তারই রয়েছে। আল্লাহর এই জ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে এমন ব্যঞ্জনাময় রূপে উপস্থাপন করা হয় যা হৃদয়ের গভীরে গিয়ে স্পর্শ করে। বিশেষ করে কেয়ামতের দৃশ্য যখন চিত্রায়িত করা হয় এবং সে সম্পর্কে যখন মোশরেকদের প্রশ্বের উত্তর দেয়া হয়। যেমন, ‘কেয়ামতের জ্ঞান একমাত্র তাঁরই জানা । তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণমুক্ত হয় না......... । (আয়াত ৪৭-৪৮) কেয়ামত হচ্ছে অদৃশ্য ও অজানা জগতে লুকায়িত । আর আবরণের ভেতর ফলের অস্তিত্ব হচ্ছে অজানা অদৃশ্যমান রহস্য । তেমনিভাবে মায়ের পেটের ভেতরে ভ্রণও হচ্ছে এক অদৃশ্য ও গোপন অস্তিত্ব । এসব কিছুর যথার্থ জ্ঞান একমাত্র আল্লাহরই রয়েছে। একমাত্র তার জ্ঞানই এসবকে পরিবেষ্টিত করে রেখেছে । মানুষ যদি পৃথিবীর বুকে বিদ্যমান সকল ফলকে আবরণের ভেতর খুঁজতে যায়, মায়ের পেটের ভেতরে অবস্থিত সকল ভ্রণের খৌজ নিতে যায় এবং তা কল্পনা করতে যায় তাহলে তার পক্ষে সেটা কখনও সম্ভব হবে না। অসীম সত্যেকে কল্পনা করার ক্ষমতা মানুষের মাঝে যতো বেশী সৃষ্টি হবে ততোবেশী সে আল্লাহর অসীম জ্ঞানের স্বরূপ উপলব্ধি করতে পারবে। উদ্ভান্ত মানুষের একটি দল মহান আল্লাহর এই অসীম জ্ঞানের সম্মুখে দাড়িয়ে চিন্তা করতে থাকবে । আর সেই মুহূর্তে তাদেরকে লক্ষ্য করে বলা হবে, ‘আমার শরীকরা আজ কোথায়?’ উত্তরে তারা আজ কী বলবে? আজ তো কোনো তর্ক-বিতর্কের সুযোগ নেই, কথার মারপ্যাচের কোনো সুযোগ নেই । আজ ওরা যা বলবে তা হচ্ছে, ‘আমরা তোমাকে বলে দিয়েছি যে, আমাদের কেউই এটা স্বীকার করে না’ অর্থাৎ আমরা তোমাকে জানিয়ে দিয়েছি যে, আমা্রের মধ্যে এমন কেউ নেই যে তোমার কোনো শরীক আছে বলে স্বীকার করবে। এরপর বলা হচ্ছে, পূর্বে তারা যাদের পূজা করত তারা উধাও হয়ে যাবে এবং তারা বুঝে নেবে, যে তাদের কোনো নিষ্কৃতি নেই’ (আয়াত ৪৮) তাই আজ আর তারা তাদের পূর্বের দাবীর কোনো কিছুই মনে করবে না । তাদের মনে বিশ্বাস জন্মাবে যে, আজ তাদের আর কোনো উপায় নেই, কোনো মুক্তি নেই । এটা নিসন্দেহে চরম মানসিক যন্ত্রণা ও অস্থিরতার মুহূর্ত । এই মুহূর্তে মানুষ তার অতীতের সব কিছু ভুলে যাবে। কেবল মনে পড়বে বর্তমানের যন্ত্রণাদায়ক মুহূর্তটি । এই মুহূর্তটি যে একদিন আসবে সে ব্যাপারে তারা কখনও সতর্ক ছিলোনা এবং এই মুহূর্তটিকে তারা কখনও ভয়ও করতো না৷ অথচ মানুষ লাভের ব্যাপারে সাধারণত খুবই লোভী হয় আর ক্ষতির ব্যাপারে থাকে ভীত । আজ এই মুহূর্তে তাদের মনে কোনো আশা ভরসা নেই । তাই বলা হচ্ছে, ‘মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না, যদি তাকে অমংগল পর্শ করে, তবে সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে........... ৷" (আয়াত ৪৯-৫১) মানব হৃদয়ের এটাই হচ্ছে সত্য ও সুক্ষ্ম চিত্র । এই মানবহৃদয় আল্লাহর দেখানো পথ অনুসরণ করে না, তাই সঠিক গন্তব্যে পৌঁছতে পারে না। মানব চিত্তের অস্থিরতা, দুর্বলতা, লোভ-লালসা, অকৃতজ্ঞতা, সুখের মুহূর্তের আস্ফালন এবং বিপদের মুহুর্তের হায়-হুতাশের চিত্রটি অত্যন্ত সূক্্মভাবে ও সুচারুরূপে তুলে ধরা হয়েছে। নিজের ভালোর জন্যে, মংগলের জন্যে দোয়া করতে গেলে মানুষ ক্লান্তিবোধ করে না। নিজের জন্যে এই মংগলের দোয়া সে বার বার করে। এতে একটুও বিরক্ত হয় না । আর যদি [5১ না হামীল আল লজলাহ চৈ লাল ক মলমিল ৩ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।