যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বব" তাফসীর কী যিলালিল কোরআন অর্থাৎ আমরা আল্লাহর নেয়ামতের বিনিময়ে অনুরূপ নেয়ামত দিতে সক্ষম নই । আমরা নেয়ামতের বিনিময়ে কেবল শোকরই করতে পারি। তারপর এ কথাও স্মরণ করতে বলছেন যে, পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালনের পর তাদেরকে পুনরায় আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যাতে এই খেলাফতের দায়িত্ব পালনকালে সম্পাদিত সকল কাজের প্রতিফল দেয়া হয় এবং প্রাকৃতিক শক্তিগুলোকে অনুগত করে দেয়ার বিনিময়ে শোকর আদায় করা হয় । | ‘আর আমরা আমাদের প্রভুর কাছে অবশ্যই ফিরে যাবো’ নেয়ামতদাতার প্রতি এটাই হলো অপরিহার্য আদব । আল্লাহ তায়ালা আমাদেরকে এই আদব প্রতিপালনের নির্দেশ দিচ্ছেন । যাতে প্রত্যেক নেয়ামত ভোগ করার সময় তাকে স্মরণ করা হয়। কেননা আমরা নেয়ামতে আপাদমস্তক ডুবে থেকেও আল্লাহকে ভুলে থাকি । এ ক্ষেত্রে ইসলামী আদব বা আচরণবিধি হৃদয়ের প্রশিক্ষণ ও বিবেকের পুনরুজ্জীবনের সাথে গভীর সম্পর্কযুক্ত । এটা নিছক সাময়িক কোনো কাজ নয় যে, শুধু নৌকায় অথবা পশুর পিঠে আরোহণের সময়ই তা করতে হবে কিংবা নিছক কোনো দোয়া কালাম নয় যে বিড়বিড়িয়ে মুখ দিয়ে উচ্চারণ করে দিলেই হবে। এটা সমথ মানবীয় চেতনা-অনুভূতিকে জাগিয়ে তোলার নাম, যেন তা সার্বক্ষণিকভাবে আল্লাহর উপস্থিতির বাস্তবতাকে, তার সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্কের বাস্তবতাকে, মানব সমাজের প্রতিটি বিষয়ে প্রতিক্ষণে আল্লাহর প্রত্যক্ষ হাত থাকার বাস্তবতাকে এবং আল্লাহ তায়ালা কর্তৃক মানুষের নিয়ন্ত্রণাধীন প্রতিটা জিনিসকে ভোগ করার ওপর আল্লাহর হাত থাকাকে কার্যকরভাবে অনুভব করে। বস্তুত মানুষের নিয়ন্ত্রণাধীন করে দেয়া প্রতিটা জিনিস হচ্ছে আল্লাহর নেয়ামত ও অনুগ্রহ, যার বিনিময়ে বান্দা কিছুই দেয়নি, দিতেও পারে না। আর আল্লাহর নেয়ামতের এই সার্বক্ষণিক স্থৃতি ও তার সার্বক্ষণিক নিয়ন্ত্রণাধীন থাকার অনুভূতি থাকাই কেবল যথেষ্ট নয়; বরং আল্লাহর মুখোমুখী হয়ে শেষ পর্যন্ত একদিন সারা জীবনের করা কর্মের হিসাব দিতে হবে- এইঅনুভূতি থাকাও জরুরী । এসব চেতনা ও অনুভূতি থাকলে তা মানুষের মনকে সদা সচেতন রাখতে পারে। ফলে মানুষের মন কখনো আল্লাহর তদারকী সম্পর্কে উদাসীন হতে পারে না এবং কখনো তাকে ভুলে গিয়ে জড়তা ও স্থবিরতায় আক্রান্ত হতে পারেনা । ফ্ৰের্সেশতাদের সম্পর্ককে পৌত্তন্সিকুদের ভ্রান্ত ধারণা এরপর মোশরেকদের ফেরেশতা সংক্রান্ত বিভ্রান্তি ও তাদেরকে আল্লাহর মেয়ে মনে করে পূজো করার বিষয়টা আলোচিত হচ্ছে। ফেরেশতারা যে আসলে আল্লাহর বান্দা সে কথা এখানে দ্ব্র্থহীন ভাষায় বলে দেয়া হয়েছে। (আয়াত ১৫-২৫) কোরআন এই ভ্রান্ত ধারণা ও কুসংস্কারের অপনোদন করে, তাদের স্বীকৃত মূলনীতি, যুক্তি ও বাস্তবতা দিয়ে তা খন্ডন করে এবং অতীতের যারা এই ভ্রান্ত ধ্যান-ধারণা পোষণ ও প্রচার করতো, তাদের শোচনীয় পরিণতি দেখিয়েও তা প্রতিহত করে। প্রথমে বলা হয়েছে, এই ধারণা চরম বিভ্রান্তিকর ও নির্বোধসুলভ এবং এর ভেতরে জাভ্ববল্যমান অকৃতজ্ঞতা রয়েছে। ‘তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকেই তার শরীক বানিয়েছে। নিশ্চয়ই মানুষ প্রকাশ্যভাবেই অকৃতজ্ঞ ।' (আয়াত ১৫) : * বস্তুত ফেরেশতারা হচ্ছে আল্লাহর বান্দা । তাদেরকে আল্লাহর মেয়ে ঠাওরানোর অর্থ দাড়ায় তাদেরকে বান্দার স্তর থেকে ওপরে তোলা এবং তাদেরকে আল্লাহর সাথে বিশেষ সম্পর্কের বন্ধনে আবদ্ধ করা । অথচ তারা অন্যসব বান্দার মতোই বান্দা, সকল দাসের মৃতোই দাস । তাদের সৃষ্টা [5৩ লা আয যোগক ৩ লালা হৰ সলিল ত www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।