যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

RE RE সৃষ্টির বুকে অন্যত্ৰ যেখানে যা কিছু আছে সবই আল্লাহর অদৃশ্য পরিচালনায় নিশিদিন কাজ করে চলেছে । দেখুন না, অকৃূল সমুদ্রের বুকে কেমন করে, কোন বিশেষ নিয়মে এতো বিপুল পরিমাণ লোহালন্কড় সম্বলিত জাহাজগুলো কেমন অবলীলাক্রমে মাসের পর মাস ধরে ভ্রমণ করে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছে। এই পাড়ি জমানোর মধ্যে বিচিত্র যেসব বৈশিষ্ট্য পরিক্ষুট হয়ে ওঠে, সেগুলোর দিকে তাকালে একবার জাহাজের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্ময় জাগে, বিস্ময় জাগে পানির ধারণ ক্ষমতার দিকে যখন তাকানো হয়, তেমনি অবাক বিশ্বয়ে বিদগ্ধ মানুষ হতবাক হয়ে যায় বায়ু ও বায়বীয় বাম্পের ধারণ ক্ষমতায়, অথবা হতবাক হয়ে যায় তখন যখন অণু ও আণবিক শক্তির অকল্পনীয় ক্ষমতা সে অনুভব করে। এভাবে চিন্তাশীল মানুষ আল্লাহ রব্বুল আলামীনের আরও কত যে শক্তি-ক্ষমতা পর্যবেক্ষণ করতে থাকে আর তখন সে অকুতোভয় দ্বিধাহীন চিত্তে স্বীকার করে যে, বিশ্বের সকল কিছু চলছে একমাত্র আল্লাহর হুকুমে এবং তারই ফয়সালা অনুসারে । তাই পাক পরওয়ারদেগারের ঘোষণায় জানা যাচ্ছে, ‘আর যদি আমি চাইতাম, তাহলে তাদের সে কুল কিনারাহীন সমুদ্র বক্ষে ডুবিয়ে দিতে পারতাম, আর তখন কেউ তাদের বাচাতে পারত না । কিছুতেই তাদের সে মহাবিপদ থেকে রক্ষা করতে পারতো না; কিন্তু আমার রহমত ও সুনির্দিষ্ট এক সময় পর্যন্ত তাদের বাচিয়ে রাখার সিদ্ধান্তের কারণেই তারা অকুল পাথারে পাড়ি জমায় এবং সকল বিপদ আপদের মধ্যে দিয়েও পুনরায় নিরাপদে ঘরে ফিরে আসে !' মহাসাগরের বুকে প্রচন্ড বাতাসের তাড়নে যখন জাহাজগুলো পাখীর পাখনার মতো ইতস্তত | বিক্ষিপ্ত অবস্থায় ভেসে বেড়াতে থাকে এবং এ জাহাজগুলো যতো ভারীই হোক না কেন বা এদের নির্মাণ কৌশল যতো নিপুণই হোক না কেন, ভীষণ ঝড়ের ঝাপটায় জাহাজগুলো মুহুর্মুহু আছড়ে পড়তে থাকে, যাত্রীরা হাহাকার করতে তাকে এবং প্রতি মুহূর্তে তারা প্রমাদ গুনতে থাকে যে, আজ বুঝি আর রক্ষা নেই, কোনো উপায় নেই এ কঠিন বিপদ থেকে বাচার, আর বাস্তব সত্য হচ্ছে এই যে, শক্তিমান আল্লাহর রহমত না থাকলে রাত দিনের মধ্যে যে কোনো সময়ে এসব জাহাজ ধ্বংস হয়ে যেতো । ট্রলার, ছোট ছোট নৌকা বা সমুদ্রগামী বড় বড় জাহাজে যারা সমুদ্র ভ্রমণ করেছে, তারা দেখেছে সমুদ্রবক্ষের ভয়াবহতা । তারা দেখেছে এ ভ্রমণকালে মানুষের অনুসৃত সতর্কতামূলক ব্যবস্থা কত তুচ্ছ, কত অকিঞ্চিৎকর, তারা দেখেছে ঝড়ো হাওয়ার ঝাপটায় সমুদ্র কেমন কদদ্র রূপ ধারণ করে। এ কঠিন অবস্থার মধ্যে আল্লাহর মেহেরবানীতে যারা বেঁচে যায় এবং স্থলভাগে প্রত্যাবর্তন করে, তারা সঠিকভাবে রব্বুল আলামীনের মেহেরবানী বুঝতে পারে এবং হৃদয় দিয়ে তীর ক্ষমতা অনুভব করতে পারে। তীব্র বাতাসের তোড়ে অথবা ঘূর্ণিঝড়ের দাপটে সমুদ্রের বুকে যে অবস্থার সৃষ্টি হয়, উত্তাল তরংগাভিঘাতে যখন পাহাড়সম উচ্চতা ও তৎপরবর্তীকালে যখন পাতালসম নীচুতা পয়দা হয়, তখন বৃহৎ থেকে বৃহৎ জাহাজগুলোও শোলার মতো উৎক্ষিপ্ত হতে থাকে, সে কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়া এবং যাত্রীদের নিজ নিজ বাড়ীতে ফিরে আসা সম্ভব হয় একমাত্র আল্লাহরই রহমতে, তীরই অপার করুণায় মানুষ আবার জীবনের স্বাদ ফিরে পায় । প্রকৃতপক্ষে ভুক্তভোগী ছাড়া সে অবস্থাটা সঠিকভাবে আচ করা, সাধারণভাবে অন্য কারো পক্ষে সম্ভব নয়। পর্যন্ত তার রহমত বর্ষণ করতে থাকবেন, তারপর তীরই কুদরতে এসে যাবে সেই শেষ দিনটি, যেদিন সবই নিশেষে ধ্বংসপ্রাপ্ত হবে। তাই এরশাদ হচ্ছে, ‘জীবনসামগ্রী ভোগ করার জন্যে রয়েছে একটি নির্দিষ্ট সময় ।' ৩৬ সূন্থা হয়াসীন (৯৯১) পান্না ২৩ মনখিল ৫ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।