চাইলেও তোমাদের নিজেদের শরীরের কাছে কোনো কিছু গোপন রাখা অবশ্যই তোমাদের সাধ্যের বাইরে ছিলো। তাই এরশাদ হচ্ছে, ‘বরং তোমরা ধারণা করছিলে যে, তোমরা যা কিছু করছো তার অধিকাংশই আল্লাহ তায়ালা জানেন না ।' দুনিয়ার জীবনে তোমাদের অজ্ঞতাপূর্ণ ও অপরাধজনক এই ধারণাটাই তোমাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছিলো এবং তাই তোমাদেরকে আজ জাহান্নামের দিকে এগিয়ে দিয়েছে। এরশাদ হচ্ছে, ‘ওটাই ছিলো তোমাদের রব সম্পর্কে তোমাদের ধারণা, যা তোমাদেরকে ধ্বংসের দিকে এগিয়ে দিয়েছিলো, অতপর তোমরা পরবর্তীতে এক ক্ষতিগ্রস্ত জনপদে পরিণত হয়ে গিয়েছিলে। এরপর আসছে শেষ মন্তব্য, ‘এমতাবস্থায় তারা যদি সবর করে তাহলেও দোযখই হবে তাদের ঠিকানা ৷' হায়, অদৃষ্টের কী পরিহাস! এখানে সবর বলতে বুঝানো হয়েছে দোযখের মধ্যে ধৈর্য ধরে অবস্থান করা । যদিও এসবর সে সবর নয়, যার পর প্রশস্ততা ও সচ্ছলতা সুন্দর প্রতিদান আসতে পারে। কিন্তু যে সবরের পরিণাম দোযখের স্থায়ী আগুন ছাড়া আর কিছু নয়। এ সবর মানুষকে এক চরম নিকৃষ্ট স্থানে আশ্রয় নিতেই বাধ্য করবে। ‘ওরা যদি এটা ওটা ওযর দিয়ে দোষ স্থলন করতে চায় তাহলেও তাদেরকে ছাড়া হবে না, তাদের কোনো ওযরও তখন কবুল করা হবেনা ৷' অর্থাৎ, সে স্থানটি এমন কঠিন হবে যে, সেখানে (সংশোধনের জন্যে) বারবার তিরঙ্কার করা হবে না, অথবা বারবার তাওবা করার সুযোগও দেয়া হবে না । সাধারণভাবে এটা মনে করা হয় যে, যেখানে তিরঙ্কার রয়েছে সেখানে ক্ষমা সন্তোষও রয়েছে। অর্থাৎ তিরঙ্কার ও শাস্তির পরই অন্যায়কারীর অন্যায় ও তার শাস্তি লাঘব হয়ে যায়। কিন্তু কেয়ামতের সে ভয়ংকর দিনে এমন কোনো দোষারোপ করা হবে না যে, এর তার পরবর্ততে ক্ষমা প্রাপ্তির কোনো সুযোগও থাকবে । পাপীদের সামনে অপকরাধক্কে শোভনীযফ় কে তোন্লা এ আলোচনার পরপরই সেই ব্যক্তিদের অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামীনের ক্ষমতার কথা জাগিয়ে দেয়া হয়েছে। অথচ দুনিয়ার জীবনে তারা ঈমান আনেনি আর এই জন্যেই আল্লাহ তায়ালা শাস্তিস্বরূপ এমন এক অবস্থা সৃষ্টি করে দিয়েছেন যা তাদের মনের বিশৃংখল অবস্থা প্রকাশ করে দিয়েছে। তাদের পেছনে তিনি ভি্বনি ও মানব শয়তানদেরকে লাগিয়ে দিয়েছিলেন যারা তাদের মন্দ কাজগুলোকে তাদের সামনে সুন্দর করে তুলে ধরতো, অবশেষে তারা এমন কাজ করতো, যার পরিণতিতে তারা চরম ক্ষতির ভাগী হয়ে যেতো এবং তাদের জন্যে আযাব আসার কথাটা নির্ধারিত হয়ে যেতো । এরশাদ হচ্ছে, ‘আমি তাদের পেছনে কিছু সাথী, লাগিয়ে দিয়েছিলাম, যারা তাদের সামনে থেকে ও পেছন দিক থেকে এসে তাদের (অসৎ) কাজগুলোকে তাদের কাছে সুন্দর করে দেখাতো। এর ফলে তাদের ওপর শাস্তির কথা তেমনি করেই বাস্তবায়িত হয়েছিলো যেমন করে তাদের পূর্বে অনেক জ্বিন ও মানুষের ব্যাপারে তা বাস্তবায়িত হয়েছে ।' সুতরাং আজ যারা অহংকারের কারণে তার এবাদত থেকে দূরে থাকতে চাইছে তাদের চিন্তা করা দরকার যে তারা যখন আল্লাহর কবজার মধ্যে গিয়ে পড়বে তখন কি নিদারুণ অবস্থার সন্মুখীনই না তারা হবে! কি ভয়ানক অবস্থা তাদের হবে যখন তাদেরকে আল্লাহর আযাব ও চরম www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।