মানতে দিচ্ছে না সেই সঠিক কথাটি, যা মানুষের প্রত্যাবর্তনস্থূল সম্পর্কে সকল যামানায়ই বলে আসা হয়েছে! আর এ হচ্ছে যুগ যুগ ধরে আলোচিত মানুষের দ্বন্ব-সংথামের সেই সুস্পষ্ট কথা, যার সত্যতা মানুষের চোখের সামনে ভাসছে; কিন্তু আত্মকেন্দ্রিক ও স্বার্থপর মানুষরা এগুলো দেখেও দেখতে চায় না, এমন অন্ধ হয়ে থাকার ভান করে যেন সত্যিই তারা দেখে না! আর ধ্বংসপ্রাপ্ত হয়ে ধরাপৃষ্ঠ থেকে বিলীন হয়ে গেছে যেসব জাতি, যারা আর কখনও তাদের উত্তরসূরীদের কাছে ফিরে আসবে না, তারা কিছুতেই আল্লাহর নযর থেকে বাদ পড়বে না, এমন হবে না যে তারা সীমাহীন সৃষ্টির বুকে হারিয়ে যাবে এবং সময়াসন্তরে বিশ্ব জগতের মালিক আল্লাহর ‘তাদের সবাইকেই আমার কাছে একত্রিত করা হবে (সর্বশক্তিমান আল্লাহ আমি, আমিই তাদের আজ একথা সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি) j আমার শক্তি-ক্ষমতা বুঝার জন্যে তাদের সামনে যে জাজ্বল্যমান নিদর্শনসমূহ রয়েছে সেগুলোর মধ্যে বিশেষভাবে যা উল্লেখযোগ্য তা হচ্ছে, মৃত পৃথিবীকে পুনরায় জীবিত করার দৃষ্টান্ত । যেমন এরশাদ হচ্ছে, ‘তাদের (শিক্ষার) জন্যে আমার (কুদরতের) একটি নিদর্শন হচ্ছে (এই) মৃত যমীন, যাকে মানুষ (এ পৰ্যন্ত) আদৌ (কিছু) জানেই না । (আয়াত ৩৩-৩৬) ওরা রসূলদের অস্বীকার করছে, তাদের মিথ্যাবাদী বানানোর চেষ্টা করছে এবং তাদের আনীত সংবাদগুলো প্রত্যাখ্যান করছে। অথচ এ যালেমদের পরিণতি অতীতে কি হয়েছে এবং ভবিষ্যতেও কি হতে পারে, সে বিষয়ে একবারও তারা ভেবে দেখছে না । তাদের সামনেই তো রয়েছে সৃষ্টির বুকে কত দৃষ্টান্ত, কত সাক্ষ্য-প্রমাণ । সেগুলো তারা দেখছে, তাদের মনের মুকুরে ভেসে রয়েছে যালেমদের শাস্তির দৃশ্যাবলী, তবুও তারা হঠকারিতা থেকে বিরত হচ্ছে না। তারা একটুও চিন্তা করছে না রসূলদের ভূমিকা কি! কেন তারা মরণপণ করে সত্য প্রচারে আত্মনিবেদিত । তারা তো ওদের আল্লাহর দিকেই আহ্বান জানাচ্ছেন। একটু খেয়াল করলে অবশ্যই তারা একথা বুঝতে পারবে যে, তাদের চতুল্পার্শে ছড়িয়ে থাকা বিশ্ব প্রকৃতির সব কিছু প্রতিনিয়ত তাদের মহান আল্লাহ্ তায়ালা সম্পর্কে অবহিত করছে, তার উপস্থিতির কথা জানাচ্ছে এবং তার অস্তিত্বের বিষয়ে সাক্ষ্য |- দিচ্ছে। আর তাদের অতি কাছের যে জিনিসটি তারা সবসময় দেখছে, তারই উদাহরণ দিয়ে তাদের আল্লাহ তাবারকা ওয়া তায়ালা তার ক্ষমতা সম্পর্কে জানাচ্ছেন। দেখুন এই পৃথিবী ও তার মাটি, ‘যা কঠিন রৌদ্রের তাপে ঠন ঠন করতে তাকে এবং এ মাটি আপাতদৃষ্টিতে সম্পূর্ণ নির্জীব বলে মনে হয়, সেই মাটিতে আল্লাহর মেহেরবানীতে যখন বৃষ্টিধারা নেমে আসে তখন সেই মরে যাওয়া মাটি আবার যিন্দা হয়ে আসে এবং তার থেকে আবার সুন্দর শ্যামল শস্য ও চোখ জুড়ানো ফলে ফুলে বেরিয়ে আসে, উৎপন্ন হয় খেজুর ও আংগুরের বাগিচা, প্রবাহিত হতে শুরু করে ঝর্ণাধারা, যা জীবনের গতিতে শক্তি জোগায় । আর জীবনই বা কি? এটা কি এক অলোৌকিক ব্যাপার নয়? একটু খেয়াল করলে মানুষ বুঝতে পারবে, মানুষের জীবনটাই এক মোজেযা, কেননা এ জীবনটাকে সজীব সচল রাখার ব্যাপারে মানুষের কোনো হাত নেই । অবশ্যই এই অত্যাশ্চর্য জীবনকে একমাত্র আল্লাহর হাতই জারি রেখেছে, আর মৃতদের মধ্যে জীবনের প্রবাহ ঘটানো তারই মহান হাতের কারিশমা ৷ আর দেখুন | ৩৩৬ সূরা ইয়াসীন (৯৩১) পান্না =৩ মনখিল ৫ | WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।