যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

হয়েছে যে, কোরআন কিভাবে সেই সব সমস্যার সমাধান দিয়ে মানুষের হৃদয় জয় করেছে, আর এই সব সমস্যার সমাধান দেয়ার মাধ্যমে কিভাবে বা সে মানুষের মন মগয থেকে জাহেলী যুগের বাতিল ধ্যান ধারণাকে দূর করে সেখানে তার নিজস্ব ধ্যান ধারণা ও মূল্যবোধকে প্রতিষ্ঠিত করেছে। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, সেই সব জাহেলী ধ্যান ধারণা, চরিত্র ও মানসিকতা শুধু তৎকালীন আরবের গন্ডীতেই সীমাবদ্ধ থাকেনি, বরং সকল যুগে ও সকল দেশে তা আংশিকভাবে হলেও বিদ্যমান থাকে, আছে ও থাকবে । জাহেলী যুগের পৌত্তলিরেরা বলতো, মানুষের অধীনস্থ এই সব জীব জন্তুতে আল্লাহর একটা অংশ রয়েছে এবং আমাদের দেব দেবীদেরও একটা অংশ রয়েছে। (সূরা আনয়ামের ১৬৬) জাহেলী সমাজে পশুদের সম্পর্কে নানারকমের কৃসংস্কার প্রচলিত ছিলো। বিকৃত আকীদা বিশ্বাস থেকে এসব কৃসংস্কারের উদ্ভব ঘটেছিলো । এ সব কৃসংস্কার অনুসারে কিছু পশুর পিঠে সওয়ার হওয়া এবং কিছু পশুর গোশ্ত খাওয়া তারা নিষিদ্ধ করে রেখেছিলো । (সূরা আনয়াম-১৩৮) আলোচ্য সূরা যোখরুফে এসব বিকৃত আকীদা বিশ্বাসের সংশোধন করা হয়েছে এবং মানুষকে প্রকৃত ও নির্ভুল তথ্য পরিবেশন করে বলা হয়েছে যে, পশুরা সব আল্লাহ্র সৃষ্টি । আকাশ ও পৃথিবীর সৃষ্টির সাথে এগুলোর যোগসূত্র রয়েছে। আল্লাহ তায়ালা এগুলোকে সৃষ্টি করেছেন এবং মানুষের অনুগত বানিয়েছেন, যাতে তারা আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে শোকর আদায় করে। এ জন্যে নয় যে, তারা আল্লাহর সাথে কাউকে শরীক বানাবে এবং পশুদের ব্যাপারে এমনসব মনগড়া নিয়ম-বিধি ও প্রথা তৈরী করে নেবে, যা আল্লাহ তায়ালা তৈরী করতে বলেননি তারা স্বীকার করে যে, আল্লাহ তায়ালাই সৃষ্টিকর্তা । কিন্তু এ কথা স্বীকার করলেও-এর ফলশ্রুতিতে যে দায়িত্ব তাদের ওপর এসে পড়ে, তা তারা স্বীকার করে না। এ সত্যটাকে তারা বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন করে রাখে এবং মনগড়া! ভ্রান্ত ধ্যান ধারণার অনুসরণ করে। যেমন আল্লাহ তায়ালা বলেন, ‘তাদেরকে যদি তুমি জিজ্ঞেস কর, আকাশ ও পৃথিবীকে কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে, মহা পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তায়ালা ওগুলোকে সৃষ্টি করেছেন’ (আয়াত ৯-১৪) জাহেলী যুগের পৌত্তলিকরা বলতো, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে । যদিও তারা নিজেরা পছন্দ করতো না যে, তাদের কারো মেয়ে হোক, তবুও আল্লাহর জন্যে তারা মেয়ে পছন্দ করতো! আর এই ফেরেশতাদের তারা পূজো করতো ও বলতো, আমরা তো আল্লাহর ইচ্ছামতোই ওদের পূজো করি৷ আল্লাহর ইচ্ছে না থাকলে আমরা তা করতাম না । অথচ এটা ছিলো নিছক তাদের ভ্রান্ত আকীদা বিশ্বাস থেকে উদড়ভূত তাদের কৃসংস্কার। এই সূরায় আল্লাহ তায়ালা কোথাও মোশরেকদের যুক্তি দিয়েই তাদের দাবী খন্ডন করেছেন। আবার কোথাও সুস্পষ্ট প্রাকৃতিক যুক্তি দিয়ে তাদের সামাজিক কৃপ্রথার অসারতা প্রমাণ করেছেন। (আয়াত ১৫-২২)। আর যখন তাদের বলা হয়, তোমরা মূর্তি ও গাছ-পালার পূজো করে থাকো, তোমরা ও তোমাদের উপাস্যরা দোজখের কাঠ, আল্লাহ ছাড়া আর যারই উপাসনা করা হোক উপাসকও জাহান্নামের কাঠ, তখন এই সুস্পষ্ট বক্তব্যকে তারা বিকৃত করে এবং এ নিয়ে তর্ক বাধায় । তারা বলে, ঈসাকেও তো তার জাতি পূজো করে থাকে । তিনিও দোযখে যাবেন নাকি? তারা আরো বলে, মূর্তিগুলো হল্লো ফেরেশতাদের প্রতীক । আর ফেরেশতারা আল্লাহর মেয়ে । সুতরাং আমাদের উপাসনা খৃষ্টানদের উপাসনার চেয়ে ভালো । কেননা তারা হযরত ঈসার পূজো করে। হযরত ঈসা তো মানুষ ৷ মানবীয় প্রকৃতির অধিকারী । [6৩ সুনা আয যোশকল্ফ কট) সাকা ছ৫ সলিল ৩ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।