নাযিল করলেন, ‘যেদিন আমি বৃহত্তম পাকড়াও করবো, সেদিন প্রতিশোধ নেবো” ইবনে মাসউদ (রা.) বলেন, এই ‘বৃহত্তম পাকড়াওয়ের দিন’ দ্বারা বদর যুদ্ধের দিনকে বুঝানো হয়েছে। হযরত ইবনে মাসউদ বলেন, ধোয়া, রোম, চাঁদ, পাকড়াও, ও লিযাম এই পাঁচটা ভভিষ্যদ্বাণী অতিক্রান্ত হয়েছে।' এ হাদীসটা বোখারী ও মুসলিম থেকে গৃহীত হয়েছে। ইমাম আহমাদ স্বীয় মোসনাদেও এটা উদ্ধৃত করেছেন। তিরমিযী ও নাসায়ীর তাফসীর অধ্যায়েও এ হাদীস এসেছে ইবনে জারীর ও ইবনে আবি হাতেমও এটা বর্ণনা করেছেন। ইবনে মাসউদ (রা.)-এর এই তাফসীরের সাথে ‘এবং ধোয়া অতিবাহিত হয়ে গেছে’ এই মতের সাথে প্রাচীন ও আতিয়া আল- মূসা । অন্য এক দল বলেছেন, এই ধোয়া এখনো অতিবাহিত হয়নি; বরং এটা কেয়ামতের পূর্ব লক্ষণ । হযরত আবু হোরায়রার হাদীসে আছে যে একবার রসূল (স.) আরাফা থেকে আমাদের কাছে এলেন । আমরা তখন কেয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম । রসূল (স.) বললেন, তোমরা দশটা লক্ষণ না দেখা পর্যন্ত কেয়ামত হবে না । পশ্চিম দিক থেকে সূর্য ওঠা, ধোয়া, একটা অদ্ুদত প্রাণী ইয়াজুয ও মাজুযের আবির্ভাৰ, হযরত ঈসা ইবনে মারইয়ামের আবির্ভাব, দাজ্জাল, তিনটে ধ্বংসের ঘটনা, একটা প্রাচ্যে, একটা পাশ্চাত্যে ও একটা আরব উপদ্বীপে এবং এডেন সাগরের |. তলা থেকে একটা আগুন বেরিয়ে এসে মানুষকে তাড়িয়ে নিয়ে যাওয়া এবং তারা যেখানে রাত যাপন করবে, আগুনটাও সেখানে তাদের সাথে রাত কাটাবে এবং যেখানে তারা ঘুমাবে সেখানে সেও ঘুমাবে ৷’ (সহীহ মুসলিম) j [5 সুনা আদ দোত্ান ১১ পান এক সলিল ৬], www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।