_____________ তাফসীর ফ্রী খিলালিল ক্চোরআন হচ্ছে। অর্থাৎ আল কোরআন চৌদ্দশত বছর পূর্বে জানিয়ে দিয়েছে যে, চাদ সূর্য্য গ্রহ-নক্ষত্র যেথায় যা কিছু আছে সবই এবং সবাই তাদের নিজেদের নির্দিষ্ট স্থানে থেকে আবহমান কাল ধরে অবিরামভাবে আবর্তিত হয়ে চলেছে, যা অতি সাম্প্ৃতিককালের জ্যোতির্বিদদের জ্ঞান-গবেষণায় ধরা পড়েছে। তারা আজকে বুঝতে পেরেছে যে, একই গতিতে এবং একই লক্ষ্যে আবর্তনরত এসব গোলক অত্যাশ্চর্য এক গতিতে চলছে, যার আনুমানিক দ্রুততা হচ্ছে সেকেন্ডে বারো মাইল! আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা এ সবের মালিক, তিনি এদের সম্পর্কে, এদের গতি সম্পর্কে এবং এদের সবার গন্তব্যস্থল বা পরিণতি সম্পর্কে সম্যক অবগত; তাই তো তিনি বলছেন, ‘এরা চলছে এদের নিদিষ্ট গতি পথে ৷ এই গতি পথের অবস্থান কোথায় কিভাবে রয়েছে এবং কবে কিভাবে এই আবর্তনের অবসান ঘটবে তা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা ছাড়া আর কেউ জানে না, তিনি ছাড়া আর কেউ জানে না কার শেষ পরিণতি কি হবে ।' আর আমরা যখন পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যের আয়তনের কথা চিন্তা করি | এবং আরও যখন চিন্তা করি এ বিশাল জগতের মহাশূন্যতায় কোনো কিছুর সাহায্য ছাড়া আবর্তনরত কোটি কোটি গ্রহ নক্ষত্রের কথা, তখন মহান আল্লাহ রব্বুল আলামীনের কুদরতের কথা কিছুটা হলেও আঁচ করতে পারি । বুঝতে পারি, সৃষ্টিজগত পরিচালনায় মহান আল্লাহর হাত ও তীর জ্ঞান কতটা সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। এরশাদ হচ্ছে, ‘আর চাদের জন্যে সিদ্ধান্ত দিয়েছি পর্যায়ক্রমে কয়েকটি অবস্থা ধারণ করার, যা অবশেষে খেজুরের একটি শুকনা শাখার আকারে পৌছে যায় ৷' অর্থাৎ চাদকে মানুষ সেসব কয়েকটি স্তর বা পর্যায়ে দেখতে থাকে প্রথমে তো এর জন্ম হয় কাস্তের অগ্রভাগের ন্যায়, তারপর প্রতি রাতে বাড়তে বাড়তে অবশেষে ষোলকলায় পূর্ণ হয় এবং নতুন এ চাদটি চৌদ্দ তারিখে পূর্ণিমার চাদ আকারে আত্মপ্রকাশ করে। এরপর থেকেই আবার এ পূর্ণ চাদটি কমতে শুরু করে এবং কমতে কমতে অবশেষে বাকা ধনুকের রূপ ধারণ করে; বরং তা পুনরায় খেজুরের শুকনা ডালের আকারে ফিরে আসে । ‘উরজুন’ বলতে খেজুরের সেই কান্দি বুঝায় যাতে থরে থরে খেজুরের গীথুনি সঙ্জিত থাকে । কোনো ব্যক্তি উপর্যুপরি কয়েক রাত ধরে চাদকে খেয়াল করে দেখতে থাকলে আল কোরআনের এই চমৎকার বর্ণনার মজা টের পাবে। তাই এরশাদ হচ্ছে, ‘অবশেষে সে ফিরে যায় তার পূর্বাবস্থায়, যেন তা খেজুরের একটি শুকনা পুরাতন ডাল ৷” বিশেষভাবে লক্ষ্যযোগ্য হচ্ছে ‘কাদীম’ শব্দটি । কারণ চাদ প্রথম দিকে একটি বাকা ধনুকের মতো দৃশ্যপট ভেসে ওঠে সুদূর ওই নীল আকাশের ভালে, অতপর পূর্ণিমার পূর্ণ চাদ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পর পুনরায় কমতে কমতে চাদটি আবার বাকা কান্তের মতো পূর্বাবস্থায় ফিরে আসে৷ এ জন্যে শুরুতে যেমন এর নাম হেলাল (কান্তের মতো বাকা ক্ষীণ চাদ), তেমনি এর শেষ স্তরে এসেও এটা পূর্বের মতো সেই একই নাম ধারণ করে; তবে যখন চাদ উদিত হয় তখন অত্যন্ত ক্ষীণ হলেও তার মধ্যে কিছু উজ্জ্বলতা থাকে, কিন্তু কৃষ্ণপক্ষে কমতে কমতে চাদ যখন শেষ অবস্থায় পৌছে যায় এবং বিলীন হওয়ার পূর্বে যখন কাস্তের বক্র অগ্রভাগের মতো পরিদৃষ্ট হয়, তখন খেয়াল করলে বুঝা যায় যে, শুরূপক্ষের প্রথম দিনের চাদের তুলনায় তা অত্যন্ত স্লান থাকে, উজ্জ্বলতাবিহীন ও শুধু সাদা রেখা আকারে থেকে অবশেষে নিভে যায়। আল কোরআনে চৌদ্দশত বছর পূর্বে এই বিশেষ তথ্য প্রকাশ করা হয়েছে, যা আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণায় অপ্রমাণিত করা সম্ভব হয়নি! | ৩৩৬ সূরা হয়াসীন_ ১৯৯৬১ পারা ২৩ মনখিল ৫ www.boikitab.blogspot. com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।