সে ক্রমবর্ধিষ্ণু শ্যামল ফসলের দিকে, বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে সবুজের বাগ-বাগিচার সমারোহ । গাছে গাছে পরিপক্ ফলমূলের দিকে যদি একটু গভীর দৃষ্টিতে তাকান তাহলে আপনার চোখ ও অন্তর খুলে যাবে এবং আপনার মন ডাক ছেড়ে বলে ওঠবে, এ সবই সকল কিছুর সৃষ্টিকারী আল্লাহর কুদরতেই অস্তিত্বে এসেছে। সেই মহান হাতই মাটি ফাটিয়ে তার থেকে বের করছেন ফুলে ফলে ও পত্রপল্পুবে ভরা অগণিত এ সব গাছপালা । তিনি ব্যবস্থা করছেন উন্ুক্ত আকাশে প্রবাহমান এই আলো বাতাস, সূর্য ও তাপে বর্ধিত হচ্ছে গাছের কান্ড, ডালপালা ও পত্রপুষ্পে সুশোভিত হচ্ছে গোটা পরিবেশ; ফুল ফুটছে, ফল পাকছে, তারপর ফসল কাটা ও ফল পাড়ার সময় আসছে ...‘যাতে করে ওরা খেতে পারে এর ফল এবং গ্রহণ করতে পারে তাদের হাতের উপার্জন থেকে!’ ....... চিন্তা করে দেখুন, আল্লাহর কুদরতী হাতই তাদের কাজ করার যোগ্যতা দান করছে, যেমন করে সে হাতই ফসল উৎপন্ন করার শক্তি যোগাচ্ছে, যোগাচ্ছে তাদের বাচিয়ে রাখার ও বেড়ে ওঠার ক্ষমতা ‘তারা কি (এর জন্য) শোকরগোযারীর করবে না?’ এসব গভীর আবেগপূর্ণ আলোচনার পরও যারা উদাসীনতা দেখাচ্ছে তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়া হচ্ছে এবং পাশাপাশি সুযোগ করে দেয়া হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দাদের যেন তারা তাদের. রবের প্রশংসা-গীতি গাইতে পারে, জপতে পারে তার নাম, যিনি তাদের জন্যে পয়দা করেছেন গাছপালা ও ফলমূল এবং উৎপন্ন করেছেন নানা প্রকার ফসল । যার মধ্যে মানুষের মতো এবং জানা অজানা অন্যান্য প্রাণী ও প্রাণহীন পদার্থের মত নারী ও পুরুষ বীজ বর্তমান রয়েছে। এসব প্রাণী বা বস্তু সম্পর্কে একমাত্র আল্লাহ তায়ালাই জানেন । এরশাদ হচ্ছে, “মহা পবিত্র সেই সত্ত্বা যিনি পৃথিবীর পেট থেকে উৎপন্ন দ্রব্যাদি সৃষ্টি করেছেন এবং মানুষের নিজেদের মধ্য থেকেই সবাইকে জোড়া জোড়া বানিয়েছেন, আরও তিনি সৃষ্টি করেছেন এমন কিছুকে যা তারা জানে না ।' আর এই সকল তাসবীহ বা প্রশংসাগীতি (আনুগত্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা) সকল সময় এবং সকল স্থানেই চলছে, আর এই প্রশংসাসূচক আনুগত্যের মাধ্যমে এই সৃষ্টির রহস্যরাজির মধ্যে অবস্থিত সব থেকে বড় যে সত্যটি প্রকাশ পাচ্ছে, তা হচ্ছে সৃষ্টিকর্তা মাত্র একজনই । তিনিই আল্লাহ তায়ালা যিনি ছাড়া আর সৃষ্টিকর্তা নেই । অতএব গোটা বিশ্বলোকে আইনও চলবে তার । এই সৃষ্টি কাজের রহস্য ও প্রধান বৈচিত্র্য হচ্ছে, এই যে জানদার ও বেজান যা কিছু রয়েছে তিনিই সৃষ্টি করেছেন সেসব, এই বিশ্বজাহানে সবাইকেই তিনিই জোড়া জোড়া বানিয়েছেন। মানুষ, জীবজন্তু ও জড় পদার্থ ‘এসবের মধ্যে রয়েছে, তোমরা জান না এমন কিছু’ ৷ অন্যান্য জানা ও অজানা সব কিছুকে জোড়া জোড়া পয়দা করার মাধ্যমে সম্ভবত তিনি দুটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন; এক, তিনি ছাড়া একক আর কেউ নেই । দুই, সৃষ্টি কাজ দুনিয়ায় যা কিছু চলছে চলবে, সবাই ও সবকিছু সম্ভব হবে দুইয়ের পারস্পরিক সহযোগিতায় । এককভাবে কোনো কিছুই বিশ্ব জাহানে চলে না, চলবে না। এই সেই একক শক্তি যিনি সকল শক্তি ক্ষমতার অধিকারী, যিনি সব কিছুর সূচনা করেছেন। এ কথা দ্বারা সৃষ্টি প্রক্রিয়ার নিয়ম বুঝা যাচ্ছে যে, চেহারা-ছবি ও আকৃতি-প্রকৃতি যার যাই-ই হোক না কেন সবার মালিক ও সৃষ্টিকর্তা একজনই । যতো শ্রেণীর বস্তু এবং আকৃতি ও প্রকৃতির দিক দিয়ে যতো প্রকার বৈশিষ্ট্যমন্ডিত জীবজস্ু ও পদার্থ সকল দিকে ছড়িয়ে রয়েছে, সেসবের পুরো খবর তিনি ছাড়া আর কেউ রাখে না। আর কেই বা জানে কোথায় কি আছে । জীবজন্তু ও জড় পদার্থ এবং এ সব কিছুর মধ্যে বিরাজমান প্রতিটি বস্তু কিভাবে ব্যবহার করা হবে এসব খবর একমাত্র আল্লাহ আলেমুল গায়বই রাখেন । সারা | ৩৩৬ সূন্লা হন্মাসীন (৯৪১) পারা ২৩ মনখিল ৫ | www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।