যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

নির্ভর করেন এবং তারই আনুগত্য প্রকাশ করেন, তখন তার উম্মতের পক্ষে কিভাবে অন্য কারো শরণাপন্ন হওয়া বৈধ্য হতে পারে? আল্লাহ তায়ালাই তো তাদের প্রতিপালক, অভিভাবক ও পথনির্দেশক । মোমেনের অন্তরে উক্ত সত্য বদ্ধমূল হয়ে গেলে তার দ্বীনের প্রতি ও জীবন বিধানের প্রতি তার আস্থা, শ্রদ্ধা ও সচেতনতা বেড়ে যাবে। ফলে সে ইসলাম ছাড়া অন্য কোনো বিধি-ব্যবস্থার কাছ থেকে নিজের কোনো সমস্যার সমাধান খুঁজতে যাবে না এবং সে আল্লাহর ফয়সালা ছাড়া আর কোনো ফয়সালাকে ভ্রক্ষেপের যোগ্যই মনে করবে না । কেননা নবী স্বয়ং আল্লাহর ফয়সালার অনুগত থেকেছেন। এই সত্যটা যাতে অন্তরে আরো স্থায়ীভাবে বদ্ধমূল হয় সে জন্যে পরবর্তী আয়াতে মহান আল্লাহর আরো গুণাবলী বর্ণনা করা হয়েছে। ‘তিনি আকাশ ও পৃথিবীর স্ষ্টা...... । (আয়াত ১১) অর্থাৎ যে আল্লাহ তায়ালা আকাশ ও পৃথিবীর সৃষ্টা, পরিচালক নিয়ামক ও শাসক, সেই আল্লাহই কোরআন নাযিল করেছেন, যাতে তা মানব জাতির সকল বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি করে দেয়। যে আল্লাহর প্রাকৃতিক বিধান আকাশ ও পৃথিবীর যাবতীয় বিষয় পরিচালনা করে, তারই ফয়সালা মানুষের জীবনের সকল সমস্যার সমাধান করে। মানব জীবনের সমস্যাবলী আকাশ ও পৃথিবীর সার্বিক সমস্যাবলীরই অংশবিশেষ মাত্র । সুতরাং তার ফয়সালাই মানব জীবনের সাথে মহাবিশ্বের প্রাকৃতিক জীবনের সমন্বয় সাধন করে এবং মানুষকে গোটা প্রকৃতির সাথে শান্তিতে বসবাস করার পথ দেখায় । কেননা এই মহাবিশ্বকে শাসন করার ক্ষেত্রেও আল্লাহর সাথে আর কোনো শরীক নেই । জীবনের যাবতীয় সমস্যার সমাধান ও যাবতীয় বিরোধের নিষ্পত্তির জন্যে যে আল্লাহর ফয়সালার শরণাপন্ন হওয়া প্রত্যেক বান্দার জন্যে জরুরী । তিনিই তোমাদের স্রষ্টা এবং তিনিই তোমাদের জন্যে জোড়া সৃষ্টি করেছেন। এভাবে তিনি তোমাদের জীবনকে সুশৃংখল করেছেন এবং জীবনের জন্যে কিসের প্রয়োজন তা তিনিই ভালোভাবে জানেন। তিনি তোমাদের জীবন সৃষ্টির সেই শাশ্বত বিধান অনুসারে পরিচালিত করেছেন যা তিনি সকল প্রাণীর ক্ষেত্রে কার্যকর করেছেন। ‘এবং পশুদের মধ্য থেকেও জোড়া সৃষ্টি করেছেন।' অর্থাৎ গোটা সৃষ্টি জগতেই একটা মৌলিক এঁক্য বিরাজ করছে এবং এ দ্বারা প্রকৃতির মূল পদ্ধতি, আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার এক্যের প্রমাণ পাওয়া যায়। তিনিই তোমাদের এবং পশুদের সৃষ্টি করেছেন এবং এই প্রাকৃতিক পদ্ধতি অনুসারেই তোমাদের বংশবৃদ্ধি ঘটছে। অপরদিকে তিনি নিজে গোটা সৃষ্টিজগত থেকে পৃথক ও অতুলনীয় ৷ বিশ্বজগতের কোনো জিনিসেই তার সাদৃশ্য নেই । তার মতো কিছুই নেই । মানুষের স্বভাব প্রকৃতি স্বতস্ফর্তভাবে এই সত্যে বিশ্বাস করে। যিনি সৃষ্টা, তার সাথে তার সৃষ্টি করা কোনো জিনিসের তুলনা হতে পারে না। তাই তারা-সবাই যে কোনো মতবিরোধের ক্ষেত্রে একমাত্র আল্লাহর ফয়সালার শরণাপন্ন হয়, অন্য কারো দিকে ভ্রক্ষেপও করে না। কেননা অন্য কেউ তার সমকক্ষ নয় যে, মতভেদের সময় তার শরণাপন্ন হলেও কাজ হতে পারে। আবার যদিও তার সমকক্ষ কোনো জিনিস নেই এবং সৃষ্টির সাথে স্রষ্টার কোনোই মিল বা সাদৃশ্য নেই, তথাপি তিনি তার সৃষ্টি থেকে বিচ্ছিন্ন নন। তিনি সর্বশ্রোতা ও সর্বদ্ষ্টা। এই শ্রবণ ও দৃষ্টির গুণেই তিনি সৃষ্টির যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন এবং ফায়সালা করেন। বুনন শল কত লাক দক মল্ল ত] www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।