যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

কখনও হতে পারে না । তিনি এ জাতীয় লোকদের অন্তরে মোহর লাগিয়ে দিতে পারেন। ফলে তাদের পক্ষে কখনও কোরআন সম্পর্কে মিথ্যা দাবী করার সুযোগ হবে না; বরং তাদের এমন মিথ্যা দাবীর স্বরূপ উন্মোচন করে তা ধরা-পৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করে দিতে পারেন এবং সত্যকে সমহিমায় উদ্ভাসিত করে মিথ্যার ওপর জয়ী করতে পারেন । তাই বলা হয়েছে, ‘আল্লাহ তায়ালা ইচ্ছা করলে তোমার অন্তরে মোহর এঁটে দিতেন । বস্তুত, তিনি মিথ্যাকে মিটিয়ে দেন এবং নিজ বাক্য দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন............. |’ শুধু তাই নয়,'ত্ররং মোহাম্মদ (স.)-এর অন্তরের সকল গোপন কথাই তার জানা আছে । বলা হয়েছে, ‘নিশ্চয়ই তিনি অন্তর্নিহিত বিষয় সম্পর্কে সবিশেষ জ্ঞাত ৷' তাহলে বুঝা গেলো যে, ওদের আশঙ্কা বা সন্দেহের কোনো ভিত্তিমূল নেই । এটা কেবলই ভিত্তিহীন একটা ধারণা এবং একটি দাবী যা আল্লাহর অসীম জ্ঞানের পরিপস্থা, তার অসীম কুদরতের পরিপন্থী এবং তার সেই শাশ্বত বিধানের পরিপন্থী যার ওপর ভিত্তি করে তিনি মিথ্যাকে মিটিয়ে দেন আর সত্যকে প্রতিষ্ঠিত করেন । তাই প্রমাণিত হলো, এই ওহীর ঘটনা সত্য ঘটনা এবং মোহাম্মদ (স.) যা বলেছেন তা সত্য বলেছেন। তিনি আল্লাহর নামে মিথ্যা কথা প্রচার করেননি । কারণ যারা এমনটি করে তারা মিথ্যুক, অত্যাচারী ও বিপথগামী । আর এই বক্তব্যের সাথেই আপাতত, ওহী সংক্রান্ত সন্দেহের অবসান ঘটলো । এখন তাদের সামনে ভিন্ন আর একটি পর্ব তুলে ধরা হচ্ছে । আর সেটা হচ্ছে এই, ‘তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন, পাপসমূহ মার্জনা করেন এবং তোমরা যা করো- সে বিষয় সম্পর্কে অবগত আছেন | __ভুসললললল টক লক কক আলক্ষল ত] www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।