যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

মুঠো স্নিগ্ধ আলো ছড়িয়ে দিয়ে আমাদের জীবনকে মধুময় করে তুলছে । শুক্লপক্ষে একের পর এক রাত্রি অতিক্রান্ত হওয়ার সাথে সাখে চাদের আলো তার সকল মাধুরী নিয়ে স্নিগ্ধ ও মায়া মমতার পরশ বুলিয়ে আমাদের হৃদয় মনকে পরম পুলকে ভরে দিতে থাকে । কোথাও এমন কেউ নেই যার হৃদয়ের তারে চাদের এই মধুর রাগিনী ঝংকার না তোলে, নেই এমন কোনো বেরসিক যার হৃদয় রাজ্য চাদের মধুর রসে সিঞ্চিত না হয়, এর সুমহান সৌন্দর্য প্রেমিকের কোমল হৃদয়ে গভীরভাবে রেখাপাত না করে, বিদগ্ধ জনতাকে আকাশমন্ডলীর বিশ্বয়কর বস্তুসমূহ সম্পর্কে চিন্তা না জাগায়; তারা সীমাহীন এ মহাকাশের মধ্যে অবস্থিত নক্ষত্রপুঞ্জের রহস্যরাজি বুঝতে পারুক আর নাই পারুক, চাদের মাধুরীতে তারা মুগ্ধ হতে বাধ্য এবং কিছু না কিছু চিন্তা তাদের মধ্যে জাগবেই জাগবে ৷ সবশেষে বিশাল এই সৃষ্টিজগতের সেই সুক্ষ্ম নিয়ম শৃংখলার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যার অধীনে চলছে গোটা সৌরজগত এবং উর্ধ্বলোকে নভোমন্ডলে যে কাজ চলছে সেই সর্বজনবিদিত বাহ্যিক রহস্যরাজি সম্পর্কে জানানো হচ্ছে, এই একক ও সুক্মাতিসৃক্ষ্ম রশিতে বাধা এক অপরিবর্তনীয় নিয়ম শৃংখলার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আল কোরআন জানাচ্ছে, আল্লাহ রব্বুল আলামীনের অমোঘ বিধান অনুযায়ী যখন প্রত্যেকে এবং প্রতিটি জিনিস নিজ নিজ কাজ করে চলেছে, তখন কেউ কারও কাছে হস্তক্ষেপ করতে বা বাধা সৃষ্টি করতে পারে না। তাই এরশাদ হচ্ছে, ‘সূর্যের পক্ষে চাদকে ধরে ফেলা (তার চলার পথে এসে তার পরিক্রমাকে বাধাগ্রস্ত করা) কখনও সম্ভব নয়, আর (নির্দিষ্ট সময় ছাড়া) রাতও দিনের আগে যেতে পারে না এবং প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে।' প্রত্যেকটি তারা এবং প্রতিটি গ্রহের জন্যে রয়েছে (তার নিজস্ব) কক্ষপথ অথবা পরিভ্রমণের | রাস্তা, চলবার সময় কেউ সে পথ বাদ দিয়ে অন্য পথে চলতে পারে না; আর তারকারাজি ও গ্রহগুলোর চলার পথসমূহের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে, রয়েছে অকল্পনীয় দূরত্বের ব্যবধান । বৈজ্ঞানিক ও জ্যোতিৰ্বিদদের জ্ঞান গবেষণায় ধরা পড়েছে যে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে নয় কোটি ত্রিশ লক্ষ মাইল এবং পৃথিবী থেকে চাদের দূরত্ব হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল, আর এই দূরত্ব কোনো দূরত্ব বলেই মনে হয় না যখন সৌরজগৎ ও অপর আকাশে অবস্থিত সব থেকে নিকটবর্তী তারকার মধ্যে দূরত্বের কথা আমাদের চিন্তায় আসে । এই দূরত্বের পরিমাপ অনুমান করতে গিয়ে একটা হিসাব এইভাবে বের করা হয়েছে যে, সৌরজগৎ থেকে নিকটবর্তী তারার দূরত্ব অতিক্রম করতে চারটি আলোক বছরের সময় লাগে (অর্থাৎ, সেকেন্ডে আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল হলে এক বছরে আলো যতো মাইল চলে, তার চার গুণ বেশী হবে ‘সৌরজগৎ থেকে নিকটবর্তী তারকাটির দূরত্‌ । আর একভাবে হিসাব কষা যায়। ১০১৬ দশকে যদি পৰ্যায়ক্ৰমে ষোল বার গুণ করা হয় তাহলে যে সংখ্যা দাড়াবে ততো মাইল দূর হচ্ছে সৌরলোক থেকে নিকটতম তারকার দূরত্ব । আল্লাহ রব্বুল আলামীনই এই মহা সৃষ্টিজগতের সৃষ্টিকর্তা । তিনি সৌরলোককে সুদূর আকাশে অবস্থিত তারকারাজির সাথে (এতো বিশাল দূরত্বের ব্যবধান সত্তেও) এমন এক রশি দিয়ে বেধে রেখেছেন, যা কখনও ছিড়বার নয় এবং গোটা সৃষ্টিজগতকে তাদের সবার পারস্পরিক সহযোগিতায় টিকিয়ে রেখেছেন। তাদের পারস্পরিক সহযোগিতার এই পরিমন্ডলকে তিনিই অটুট [৩৩৬ সূন্া হমাশীন 60১৭১ পাকা এ৩ মনমখিল ৫ হু ১৭তম Y&w.bo! Itab.blogspot.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।