যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সৃষ্টাকে বাদ দিয়ে যে ব্যক্তি এমন সব দুর্বল মাবুদের উপাসনা করে, যারা তাকে তার স্লৃষ্টা কোনো বিপদে ফেললে তা থেকে উদ্ধার করতে পারে না । সেই ব্যক্তির চেয়ে পথভ্রষ্ট আর কেউ হতে পারেনা। ‘আমি তাহলে সুস্পষ্ট গোমরাহীতে লিপ্ত হবো !' | এবার এই ব্যক্তি তার স্বভাবজাত সত্যবাদী মুখ দিয়ে তার স্বজাতির মুখের ওপর নিজের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করছে এবং তার স্বজাতির প্রত্যাখ্যান, হুমকি শাসানী ও চোখ রাঙানীর কোনো তোয়াক্কাই সে করছে না। কেননা বিবেকের কণ্ঠস্বর সকল হুমকি ও শাসানীর উর্ধে, ‘আমি তোমাদের প্রতিপালকের ওপর ঈমান এনেছি । অতএব আমার কথা শোনো ।' এভাবে সে তার সর্বশেষ ঈমানী ঘোষণা উচ্চারণ করলো এবং সবাইকে সাক্ষী রেখেই তা করলো । সেই সাথে সে তাদেরও তার মতো ঘোষণা দিতে উদ্বুদ্ধ করলো । এ ঘোষণার উদ্দেশ্য এও হতে পারে যে, জনগণ কি বলবে, তার কোনো পরোয়া সে করেনা । কাহিনী পরম্পরা থেকে মনে হয়, তারা তাকে আর বাচতে দেয়নি, তৎক্ষণাৎ হত্যা করে ফেলেছে । এটা স্পষ্টভাবে উল্লেখ না করা হলেও পার্থিব জীবন ও শহরবাসীর ওপর এখানে যবনিকা পড়ে গেছে। তাকে পুনরায় তুলে ধরা হয়েছে, যাতে আমরা সোচ্চার কণ্ঠে সত্যের ঘোষণাকারী এই শহীদকে দেখতে পাই । আমরা তাকে দেখতে পাই, বিবেকের বক্তব্য প্রতিধ্বনিত করে এবং নির্যাতনকারী ও হুমকিদাতাদের মুখের ওপর শেষ ঘোষণা উচ্চারণ করে পরপারে পাড়ি জমাতে । এরপরের আয়াতগুলো থেকে আমরা জানতে পারি আল্লাহ তায়ালা তার জন্যে এমন সম্মান ও মর্যাদা সঞ্চিত করে রেখেছেন, যা একজন নিষ্ঠাবান মোমেন বীর শহীদের উপযুক্ত । ‘তাকে বলা হলো, জার্বাতে প্রবেশ করো। সে বললো, হায় আমার জাতি যদি জানতো আমার প্রভু আমাকে ক্ষমা করেছেন ও সম্মানিত করেছেন ।' বস্তুত দুনিয়ার জীবন আখেরাতের জীবনের সাথেই যুক্ত ৷ মৃত্যুকে আমরা শুধু ধ্বংসের জগত থেকে চির স্থায়িত্বের জগতে স্থানান্তর হিসেবেই দেখতে পাই । মৃত্যু যেন মোমেনের একটা পদক্ষেপ, যা দ্বারা সে দুনিয়ার সংকীর্ণ পরিসর থেকে জান্নাতের বিশাল পরিসরে পৌছে যায় । বাতিল শক্তির আক্ষালন থেকে সে চলে যায় সত্যের অনন্ত প্রশান্তির কোলে, আল্লাহ বিরোধী শক্তির হুমকি থেকে জান্নাতের অনাবিল শাস্তির ভুবনে এবং জাহেলিয়াতের অন্ধকার থেকে প্রত্যয়ের আলোতে । আমরা মোমেন ব্যক্তিটাকে এখানে জান্নাতের ক্ষমা ও সম্মানের দুর্লভ নেয়ামতে ভূষিত দেখতে পাই । সে আনন্দ ও সন্তোষের সাথে তার জাতিকে স্বরণ করছে এবং আক্ষেপ করছে যে, আল্লাহ তায়ালা তাকে যে মর্যাদা ও সন্তোষ দান করেছেন তা যদি তারা দেখতো, তাহলে দৃঢ়তম প্রত্যয়ের সাথে সত্যকে জানতে পারতো । এটা ছিলো ঈমানের প্রতিদান ৷ পক্ষান্তরে বিদ্রোহ ধ্বংস করা আল্লাহর কাছে এতো সহজ যে, সে জন্যে তার ফেরেশতা পাঠানোর প্রয়োজনই পড়ে না। ওটা তার কাছে অতি মাত্রায় দুর্বল ব্যাপার- ‘আমি তার জাতির ওপর তার পরে আকাশ থেকে কোন বাহিনী পাঠাইনি, পাঠানোর ইচ্ছাও আমার ছিলো না । সে তো ছিলো একটা চিৎকার মাত্র । তাতেই তাদের সবার প্রাণ প্রদীপ নিভে গেলো ৷' এখানে সেই জাতিটাকে এতো তুচ্ছ-তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা হয়েছে যে, তাদের ধ্বংসযজ্ঞের কোনো দীর্ঘ বিবরণ দেয়া হয়নি। কেবল একটামাত্র চিৎকার তাদের নিশ্চিহ্ন করে দেয়ার জন্যে যথেষ্ট ছিলো ৷ এরপর যবনিকাপাত ঘটে তাদের ঘৃণ্য ও অপমানজনক ধ্বংসের ওপর । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।