যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রেখেছেন, যেন গহ-উপগ্রহ ও তারকাগুলো নিজ নিজ কক্ষপথে চলতে চলতে কাছাকাছি হয়ে না যায় এবং কোনো সংঘর্ষে লিপ্ত না হয়ে পড়ে। আর এভাবেই সুপরিজ্ঞাত পরিসমাপ্তির দিন না আসা পর্যন্ত এইভাবেই তারা চলতে থাকবে । সুতরাং সূর্যের পক্ষে কোনোভাবেই চাদকে ধরে ফেলা সম্ভব নয়, আর রাত্রিও (তার জন্যে নির্ধারিত নিয়মকে ফাকি দিয়ে) দিবাভাগের সামনে কখনও এগিয়ে . আসবে না, অথবা তার.চলার পথে কোনো পরিবর্তন আসবে না । কারণ রাত ও দিনের জন্যে পূর্ব থেকে স্থিরীকৃত নিয়মের মধ্যে কোনো দিন কোনো পরিবর্তন আসবে না, যার যা নিয়ম সে নিয়মেই তারা প্রত্যেকে চলবে এ নিয়ম ভেংগে কেউ কারো আগে বা পরে আসবে, এমনটি কখনও হবে না। আবার চলার পথে কেউ কারও জন্যে কোনো প্রতিবন্ধকতাও সৃষ্টি করতে পারবে না । তাই এরশাদ হচ্ছে, ‘আর প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণরত রয়েছে ।' মহাশূন্যলোকে নভোমন্ডলের এই মহাবিস্বয়কর পরিক্রমাকে তুলনা করা যেতে পারে মহাসাগরের বুকে ভাসমান জাহাজগুলোর সাথে। এসব জাহাজ যতো বড়ই হোক না কেন, সেই মহা বারিধির বুকে সম্তরণরত অবস্থায় এগুলোকে মনে হয় কিছু বিন্দুর সমাহার মাত্র । এই বিশ্ব চরাচরে মানুষের অবস্থান অতি ক্ষুদ্র, এতদসত্তেও সে কোটি কোটি নক্ষত্রের দিকে তাকায়, তাকায় সেই সীমা-সংখ্যাহীন সদা সচল তারকারাজির দিকে, তাকায় মহাশূন্যলোকে সদা-সর্বদা সন্তরণরত গ্রহ-উপগ্রহগুলোর দিকে, আর দেখে কোটি কোটি এ সব তারকার অবস্থানের বাইরে বহু প্রশস্ত শূন্যতা বিরাজমান । তখন তাদের বুদ্ধি, তাদের চিন্তা-শক্তি সবই খেই হারিয়ে ফেলে; হয়রান পেরেশান হয়ে বিসক্ষারিত নেত্রে তারা উর্ধ্বলোকে অবস্থিত গ্রহ-উপগ্রহ ও ছায়ালোকে পরিভ্রমণরত সকল সৃষ্টির দিকে শুধু তাকিয়ে থেকে যায় । (আয়াত 8১-৪৪) এ প্রসংগে এটা উল্লেখযোগ্য যে, এ বিশাল জগতের সীমাহীন মহাশূন্যতায় পরিভ্রমণরত তারকারাজি ও গ্রহ উপগ্রহাদির সাথে অকূল সাগরের বুকে ভাসমান আদম সন্তানদের বহনকারী জাহাজসমূহের মধ্যে বেশ চমৎকার সাদৃশ্য রয়েছে। বহু দিক দিয়ে এ সাদৃশ্য বুঝা যায়; যেমন আকৃতি-প্রকৃতি, গতিবিধি ও উভয় বস্তুনিচয় একইভাবে আল্লাহর পূর্ণ নিয়ন্ত্রণে থাকার দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ । একদিকে যেমন দেখা যায় নভোমন্ডলে অবস্থিত সকল কিছুকে আল্লাহ তায়ালা পরস্পন্ন সংঘর্ষ লেগে যাওয়া থেকে হেফাযত করছেন, অপরদিকে একইভাবে বিশ পঁচিশ হাজার ফুট গভীর ও হাজার হাজার মাইলব্যাপী ছড়িয়ে থাকা মহাবারিধির বুকে ভাসমান (মহাসাগরের তুলনায়) তুচ্ছাতিতুচ্ছ জাহাজগুলোকেও সর্বশক্তিমান রব্বুল আলামীনই ঝড় তুফান ও নানা প্রকার প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা করছেন। আল্লাহ রব্বুল আলামীনের শক্তি ক্ষমতার এসব অসংখ্য নিদর্শন মানুষ প্রতিনিয়ত অবলোকন করছে। কিন্তু হায়, অকৃতজ্ঞ অর্বাচীন এ সব নরপশু একটুও চিন্তা করার প্রয়োজন বোধ করছে না। যদি তারা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার এ সব নিদর্শন বুঝবার জন্যে তাদের হৃদয়-দুয়ারকে অবারিত করতো, তাহলে এগুলো থেকে শিক্ষা নেয়া তাদের জন্যে খুব সহজ হয়ে যেতো । এখানে উল্লেখিত ‘আল ফুলকিল মাশহুন’ (মানুষ ও জীবজস্তুতে ভর্তি জাহাজটি) দ্বারা সম্ভবত মানবকুলের দ্বিতীয় পিতা হযরত নূহ (আ.)-এর নির্মিত জাহাজটি বুঝানো হয়েছে, যিনি সে জাহাজে করে আদম (আ.)-এর (মোমেন) বংশধরকে বহন করেছিলেন। তারপর সে জাহাজের মতোই মানুষ তৈরী করেছে অসংখ্য জাহাজ, যা মহাসাগরের বুকে উত্বিত উত্থাল তরংগমালার | মধ্যে নীল বারিধির বুক চিরে চিরে মানুষ ও মালামাল বহন করে দেশ থেকে দেশান্তরে পৌছে দিচ্ছে। আকাশের মহাশূন্যতায় পরিক্রমণরত সকল নক্ষত্রমালাও মহাসাগরের বুকে ভ্রমণরত জাহাজসমূহের মধ্যে একইভাবে আল্লাহর শক্তি ক্ষমতা সক্রিয় রয়েছে বলে বুঝা যায়। এ দুটি | ৩৩৬ সূরা ইয়াসীন_ (০৯৮১) পারা ২৩ সনখিল ৫ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।