শান্তিময় যিনিই একমাত্র সন্দেহাতীতভাবে বিশ্বস্ত, যিনি নেক ও বদ সব প্রকৃতির মানুষের জন্যে অতন্ত প্রহরী, যিনি সর্বশক্তিমান, যিনি শক্তি প্রয়োগে তার বিধান চালু করতে পারেন, একমাত্র যিনি তার শ্রেষ্ঠত্ব প্রদর্শনকারী, যিনি সবার সৃষ্টিকর্তা । যিনি সকল কিছুর সূত্রপাত করেছেন, মহা বিজ্ঞানময়, মাফ করার মালিক, যিনি (মোমেনের জন্যে) বড়ই নরম এবং তাদের জন্যে বড়ই মেহেরবান ৷ সৃষ্টি তার, হুকুম দেয়ার মালিকও একমাত্র তিনি, তারই হাতে নিবদ্ধ সকল ক্ষমতা, তিনি আশ্রয় দেন, তাকে কেউ আশ্রয় দিতে পারে না। এভাবে আল কোরআনের বিভিন্ন স্থানে তার শক্তি-ক্ষমতার অসংখ্য গুণের বিবরণ বর্ণিত হয়েছে তিনি জান্নাতে প্রবেশ করানোর মাধ্যমে নেক লোকদেরকে পুরস্কৃত করবেন এবং ইচ্ছাকৃতভাবে অন্যায় অপকর্মে লিপ্ত যারা তাদেরকে প্রদত্ত শাস্তিস্বরূপ জাহান্নামে প্রবেশ করাবেন। তিনি পরম করুণাময় প্রতিপালক, তিনি যার জন্যে খুশী তার জন্যে তার রেযেকের ভান্ডারকে প্রশস্ত করে দেন, আর যার জন্যে খুশী তার জন্যে সংকীর্ণ করে দেন। এটা কখনো যুক্তিহীন বা এলাপাথাড়িভাবে দেয়া হয় না । কখনও এমন হতে পারেনা যে, যার জীবন তারই জন্যে নিবেদিত তিনি তাকে কষ্টের মধ্যে রাখবেন এবং তার সন্তুষ্টি লাভে যার জীবন উৎসগীকৃত, তাকে যদি তিনি কখনও কিছু কম দেন বা কষ্টের মধ্যে রাখেন অথবা সমস্যা জর্জরিত করেন তা অবশ্যই তারই এমন কোনো কল্যাণের জন্যে, যা বুঝা আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। এজন্যেই বলা হয়েছে, এটা একান্ত তারই ব্যাপার ।০) ‘আকাশমন্ডলী ও পৃথিবীর গোপন রহস্যরাজি তিনিই জানেন । তিনিই জানেন খেয়ানতকারী চোখগুলোকে এবং সেই সব তথ্য যা বুকের মধ্যে গোপন রয়েছে।' এইভাবে মহা পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বিভিন্ন স্থানে তাঁর শক্তি ক্ষমতাবাহী নিদর্শনাবলী বর্ণিত হয়েছে। বলা হয়েছে তার কুদরত বা ক্ষমতা ও সর্ব বিজয়ী জ্ঞানের কথা৷ এ দেখে শুনে মোমেনদের অন্তরের মধ্যে একটি অভাবনীয় বিপ্লব সংঘটিত হয়। তার অন্তর প্রাণ প্রশস্ত, গভীর ও সুস্পষ্ট ঈমানের নূরে ভরে যায়, আর তখনই আল্লাহর ওপর ঈমানের ঘোষণা দিতে গিয়ে তারা বলে ওঠে- লা-ইলাহা ইল্লাল্লাহ । এই ঘোষণার সাথে সাথে তাদের জীবনে অভূতপূর্ব এক পরিবর্তন নেমে আসে, তখন তাদের অন্তরে অবস্থিত গোপন গভীর বিশ্বাসকে তারা প্রকাশ করে দেয়। তাদের গোটা শরীর ও মনের মধ্যে, এমনকি তাদের অন্তরের গভীরে পর্যন্ত ঈমান প্রবেশ করে। তাদের গোটা সত্বা ঈমানের রংগে রঞ্জিত হয়। তাদের শিরা-উপশিরায় এবং তার সকল চেতনা ও ধ্মনীতে ঈমানের ংগীত বাজতে থাকে । এই ঈমানই তাদের আত্মা ও সকল স্নায়ুমন্ডলীর মধ্যে প্রবাহিত হয়। সাথে সাথে তাদের গোটা অস্তিত্ব থেকে জাহেলিয়াতের সকল জীবাণু ধ্বংস হয়ে যায় এবং ভ্রান্ত সকল মতবাদের শেকড় উৎপাটিত হয়ে-যায়। এই পবিত্র কালেমার মধুর পরশে বুদ্ধির বিভ্রান্তি ও অন্তরের সকল প্রকার জটিলতা দূর হয়ে যায়, এসময় তারা একজন নতুন মানুষে পরিণত হয়ে যায়। তাদের গোটা অস্তিত্ব থেকে ঈমানের ঝলক নির্গত হতে থাকে, তাদের মধ্যে নিশ্চিত ও দ্বিধাহীন বিশ্বাস, অবিচলতা ও বাহাদুরী জন্ম নেয় । তাদের কাজ ও চরিত্রের মধ্যে এমন সব (১) aE EEE তা আসে দুই কারণে, এক. যদি কাজ, ব্যবহার বা পরিকল্পনার কোনো ক্রুটি থাকে। দুই. তা আসে পরীক্ষাস্বরূপ, যেমন সূরায়ে বাকারা ১৫৫ নং আয়াতে বলা হয়েছে, ‘অবশ্য অবশ্যই পরীক্ষা করবই করব তোমাদেরকে.......... আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজের কাজের হিসাব করে। তাতে যদি ভুল ধরা না পড়ে তাহলে সবর ও সালাতের মাধ্যমে বিপদমুক্তির জন্যে আল্লাহর কাছে সাহায্য চায়। সে সাহস হারায় না ও হতাশ হয় না, মনও খারাপ করে না। সে বিশ্বাস করে, এজগতে সে প্রতিদান না পেলেও অবশ্যই সে আখেরাতে পাবে। www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।