যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এর ফলে সত্য আদর্শের প্রচারকদের মনে এক অপূর্ব মর্যাদাবোধ, গর্ববোধ এবং সহনশীলতা জন্ম নেবে। চলার পথে সকল বাধা বিপত্তি, দুঃখ কষ্ট ও বিপদাপদ হাসিমুখে সহ্য করে নেবে এবং মনে করবে যে, তাদের সম্মানিত মহাপুরুষরাও এই পথে চলতে গিয়ে অনুরূপ পরিস্থিতি মোকাবেলা করে গেছেন। তারা ছিলেন মূলত সর্বশ্রেষ্ঠ মানব । ‘তোমাকে তাই বলা হয়েছে, যা তোমার পূর্ববর্তী রসূলদেরকে বলা হয়েছে’.... এটা একটা বাস্তব সত্য । কিন্তু এই বাস্তব সত্যটি মোমেনদের অন্তরে গেঁথে যাওয়ার পর যে প্রভাবের সৃষ্টি হবে, তা হবে অত্যন্ত শ্পভীর ও সুদূরপ্রসারী । আর এটাই হচ্ছে পবিত্র কোরআনের একটা অমরকীর্তি । অর্থাৎ সেই জাতীয় মহাসত্য প্রতিষ্ঠিত করার পর তা হৃদয়পটে গেঁথে দেয়। তাই বলা হয়েছে, পূর্ববর্তী রসূলদেরকে যা কিছু বলা হয়েছে, শেষ নবী মোহাম্মদ (স.)-কেও ঠিক তাই বলা হয়েছে। এরপর বলা হয়েছে, ‘নিশ্চয় তোমার পালনর্কতার কাছে রয়েছে ক্ষমা এবং রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি’.......। এই সাম্ববনাবাণী শোনার পর মোমেনদের অন্তর শান্ত হবে, সুস্থির হবে এবং তারা আল্লাহর রহমত ও মাগফেরাতের আশা পোষণ করবে, মোমেনদের অন্তরে কখনও হতাশা-নিরাশা জন্ম নেবে না। সাথে সাথে আল্লাহর শাস্তির ব্যাপারেও সতর্ক থাকবে এবং ভীত থাকবে, সে কখনও আল্লাহর ব্যাপারে গাফেল ও উদাসীন থাকবে না। এটাই হচ্ছে ভারসাম্যপূর্ণ নীতি যা ইসলামেরই চিরন্তন বৈশিষ্ট্য । ভবনের দাওয়াত অস্ধকীবচারবগাক্সীদের টালবাহানা পরবর্তী আয়াতে তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলা হচ্ছে যে, আল্লাহ তায়ালা অত্যন্ত দয়াপরবশ হয়েই আরবী ভাষায় এই পবিত্র কোরআন তাদের জন্যে অবতীর্ণ করেছেন। সাথে সাথে তাদের গোঁয়ার্তুমি, বক্রতা, তর্ক-বিতর্ক ও জালিয়াতি প্রবণতার প্রতিও ইংগিত করা হয়েছে। বলা হচ্ছে, ‘আমি যদি একে অনারবীয় ভাষায় নাযিল করতাম, তবে অবশ্যই তারা বলতো, এর আয়াতসমূহ পরিস্কার ভাষায় বিবৃত হয়নি কেন? এ কি আশ্চর্য, কেতাব অনারবীয় ভাষায় আর রসূল আরবী ভাষায়!’ (আয়াত 88) আরবী ভাষায় কোরআন অবতীর্ণ হওয়া সত্তেও ওরা এর বক্তব্য শুনতে চায় না । বরং ওরা আশংকা বোধ করে যে, আরবী ভাষায় অবতীর্ণ হওয়ার ফলে এর বক্তব্য আরবদের মনে গেঁথে যাবে। তাই তারা বলে, ‘তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হট্টগোল সৃষ্টি করো, যাতে তোমরা জয়ী হতে পারো ।' (আয়াত ২৬) কিন্তু আল্লাহ তায়ালা যদি এটাকে অন্য কোনো ভাষায় অবতীর্ণ করতেন, তাহলে তারা আপত্তি জানাতো এবং বলতো বিশুদ্ধ আরবী ভাষায় কেন অবতীর্ণ করা হলো না । আর যদি এর কিছু অংশ আরবী ভাষায়, আর কিছু অংশ অনারবীয় ভাষায় অবতীর্ণ করা হতো তাহলেও তারা আপত্তি জানাতো এবং বলতো, কি অদ্ভূত ব্যাপার । আরবী আর অনারবী এক সংগে? মোটকথা, ওরা ঝগড়াটে ও বক্র স্বভাবের মানুষ ৷ ওরা তর্কের জন্যেই তর্ক করে। এই বিতর্ক থেকে যে সত্যটি বের হয়ে আসছে তা হলো, এই মহাগ্রন্থ মোমেনদের জন্যে হেদায়েত ও আরোগ্যস্বরূপ । তাই মোমেনদের হৃদয়ই কেবল এই মহাগ্রন্থের প্রকৃতি ও স্বরূপ DWV: DOIKTAV.DLODSPOT: TOM

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।