তাফসীর কী যিলালিল কোরআন আল্লাহ তায়ালা ছাড়া অন্যান্যদেরকে অভিভাবকরূপে গ্রহণকারী এসব হতভাগা মোশরেকের শোচনীয় ভাবমূর্তি প্রত্যেক সচেতন বিবেকের কাছেই ধরা পড়ে । তারা ও তাদের অভিভাবকরা দুনিয়া ও আখেরাতে শোচনীয়ভাবে ব্যর্থ । তাদের তত্ত্বাবধায়ক একমাত্র আল্লাহ তায়ালা । আল্লাহর মুঠোর ভেতরে তারা নিদারুণ অসহায় ও অক্ষম । রসূল (স.) ও তীর সাথী মোমেনরা তাদের জন্যে দায়ী নন ৷ তাদের দায়িত্ব স্বয়ং আল্লাহ তায়ালাই নিয়েছেন । মুসলমানদের অন্তরে এ সত্যটা বদ্ধমূল হওয়া খুবই জরুরী, যাতে তারা অস্তুত এ দিক দিয়ে সর্বাবস্থায় নিশ্চিন্ত হয়। আল্লাহকে ছাড়া অন্যান্যদেরকে অভিভাবকরূপে গ্রহণকারীরা দুনিয়ার জীবনে প্রভাবশালী হোক অথবা অপ্রভাবশালী, কোনো অবস্থাতেই মুসলমানদের দুশ্চিন্তার কোনো কারণ নেই । কেননা প্রভাবশালী ও ক্ষমতাশালীরা যতোই স্বৈরাচারী হোক না কেন, তারা যতোক্ষণ আল্লাহর অনুগত হয়ে আল্লাহর কাছ থেকে তাদের ক্ষমতা ও প্রতিপত্তির ছাড়পত্র গ্রহণ না করবে, ততোক্ষণ তারা প্রকৃত পক্ষে দুর্বলই থেকে যাবে। কেননা আল্লাহ তায়ালাই তাদের রক্ষক এবং তাদের আশপাশের সমগ্র সৃষ্টিই আল্লাহর প্রতি বিশ্বাসী । অথচ একমাত্র তারাই বিপথগামী । একটা সুশৃংখল, সুসমধ্বিত ও সুপ্রশিক্ষিত বাদক দলে একজন বেসুরো বাদক যেমন বেখাগপ্না ও বেটুুনান, এই মোশরেকরাও তেমনি মহা বিশ্বের একমাত্র বিদ্রোহী সৃষ্টি হিসাবে বেমানান । আর যারা তেমন প্রভাবশালী নয়, তাদের ব্যাপারেও মোমেনদের দুশ্চিন্তার প্রয়োজন নেই ৷ কারণ তারা যদি আল্লাহ তায়ালা ছাড়া অন্যদেরকে অভিভাবকরূপে গ্রহণ করে, তবে তাতে মোমেনদের ঘাড়ে কোনো দোষ বর্তাবে না। কেননা বিপথগামীদের কোনো দায় দায়িত্ব তাদের ওপর ছিলো না এবং নেই । সদুপদেশ দান ও প্রচার ছাড়া তাদের আর কোনো দায়িত্ব ও কর্তব্য নেই ৷ বান্দাদের মন ও মানসিকতার রক্ষণাবেক্ষণ কেবল আল্লাহর কাজ অন্য কারো নয় । এ জন্যে মোমেনরা নিশ্চিন্তে নিজেদের পথে চলতে থাকে, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত নির্ভুল পথনির্দেশনার আলোকে চলে যারা বিপথগামী, তাদের বিপথগামিতা যে ধরনেরই হোক তাতে তাদের কিছু এসে যায় না। আরব ভপদ্বীপক্কে হুসন্লামের ক্েন্দ্র হিসেবে বাছাই করণ পুনরায় প্রথম কেন্দ্রীয় বিষয়টা নিয়ে বলা হচ্ছে, ‘এভাবেই আমি তোমার কাছে আরবী আয়াতের উক্ত অংশটাকে সূরার প্রথম আয়াতের সাথে যুক্ত করা হয়েছে ‘ওয়াও’ (এবং) দ্বারা । সেই বিচ্ছিন্ন বর্ণমালা ও এখানকার আরবী কোরআনের মাঝে সুস্পষ্ট সমন্বয় বিদ্যমান । কেননা সেই বর্ণমালাও আরবী, আর এই কোরআনও আরবী । এর মাধ্যমে আল্লাহ তায়ালা তার ওহীকে এই আরবী পুস্তকের আকারে নাযিল করেন, যাতে করে তার নির্দিষ্ট লক্ষ্য অর্জিত হয় । সেই লক্ষ্য হলো, যেন তুমি উম্মুল কোরা’ ও তার আশপাশের এলাকাকে সতর্ক করো ৷' উন্মুল কোরা হচ্ছে মন্ধা শরীফ ৷ আল্লাহর প্রাচীনতম ঘর কাবা শরীফ এখানে অবস্থিত হওয়ায় তা সন্মানিত ৷ আল্লাহ তায়ালা সর্বশেষ রেসালাতের অবস্থানস্থল হিসাবে মক্কা ও তার আশপাশের জনপদগুলোকে মনোনীত করেছেন। আর যে উদ্দেশ্যে তিনি কোরআনকে আরবী ভাষায় নাযিল করেছেন তা তিনিই জানেন। আল্লাহ তায়ালাই ভালো জানেন কোথায় তার রেসালাতকে বেন আজ যখন আমরা বিভিন্ন ঘটনাবলী, পরিস্থিতি ও তার দাবী এবং ইসলামের বিস্তৃতি কিভাবে ঘটেছে, তা লক্ষ্য করি, তখন বুঝতে পারি সেই সময়ে এই ভূখন্ডটাকে মনোনীত করার পেছনে আল্লাহর কী গভীর প্রজ্ঞা ও বিচক্ষণতা নিহিত ছিলো। জানতে পারি, এ স্থানটাকে সর্বশেষ ও সমগ্র | ৪২ সূরা আশ শুরা ০১৪০১), পারা ২৫ মনখিল ৬ DIV DO 1D. D 0L£SpO COMI
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।