যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

oT ইহকালের ফসলের প্রত্যাশীদের বোকামী ও মূর্খতা ধরা পড়বে । কারণ দুনিয়াতে তো আল্লাহ তায়ালা সবাইকে জীবিকা দান করবেন । যার ভাগ্যে যতোটুকু নির্ধারিত আছে ততোটুকু সে পাবেই । কিন্তু পরকালের ফসল কেবল তাদের ভাগ্যেই জুটবে যারা এর প্রত্যাশী হবে এবং এর জন্যে যে কাজ করবে । যারা ইহকালের ফসলের প্রত্যাশী, তাদের মাঝে ধনীও আছে, দর্নদ্রিও আছে। ধনী ও দরিদ্রের ব্যবধান মূলত জাগতিক উপায় উপকরণ ও ব্যক্তির যোগ্যতার সাথে সাথে ভাগ্যের তারতম্যের কারণেও হয়ে থাকে । পরকালের প্রত্যাশীদের মাঝেও এই তারতম্য লক্ষ্য করা যায় । তবে এই পৃথিবীর বুকে জীবিকার ক্ষেত্রে উভয় দলের মাঝে কোনো ব্যবধান নেই । উভয় দলের মাঝে আমল ব্যবধান দেখা যাবে পরকালে ৷ তাই যে ব্যক্তি পরকালের ফসলকে ত্যাগ করে তার | চেয়ে নির্বোধ আর কে হতে পারে? কারণ এই ত্যাগের ফলে তার পার্থিব জীবনে কোনোই পরিবর্তন আসবে না। শেষ পর্যন্ত ব্যাপারটা সত্য ও ন্যায়ের সাথেই সম্পৃক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ যে সত্য ন্যায়ের ওপর ভিত্তি করে কেতাব অবতীর্ণ হয়েছে। তাই সকল প্রাণীর জন্যে জীবিকা নিধররিণের ক্ষেত্রে এই সত্য ও ন্যায়ের প্রতিফলন আমরা দেখতে পাই । এই প্রতিফলন আমরা দেখতে পাই পরকালের ফসলের প্রত্যাশীদের ক্ষেত্রেও ইহ্‌কালের ফসলের প্রত্যাশীদের আল্লাহ তায়ালা মাঝে মাঝে অধিক হারে দান করেন, আর ইহকালের প্রত্যাশীদেরকে পরকালের উত্তম প্রতিদান থেকে বঞ্চিত করেন। আইন প্রণয়নে আল্লাহর সানগে শেরেকু করা এরপর প্রসংগ চলে যাচ্ছে আদি সত্যের দিকে । বলা হচ্ছে, ‘তাদের কি এমন শরীক দেবতা আছে যারা তাদের জন্যে এমন জীবন ব্যবস্থা প্রণয়ন করে EE ৷ (আয়াত ২১-২৩) ইতিপূর্বে বলা হয়েছে যে, মুসলিম উম্মার জন্যে যে বিধান আল্লাহ তায়ালা প্রবর্তন করেছেন তা হচ্ছে সেই বিধান যা মেনে চলার জন্যে নূহ, ইবরাহীম, মূসা এবং ঈসা (আ.) প্রমুখ নবী রসুলরা নিজ নিজ জাতি ও সম্প্রদায়কে উপদেশ দিয়ে গিয়েছেন। আর একই বিধান সর্বশেষ নবী মোহাম্মদ (স.)-কেও দান করা হয়েছে। এখন আলোচ্য আয়াতে নিন্দার সুরে প্রশ্ন করা হচ্ছে, যদি এই বিধান স্বয়ং আল্লাহ তায়ালাই প্রবর্তন না করে থাকেন, তাহলে কে করলো? আল্লাহর কোনো শরীক দেবতা এ কাজ করেছে কি? আসনলে সৃষ্টিজগতে এমন কেউ নেই যাকে আল্লাহ তায়ালা প্রবর্তিত বিধানের বিরোধী কোনো বিধান প্রবর্তন করার অনুমতি দেয়া হয়েছে, সে যে কেউ হোক না কেন । কারণ, একমাত্র আল্লাহ তায়ালাই তার বান্দাদের জন্যে বিধান রচনা করার অধিকার রাখেন । যেহেতু স্বয়ং আল্লাহ তায়ালাই এই গোটা জগতের সৃষ্টিকর্তা এবং বিশেষ নিয়মের মাধ্যমে এর পরিচালনার দায়িত্ব নিয়েছেন, আর যেহেতু মানবজীবন জগত নামক এই বিশাল চাকারই একটা ক্ষুদ্ব অংশ, কাজেই এই জীবনকে নিয়ন্ত্রণ করার জন্যে এমন বিধানের প্রয়োজন যা হবে সেই বিশেষ প্রাকৃতিক নিয়মের সাথে সংগতিপূর্ণ । এ জাতীয় বিধান রচনা করা কেবল এমন সত্ত্বার পক্ষেই সম্ভব যিনি প্রাকৃতিক নিয়মগুলোর ব্যাপারে সম্যক জ্ঞাত । আল্লাহ তায়ালা ব্যতীত এমন জ্ঞানের অধিকারী যে [৪২ আন আশশনম ১ লন এক সলিল ত www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।