‘অতএব তোমার প্রতি যে ওহী নাযিল করা হয়েছে, তা দৃঢ়ভাবে অবলম্বন করো । নিসন্দেহে তুমি সরলপথে রয়েছো।’ (আয়াত ৪৩) অর্থাৎ তুমি যে পথে আছো, তার ওপর স্থির থাকো । সেই পথেই চলতে থাকো । তোমার সাথে কে চললো আর না চললো, সেদিকে খেয়াল করার দরকার নেই । শান্তচিত্তে তোমার পথে তুমি চলতে থাকো । কারণ তুমি সঠিক পথেই চলছো। এই পথ সোজা ও সরল । এই পথে চললে তুমি দিকহারা হবে না, লক্ষ্যবস্তু থেকে বিচ্যুত হবেনা । এই বিশ্বাস ও আদর্শের সম্পর্ক হচ্ছে মহাসত্যের সাথে এবং এই আকিদা বিশ্বাস সেই শাশ্বত নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ যার ওপর ভিত্তি করে এই জগত টিকে আছে । সেই শাশ্বত নিয়ম যেমন সরল, তেমনি সরল এই আকিদা বিশ্বাসও, তাই উভয়ের মাঝে বিভেদ নেই, বিচ্ছেদ নেই । আর তাই এই আকিদা বিশ্বাসের ধারককে এই সৃষ্টিজগতের স্ষ্টার পথে পরিচালিত করে। আর এই চলার পথে সে স্থিরতা ও অবিচলতা লাভ করে। এই বাস্তব সত্যটি প্রকাশ করে আল্লাহ তায়ালা একদিকে তার রসূলের মনে সাহস জোগাচ্ছেন, অপরদিকে সেই সকল বান্দাদের মনেও সাহস জোগাচ্ছেন যারা রসূলের পরে দাওয়াত ও তবলীগের দায়িত্ব আঞ্জাম দেবে। ফলে চলার পথে তারা বিপথগামীদের কোনে৷ চক্রান্তেই বিভ্রান্ত হবেনা । এরপর বলা হচ্ছে, ‘এটা তোমার ও তোমার জাতির জন্যে স্মরণিকা এবং শীঘ্রই তোমরা জিজ্ঞাসিত হবে৷’ (আয়াত 88) এই আয়াতের দুটো ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা হচ্ছে, এই কোরআন তোমার জন্যে ও তোমার জাতির জন্যে উপদেশস্বরূপ ৷ পরকালে তোমাদেরকে সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন কোনো ওযর আপত্তি চলবে না দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, এই কোরআন তোমার ও তোমার জাতিকে চিরস্মরণীয় করে রাখবে দেখা গেছে বাস্তবে তাই ঘটেছে। আর সে কারণেই লক্ষ লক্ষ কঠে রসূলুল্লাহ (স.)-এর দরূদ সালাম ধ্বনিত হয়। প্রায় দেড় হাজার বছরের ও বেশী ধরে তার অসংখ্য ভক্ত ও অনুরক্তরা তার পবিত্র নাম স্মরণ করে চলেছে। কেয়ামত পৰ্যন্ত তারা তাদের প্রিয় নবীর নাম স্মরণ করতে থাকবে । আর তার জাতি ইসলামের পূর্বে একটা অজ্ঞাত ও অখ্যাত জাতি ছিলো । আর যখন থেকে তারা এই কোরআনকে আঁকড়ে ধরেছিলো তখন থেকে তারা মানব ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে । এই কোরআনের বদৌলতে গোটা বিশ্বে তাদের নাম ছড়িয়ে পড়ে এবং যতোদিন তারা এই কোরআনকে নিজেদের চলার পথে দিকনির্দেশক হিসেবে দেখতে থাকে ততোদিন পর্যন্ত গোটা পৃথিবী তাদের বাধ্য ছিলো, তাদের করায়ত্ত ছিলো । আর যখন থেকে তারা এই কোরআনকে পরিত্যাগ করেছে, তখন থেকে পৃথিবীও তাদেরকে ভুলে গিয়েছে ও হীন মনে করছে। তাদেরকে নেতৃত্বের সারি থেকে টেনে এনে পেছনের সারিতে দাড় করিয়ে দিয়েছে। এটা একটা বিরাট দায়িত্ব । এই দায়িত্ব সম্পর্কে উন্মতকে কৈফিয়ত দিতে হবে। কারণ, এই কাফেলাকে পথ দেখানোর দায়িত্ব তাদের ওপর অর্পণ করেছিলেন । অথচ তারা এই দায়িত্ব থেকে সরে দাড়িয়েছে। কাজেই তাদেরকে সেই ব্যাপারে কৈফিয়ত দিতে হবে। এই শেষোক্ত ব্যাখ্যাটি অধিকতর ব্যাপক ও অর্থবহ । তাই আমার আলোচনার প্রাধান্য এদিকে বেশী । [তত সুনা আয মোন হৈছ লাকা ছক সলিল ৬ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।