যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ্‌ ভায্সাহ্লণা ক্খনো মানুষের দুর্সতি দেখতে চান না পরম করুণাময় আল্লাহর কাছে মানুষের দুর্গতি বড়ই কঠিন, এ জন্যে তিনি উদ্বেগ উৎকণ্ঠার সাথে তাদের জন্যে আফসোস করছেন। কেননা সেই ভয়ানক দিনে তারা আযাব থেকে বের | হওয়ার জন্যে যতো আহাজারি করতে থাকবে, কিন্তু তাতে কোনো ফায়দা হবে না। সেদিন কিন্তু | মহাবিচারক আল্লাহ তায়ালা তাদের জন্যে আর এতোটুকু আফসোস করবেন না । তাই আজকেই করবে! সেদিনকার অবস্থা তো এতোই কঠিন ও দুঃখজনক হবে যে, তার থেকে রেহাই পাওয়ার কোনো উপায় থাকবে না এবং পাপাচারী মানুষেরা ধ্বংসের অতলতলে নিমজ্জিত হবে। এ অবস্থা হবে মানুষের জন্যে মহাবিপজ্জনক । হায় আফসোস, মানুষের জন্যে, আজকে তাদের সে ভয়ানক দিনের আযাব থেকে আত্মরক্ষার ব্যবস্থা করে নেয়ার জন্যে যথেষ্ট সময় দেয়া হয়েছে। কিন্তু এ সুযোগ তারা গ্রহণ করছে না, বরং তারা এ সকল সুযোগ জেনে বুঝে হেলায় হারাচ্ছে। শুধু তাই নয়, তারা আল্লাহর পরম বিশ্বস্ত মহান রসূলের দেয়া এ সম্পর্কিত খবর নিষ্ঠুরভাবে প্রত্যাখ্যান করছে, উল্টা তাকেই মিথ্যাবাদী ঠাওরাচ্ছে। অথচ তাদের সামনে অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের ইতিহাস রয়েছে, সেসব ইতিহাস তারা দেখছে, পড়ছে, জানছে, তা সত্তেও তা থেকে তারা কোনো শিক্ষা নিচ্ছে না। অপরদিকে মহা দয়াময় পাক পরওয়ারদেগার তাদের সামনে তীর রহমতের দরজা তার বাছাইকৃত বান্দা ও রসূলদের মাধ্যমে খুলে দিয়েছেন, যারা কিছু দিন পর পরই আগমন করেছেন এবং ভ্রান্ত মানবকে পথ দেখানোর জন্যে সর্বতোভাবে চেষ্টা করেছেন; কিস্তু তারা আল্লাহর রহমতের দরজাগুলো নিজেদের আচরণ দ্বারা বন্ধ করে দিচ্ছে এবং আল্লাহর সাথেও বেয়াদবী করতে কসুর করছে না। তাই এরশাদ হচ্ছে, ‘যে কোনো রসূলই তাদের কাছে এসেছে, তার সাথে তারা ঠাষ্টা মস্কারি করেছে- উপহাস বিদ্বপ করে তাকে প্রত্যাখ্যান করেছে ।' | ‘ওরা কি দেখেনি, আমি (সর্বশক্তিমান আল্লাহ) তাদের পূর্বে কত শত শত জাতিকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে, তারা আর কখনোই ফিরে আসবে না!’ অবশ্যই অতীতের ধ্বংসপ্রাপ্ত সেসব জাতি আর কোনোদিন ফিরে আসবে না তারা বহু বছর ও | বহু যুগ ধরে পৃথিবীতে প্রাধান্য বিস্তার করেছিলো । যারা চিন্তা করে তাদের জন্যে এ কথার মধ্যে অবশ্যই শিক্ষা রয়েছে; কিন্তু বলদপী মানুষেরা- যারা আজকে শক্তিমদমত্ত হয়ে সঠিকভাবে চিন্তা করতে পারে না যে, তাদের থেকে আরও বহু বহুগুণে শক্তিশালী বহু জাতি দুনিয়ায় বার বার এসেছে এবং এক নিদিষ্ট সময় পর্যন্ত নিজেদের ভূমিকা পালন করে অবশেষে অসহায় অবস্থায় দুনিয়া থেকে এমনভাবে বিদায় নিয়েছে যে, আজ তাদের কোনো নাম-নিশানা আর বাকি নেই, কিন্তু হলে কি হবে। অবশ্যই সেদিনটি আসবে যেদিন সবাইকে একই প্রত্যাবর্তনস্থলে জড়ো হতে হবে! সুতরাং অতীতের জাতিসমূহের অবস্থার মতো আজকের এই দুঃখজনক অবস্থা লক্ষ্য করুন, এর থেকে অধিক আর কোনো দুঃখজনক অবস্থা কি তারা দেখতে চায়? '_ আজকের অনেক জীবজস্তু মানুষের ব্যর্থ প্রচেষ্টাসমূহ প্রত্যক্ষ করছে এবং সাধ্যমতো তাদের অস্তিত্বের সত্যতা দ্বারা তাদের আশু ও অবশ্যম্ভাবী ধ্বংস থেকে রক্ষা করার জন্যে চেষ্টা করে যাচ্ছে, | কিন্তু কি হলো এই হতভাগা মানুষের! তারা দেখছে তাদেরই সামনে নেমে আসা কত সানুষের | জীবনে বিপর্যয়ের ওপর বিপর্যয় । এরপরও কি তারা মনে করছে যে, তাদের পথের সকল কাটা তারা দূরীভূত করতে সক্ষম হবে? হা, অহংকারই তাদের সঠিক কথাটি বুঝতে দিচ্ছে না এবং [৩৬ লনা হন্াপীল 6১ লালা আত মলখিল & | www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।