যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

বিশ্বের মধ্যে সরিষা পরিমাণ একটি বীজও যদি কোথাও লুকিয়ে থাকে বা তার থেকে আরও সূক্মাতিসূক্ম কোনো বীজ যদি কোথাও থেকে থাকে, তবে তা সবই আল্লাহর জানা রয়েছে এবং সবাই পয়দা হয়েছে জোড়া জোড়া বস্তুকণার মাধ্যমে । এই বস্তুর শেষ পর্যায় হচ্ছে ইলেবট্রন এবং এর মধ্যেও রয়েছে ধনাত্মক ও ঝণাত্মক রশ্মি । এই দুইয়ের সন্মিলনে যে কোনো বস্তু অস্তিত্ব লাভ করছে! এইভাবে তারকারাজির মধ্যেও রয়েছে এই দ্বিত্ব । দুটি দুটি তারা একত্রে মিলিত হয় ও পরস্পর আবদ্ধ হয়ে থাকে, তারা উভয়ে একই কক্ষপথে চলে যেন দুই জনে একযোগে গান গেয়ে চলেছে! মজার ব্যাপার হচ্ছে এই যে, এই মৃত পৃথিবীর মধ্য থেকেই তো বেরিয়ে আসছে জীবন ও জীবন্ত প্রাণী........ এগুলো থেকে নিয়ে আকাশের মধ্যে অবস্থিত রয়েছে যাবতীয় নিদর্শনসমূহ এবং তাদের সাথে সম্পর্কিত হয়ে চলছে সব কিছু, যা মানুষ তাদের বাহ্যিক চোখ দিয়ে দেখতে পাচ্ছে। এ সব কিছু আল্লাহ রব্বুল আলামীনের অদৃশ্য হাত অলৌকিকভাবে প্রতিনিয়ত পরিচালনা করছে। ‘তাদের (জ্ঞান চক্ষু খুলে দেয়ার) জন্যে (আমার আরেকটি) নিদর্শন হচ্ছে (এই) রাত, আমি EES এরা প্রত্যেকেই (বিশাল) শূন্যলোকে সাতার কেটে চলেছে ।’ (আয়াত ৩৭-৪০) বিশ্বপ্রকৃতির সর্বত্রহ আল্ললাহর শক্তি সক্ষমতা বিক্নাজমান অহরহ আমরা দেখতে পাচ্ছি সেই ঘোর কাল রাত্রি যা দিনের আলোকে আড়াল করে দিচ্ছে এবং অন্ধকার নেমে আসছে ..... এ এমন দৃশ্য যা পৃথিবীর সকল অঞ্চলে চব্বিশ ঘন্টার মধ্যে বার বার মানুষ প্রত্যক্ষ করছে (অবশ্য এই নিয়ম থেকে সে দুটি মেরু অঞ্চল ব্যতিক্রম যেখানে সপ্তাহের পর সপ্তাহ এবং মাসের পর মাস ধরে কখনও রাত থাকে আর কখনও থাকে দিন)। এগুলো ব্যতীত পৃথিবীর (দৈনিক এই) আহ্নিক গতি আমাদের অবাক বিস্ময়ে হতবাক করে দেয় এবং বিদ্ধ মানুষের মনে গভীর চিন্তার উদ্রেক করে আরও গভীরভাবে সৃষ্টি রহস্যের দিকে তাকাতে উদ্দ্ধ করে। এসব বিষয়ে আল কোরআনে যে ব্যাখ্যা দান করা হয়েছে তা তো অত্যন্ত সুস্পষ্ট এবং এখানে যে কথাটি উল্লেখিত হয়েছে তা এক বিরল দৃষ্টান্ত তুলে ধরেছে। এখানে দিনের ছবিটি এমনভাবে আঁকা হয়েছে যেন তাকে রাত্রির পোশাক পরানো হয়েছে। আর যখন আল্লাহ্‌ তায়ালা দিনকে রাত্র থেকে সরিয়ে নেন তখন তারা গভীর অন্ধকারের মধ্যে পড়ে যায়। আর প্রকৃত সত্য বিষয়ের তাৎপর্য বুঝার জন্যে যদি সঠিকভাবে আমরা চিন্তা করি তাহলে এই বিরল রহস্যের কথা আমরা হয়তো কিছুটা বুঝতে পারবো । অতপর খেয়াল করুন, বলের মতো গোলাকার পৃথিবী নামক এই গ্রহটি যখন নিজ মেরু রেখার ওপর আহ্নিক গতিতে ঘুরতে ঘুরতে সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে, তখন এর প্রতিটি বিন্দু সূর্যের সামনে দিয়ে অতিক্রম করে। তারপর যখন এই বিন্দুটিতে দিন হয় এবং সূর্যের সামনে দিয়ে অতিক্রম করতে করতে এই বিন্দুটি সূর্য থেকে আড়াল হয়ে যায়, তখন দিন শেষ হয়ে যায় এবং পৃথিবীর অংশটিতে অন্ধকার ছেয়ে যায়। এভাবে ভূপৃষ্ঠার প্রতিটি বিন্দুতে পর্যায়ক্রমে এবং এক বিশেষ নিয়মে দিনের আগমন ঘটে এবং এক নির্দিষ্ট সময় পার হওয়ার পর দিনের আলো নিভে যায় ও রাত্রি আসে । এটিই হচ্ছে প্রাকৃতিক অবস্থার সেই আসল চিত্র যা প্রতিনিয়ত পরিদৃশ্যমান হচ্ছে। এরশাদ হচ্ছে, ‘আর সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে সদাসর্বদা পরিভ্রমণ করে চলেছে ৷’ অর্থাৎ সূর্যও তার নির্দিষ্ট কক্ষপথে সৃষ্টির সূচনালগু থেকে সদাসর্বদা আবর্তিত হচ্ছে। সাধারণভাবে মনে করা হয় সূর্য নিজের সেই স্থানে স্থির হয়ে রয়েছে যা আভ্যন্তরীণভাবে আবর্তিত [৩৬ সুনা ইম্মাসীন ০৫১ পারা ২৩ সনখিল ৫ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।