যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

© Uj RY tS AEN Li sl SSL 20S 5, A PE AA Wer b DAWA Aw © ulin Sf © GIST C3 lid so 3 ৬৭. (তাছাড়া) যদি আমি চাইতাম তাহলে (কুফরীর কারণে) তাদের নিজ নিজ জায়গায়ই তাদের আকৃতি বিনষ্ট করে দিতে পারতাম, সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে: পারতো না, আবার পেছনেও ফিরে আসতে পারতো না! ক্রু্ক্ু ৮ ৬৮. যাকেই আমি দীর্ঘ জীবন দান করি, তাকেই আমি সৃষ্টিগত (দিক থেকে) তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই; (এটা দেখেও) কি তারা বুঝতে পারে না (কে তাদের দেহে এ পরিবর্তনগুলো ঘটাচ্ছে)? ভাফসীর আয়াত ৩০-৬৮ যে মোশরেকরা রাসূলুল্লাহ (স.)-কে মিথ্যাবাদী বললো এবং তার আনীত ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করলো, তাদের সম্পর্কে সূরার প্রথম অধ্যায়ে যে পাঠ দান করা হয়েছে, তার মধ্যে তাদের বুঝানের জন্যে পল্লীবাসী কয়েকজন মানুষের উদাহরণ দেয়া হয়েছে এবং পরিশেষে তাদের পরিণতি কি হবে সে বিষয়ে আলোচনার পর আলোচ্য আয়াতগুলোতে যে শিক্ষা আমরা দেখতে পাচ্ছি তাতে বলা হচ্ছে, ‘অতপর ওরা (আল্লাহর প্রেরিত শাস্তিতে) নিশ্চিহ্ন হয়ে গেছে। ........ এরপর আলোচ্য অধ্যায়ে বলা হচ্ছে যে, সত্য প্রত্যাখ্যানকারীদের স্বভাব ও ব্যবহার সকল জনপদে একই প্রকার থাকতে দেখা গেছে। তারপর জানানো হচ্ছে যে, অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের ঘটনাবলী জানার পরও সাধারণভাবে যে মানুষ শিক্ষা গ্রহণ করে না তাতে তাদের লাভ কি! তারা তো পূর্ববর্তীদের মতো সবাই দুনিয়া থেকে বিদায় নেবে এবং কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আর কখনও ফিরে আসবে না । তাই বলা হচ্ছে, ‘সবাই সেদিন আমি মহান সম্রাটের দরবারে একত্রিত হবে।' | এরপর শুরু হচ্ছে বিশ্বময় ছড়িয়ে থাকা আল্লাহর ক্ষমতার নানা প্রকার নিদর্শনের বর্ণনা । এ সব নিদর্শন রয়েছে মানুষের নিজের অস্তিত্বের মধ্যে, ছড়িয়ে রয়েছে পারিপার্শ্বিক সকল কিছুর মধ্যে এবং অতীতের ইতিহাসের পাতায় পাতায়... এতদসত্তেও ওরা সত্যকে অস্বীকার করে চলেছে। অথচ এসব মানুষ, ‘আযাব কেন আসছে না, কত দেরী হবে আযাব আসতে, নিয়ে এসো না তোমার আযাব’ এসব বলে বলে ব্যস্ততা দেখায় । কারণ তারা আযাব আসার কথা বিশ্বাসই করতে চায় না। এরশাদ হচ্ছে, ‘ওরা বলে, কখন সংঘটিত হবে তোমাদের প্রতিশ্ুুত সে আযাব, নিয়ে এসো না জলদি করে, যদি তোমরা (তোমাদের ওয়াদায়) সত্যবাদী হয়ে থাকো ।' ওদের জলদি আযাব নাযিল করার দাবীর জওয়াবে কেয়ামতের দিনে সংঘটিতব্য বিভিন্ন আযাবের মধ্য থেকে কিছু কিছু শাস্তির বিস্তারিত বর্ণনা পেশ করা হচ্ছে, যা শুনে তারা নিজেদের প্রত্যাবর্তনের স্থান (অন্তর্দৃষ্টি দিয়ে) এমনভাবে প্রত্যক্ষ করতে পারবে যেন তারা তাদের (বাহ্যিক) চোখ দিয়ে সে কঠিন আযাব তাদের সামনে হাযির দেখতে পাবে। এরশাদ হচ্ছে, ‘হায় আফসোস মানুষের জন্যে..... সেদিন সবাই আমার কাছে জড়ো হবে ।’ (আয়াত ৩০-৩২) www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।