যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

গহ নক্ষত্রকেও বুঝানো হয়েছে। আর একটা দিক লক্ষণীয়, তা হচ্ছে এসব গ্রহ নক্ষত্রের জন্যে প্রাণী বাচক বহুবচন ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সেইগুলোকে জীবন্ত ও বুদ্ধিসম্পন্ব বলে উপস্থাপন করা হয়েছে যেন সেই সবের নিজস্ব ব্যক্তিসত্বা রয়েছে। এই সুষ্পষ্ট নিদর্শন ও বর্ণনার পরও যদি তারা অহংকারী মানসিকতার পরিচয় দেয় তাহলে তাতে কিছুই আসে যাবে না এবং তাতে কারো লাভ বা ক্ষতি হবে না। কারণ, আল্লাহর এবাদাত বন্দেগী করার জন্যে আরো অনেক সৃষ্টজীব আছে। তারা বিনা অহংকারে আল্লাহর এবাদাত বন্দেগী করে আসছে । তাই বলা হচ্ছে, অতপর তারা যদি অহংকার করে, তবে যারা তোমার পালনকর্তার কাছে আছে । তারা দিবারাত্রি তার পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না ৷’ (আয়াত ৩৮) ‘যারা তোমার পালনকর্তার কাছে আছে’ এই বাক্য দ্বারা প্রথমেই ফেরেশতাদের কথা মনে আসে । তবে ফেরেশতা ছাড়া হয়তো আল্লাহর আরও কোনো প্রিয় বান্দা থাকতে পারে যাদের সম্পর্কে আমরা হয়তো জানি না। মোটকথা, যারা আল্লাহর কাছে রয়েছে তারা খুবই সম্মানিত, খুবই মর্যাদাবান খুবই আদর্শবান ৷ তাদের মাঝে সেই অহংকার ও আত্মম্তরিতা নেই যা পৃথিবীতে বসবাসকারী বিপথগামী ও ভ্ৰষ্ট লোকদের মাঝে আছে । তারা আল্লাহর খুব কাছে থেকেও তাদের মাঝে কোনো আত্মশ্রাঘা নেই । তারা দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর এবাদাত বন্দেগীতে লিপ্ত থেকেও ক্লান্তি বোধ করে না, অস্বস্তি বোধ করে না। তাহলে তাদের সাথে পৃথিবীতে বসবাসকারী আল্লাহর এবাদাতবিমুখ লোকদের তুলনা কোথায়? এই যে ধরণী যা মানুষকে মায়ের মতো আহার যোগাচ্ছে। যে ধরণী থেকে তারা জন্ম নিয়েছে এবং তার মাঝেই আবার মিশে যাবে। এই ধরনীর বুকে তারা পিঁপিলিকার ন্যায় বিচরণ করছে এবং এর মধ্য থেকেই খাদ্য আহরণ করছে, পানীয় আহরণ করছে । এই ধরণী আল্লাহর সামনে | নতশীরে দাঁড়িয়ে আছে এবং তার কাছ থেকেই জীবনীশক্তি লাভ করছে। বলা হয়েছে, ‘তার এক নিদর্শন এই যে, তুমি ভূমিকে দেখবে অনুর্বর পড়ে আছে। অতপর আমি যখন তার ওপর বৃষ্টি বর্ষণ করি তখন সে শস্যশ্যামল ও স্ফীত হয় HEE TEE । (আয়াত ৩৯) প্রতিটি স্থানে পবিত্র কোরআনের যে সুক্ষ্ম বর্ণনাভংগি তা লক্ষ্য করার মতো । এখানে ভূমির ‘বিনয় ও নমতা’ বলতে বৃষ্টিপাতের পূর্বে এর যে অবস্থা হয়, তা বুঝানো হয়েছে। অর্থাৎ বৃষ্টিপাতের পূর্বে ভূমি থাকে নীথর ও নিশ্চল । কিন্তু যখনই তার ওপর বৃষ্টিপাত হয় তখনই তাতে সৃষ্টি হয় জীবনের স্পন্দন ও চাঞ্চল্য । এই স্পন্দন ও চাঞ্চল্য যেন কৃতজ্ঞতা ও আরাধনার প্রতীক । কারণ যে পটভূমিতে আলোচ্য আয়াতটি উল্লেখ করা হয়েছে তা মিনতি, প্রার্থনা ও পবিত্রতা বর্ণনার পটভূমি ৷ এই পটভূমির দৃশ্যের অন্যান্য চরিত্রের মাঝে ধরণীকেও অন্যতম চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং তার মাঝেও চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ আবেগ ও ক্রিয়া কলাপ আরোপ করা হয়েছে। কোরআনের শৈল্পিক বৰ্ণনাভৎপী পবিত্র কোরআনের এই সুক্ষ্ম বর্ণনাভংগির মাঝে যে শৈল্পিক সংগতি ফুটে উঠেছে তার পরিচয় তুলে ধরার জন্যে আমরা ‘কোরআনের শিল্পগত চিত্র’ নামক গ্রন্থ থেকে কিছু উদ্ধৃতি পেশ করছি। এই গ্রন্থের ৯৮ নং পৃষ্ঠায় বলা হয়েছে, ‘বৃষ্টিপাতের পূর্বে এবং শস্যশ্যামল হওয়ার আগে ভূমির যে অবস্থা হয় তাকে এক জায়গায় বলা হয়েছে ‘পতিত’ এবং আর এক জায়গায় বলা হয়েছে ‘অনুর্বর’ । অনেকেই মনে করে যে, এখানে শুধু শব্দের পার্থক্য, অর্থের কোনো পার্থক্য নেই । কিন্তু [5১ সন হাক্মাস আল্লাহ ত লন হক সলিল ত www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।