. অর্থাৎ উভয়ের জন্যে আযাব পরিপূর্ণরূপে হবে। কেউ কারও শাস্তি ভাগা-ভাগি করে নিয়ে অপরের শাস্তি লাঘব করতে পারবে না। দ্বীনের দায়ীদের দায়িত্ব সীমাবজ্ধতা ও জব্বাবদিজ্জীতা এই হতাশাব্যঞ্জক পরিস্থিতির দৃশ্যপট থেকে সরে গিয়ে এখন প্রসংগ চলে যাচ্ছে রাসূলুল্লাহ (স.) -এর দিকে। এখানে আল্লাহ তায়ালা তার প্রিয় রসূলকে সাস্তনাবাণী শুনাচ্ছেন। ওহীর মাধ্যমে তাকে যে নির্দেশনা দেয়া হচ্ছে তার ওপর অনড় ও অটল থাকতে আদেশ করছেন। কারণ এই নির্দেশনা সত্য ও চিরন্তন, এই নির্দেশনা প্রত্যেক নবী:কই দেয়া হয়েছে। এ প্রসংগে বলা হচ্ছে, ‘তুমি কি বধিরকে শুনাতে পারবে? অথবা যে অন্ধ ও যে স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত, তাকে কি পথ প্রদর্শন করতে পারবে?......... (আয়াত ৪০-৪৫) এই ধরনের সাস্তবনাবাণী পবিত্র কোরআনে বারবার উচ্চারিত হয়েছে। এর মাধ্যমে একদিকে রসূলুল্লাহ (স.)-কে সান্তনা দেয়া হয়েছে, অপরদিকে তাকে জানানো হয়েছে যে, হেদায়াত ও গোমরাহী সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছা ও মর্জির সাথে সম্পর্কিত, এ ব্যাপারে নবী-রসূলদের করণীয় কিছুই নেই ৷ তাকে আরও জানানো হয়েছে যে, নবুওয়তের উচ্চতর মর্যাদা লাভের পরও নবী-রসূলরা সীমিত মানবীয় ক্ষমতার অধিকারী । অপরদিকে আল্লাহ তায়ালা হচ্ছেন অবাধ ও অসীম ক্ষমতার অধিকারী । এই সাস্তনাবাণীর পাশাপাশি আলোচ্য আয়াতে তাওহিদের সুক্ষ অর্থটিও তুলে ধরা হয়েছে। যেমন ‘তুমি কি বধিরকে শুনাতে পারবে? অথবা যে অন্ধ ও যে স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত, তাকে কি পথপ্রদর্শন করতে পারবে?’ বলা বাহুল্য, আয়াতে বর্ণিত ব্যক্তিরা সত্যিকার অর্থে অন্ধ ও বধির নয়। কিন্তু তারা অন্ধ ও বধিরদের মতই ৷ কারণ তারা সত্য পথ দেখতে পায় না এবং সত্য বাণী শুনতে পায় না। আর রসূলের দায়িত্ব হচ্ছে, যে শুনতে পায়, তাকে শুনানো এবং যে দেখতে পায়, তাকে পথ দেখানো । এখন যদি কারও অংগ-প্রত্যংগ বিকল হয়ে পড়ে এবং তার হৃদয় ও আত্মার সকল দ্বার রুদ্ধঃ হয়ে যায় তাহলে এদেরকে সঠিক পথের সন্ধান দেয়ার সামর্থ্য রসূলের থাকবে না। কাজেই তারা পথভ্রষ্ট হলে রসূলের করীরও কিছু থাকবে না। কারণ তিনি নিজ দায়িত্ব সাধ্যমত পালন করেছেন। রসূল তার ওপর অর্পিত নির্ধারিত দায়িত্ব যথার্থরূপে পালন করেছেন। এখন তার দায় দায়িত্ আল্লাহর হাতে ৷ তাই বলা হচ্ছে, ‘অতপর আমি যদি তোমাকে নিয়ে যাই, তরু আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নেবো sg erIUIIT ৷" (আয়াত ৪১-৪২) অর্থাৎ দুই অবস্থার যে কোনো একটি হতে পারে। হয় নবীর মৃত্যুর পর তার অস্বীকারকারীদের কাছ থেকে তিনি নিজেই প্রতিশোধ নেবেন, অথবা তার জীবদ্দশায়ই তিনি তাদের জন্যে যে শাস্তির ফয়সালা করে রেখেছেন তা বাস্তবায়িত করে দেখাবেন । এই উভয়টিই তিনি করতে সক্ষম ৷ তারা তার বিরুদ্ধে কিছুই করতে পারবে না। গোটা বিষয়টাই আল্লাহর ইচ্ছা ও শক্তির ওপর নির্ভর করে। কারণ দাওয়াত ও তবলীগের নির্দেশদাতা স্বয়ং তিনি । আর রসূলের দায়িত্ব হচ্ছে এই নির্দেশের বাস্তবায়ন । তাই রসূলকে উপদেশ দিয়ে বলা হচ্ছে, WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।