যিলালিল কুরআন — যিলালিল কুরআন 18
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

‘এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি বলে দাও আমি তোমাদেরকে আ'দ ও সামূদের ন্যায় দুর্যোগ থেকে সাবধান করে দিয়েছি । (আয়াত ১৩-১৮) ‘তাহলে বলে দাও, আমি তোমাদেরকে আ'দ ও সামূদের ন্যায় দুর্যোগ থেকে সাবধান করে দিয়েছি'- এই ভয়ংকর সতর্ককারী কাফেরদের ধৃষ্টতা ও অপরাধের ভয়াবহতার সাথে ংগতিপূর্ণ । সূরার শুরুতেই তাদের এই অপরাধ ও ধৃষ্টতার উল্লেখ রয়েছে। সেই সাথে মানবজাতির মধ্য থেকে যারা কুফরী করেছে, তারা যে গোটা সৃষ্টিজঅগত থেকে বিচ্ছিন্ন, সে কথাও জানানো হয়েছে এই সতর্কবাণী উচ্চারণের আগে । এই সতর্কবাণী কি পরিবেশে উচ্চারিত হয়েছিলো, সে সম্পর্কে ইবনে ইসহাক একটা ঘটনা বর্ণনা করেছেন । ঘটনাটা হলো, ‘বিশিষ্ট কোরায়শ নেতা ওতবা ইবনে রবীয়া একদিন কোরায়শদের একটা বৈঠকে বসেছিলো। সে সময় রসূল (স.) মসজিদুল হারামে একাকী বসেছিলেন। ওতবা বললো, ‘শোনো কোরায়শ বংশধররা! যদি আমি মোহাম্মদের (স.) কাছে গিয়ে একটু কথা বলি এবং তার কাছে আপসের কিছু প্রস্তাব দেই সেটাকে তোমরা সঠিক সিদ্ধান্ত মনে করো না? সে হয়তো এসব প্রস্তাবের কোনো কোনোটা গ্রহণ করবে, এবং আমরা তার মধ্যে যা যা তাকে দেয়া পছন্দ করি দেবো। এর বিনিময়ে সে হয়তো আমাদের কাছে ইসলামের দাওয়াত দেয়া থেকে বিরত থাকবে ৷’ উল্লেখ্য যে, এ সময়ে হযরত হামযা (রা.) ইসলাম গ্রহণ করেছিলেন এবং রসূল (স.)-এর সাথীদের সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছিলো । লোকেরা ওতবাকে বললো, ঠিক আছে, আপনি গিয়ে আলোচনা করুন । ওতবা রসূল (স.)-এর কাছে গিয়ে বললো, শোনো ভাতিজা, তুমি আমাদের গোত্রের মধ্যে কতটা মর্যাদা রাখো, তা তুমি ভালো করেই জানো । কিন্তু তুমি তোমার এমন একটা গুরুতর বাণী নিয়ে এসেছে, যা দ্বারা তুমি তাদের এক্যে ভাংগন ধরিয়েছো, তাদের সমাজ ব্যবস্থাকে চূর্ণ করে দিয়েছো, তাদের উপাস্যদের ও তাদের ধর্মের খুঁত বের করেছো, এবং তাদের মৃত পূর্ব-পুরুষদেরকে বিধর্মী আখ্যায়িত করেছো। এমতাবস্থায় আমি তোমার কাছে কয়েকটা প্রস্তাব নিয়ে এসেছি, তুমি তা মন দিয়ে শোন ও বিবেচনা করো। হয়তো তুমি এগুলোর ভেতরে অন্তত কিছু না কিছু গ্রহণ করতে পারবে । রসূল (স.) তাকে বললেন, আচ্ছা বলুন, আমি শুনবো ৷ সে বললো! ভাতিজা, তুমি যে বাণী নিয়ে এসেছো, তা দ্বারা তুমি যদি অর্থ উপার্জন করতে চাও, তাহলে আমরা তোমাকে অনেক অর্থ সংগ্রহ করে দেবো, যাতে তুমি আমাদের ভেতরে সবচেয়ে ধনী হয়ে যাবে। আর যদি তুমি নেতৃত্ব চাও, তাহলে আমরা তোমাকে নেতা বানিয়ে নেবো । কোনো কাজই তোমাকে বাদ দিয়ে করবো না । আর যদি তোমার রাজা হবার সখ হয়ে থাকে, তাহলে আমরা তোমাকে রাজা বানাবো । আর যদি ব্যাপারটা এমন কিছু হয়ে থাকে যে, তোমার কাছে যে অশরীরী আত্মা আসে, তাকে তুমি দেখতে পাও, কিন্তু তুমি ঠেকাতে পারো না, তাহলে আমরা তোমার জন্যে ডাক্তার কবিরাজ ডাকবো, এবং যতো টাকা লাগুক, খরচ করবো । তবু তোমাকে সুস্থ না করে ছাড়বো না। জানি, এমন ঘটনাও কখনো কখনো ঘটে যে, যে ব্যক্তি কাউকে নিজের অনুগত বানাতে চায়, সে নিজেই তার কাছে পরাভূত হয়ে যায় এবং চিকিৎসা না করালে সে আর তা থেকে মুক্তি পায় না। এ পর্যন্ত বলে ওতবা যখন কথা শেষ করলো, তখন রসূল (স.) বললেন, আপনার কথা কি শেষ হয়েছে? সে বললো, হা। আমার কথা শেষ,' রসূল (স.) বললেন, এখন তাহলে আমি যা বলি শুনুন। সে বললো, বলো । রসূল (স.) ‘বিসমিল্লহির রহমানির রহীম’ বলে এই সূরার শুরু থেকে পড়তে শুরু করলেন । ওতবা চুপচাপ করে পিঠের পেছনে হাত দুখানা রেখে তার ওপর ভর | ৪8> সুরা হা-মীম আস সাজদাহ (১০২) পারা ২৪ মনযিল ৬ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।