যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এটা সুস্পষ্ট যে, লোকটা কোনো প্রভাবশালী বা ক্ষমতাশালী ব্যক্তি ছিলো না । তার নিজ গোত্র বা আত্মীয়স্বজন সম্ভাব্য দ্বন্ব সংঘাতের ক্ষেত্রে তার প্রাণ রক্ষায় এগিয়ে আসবে, এমন নিশ্চয়তাও | ছিলো না । বিবেকের অভ্যন্তরে নিহিত সজীব আকীদা বিশ্বাস তাকে অনুপ্রাণিত করছিলো ও শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে এসেছিলো । ‘সে বললো, হে আমার জাতি, রসূলদের কথামতো চলো, যারা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চায় না এবং নিজেরাও সৎপথে পরিচালিত, তাদের পদাংক অনুসরণ করো ।' যে ব্যক্তি এ ধরনের আহ্বান জানাতে পারে, অথচ কোন পারিশ্রমিক চায় না, কোনো ধন সম্পদ চায় না, সে সত্যবাদী না হয়েই পারে না । নচেত আল্তাহর পক্ষ থেকে আদিষ্ট না হয়ে থাকলে কিসের খাতিরে সে এই কষ্ট করবে? কোন্‌ কারণে সে দাওয়াতের কাজটাকে এতো গুরুত্ব দেবে? মানুষ যে আদর্শ পছন্দ করে না, তাই নিয়ে তাদের সাথে সংঘাতের মুখে দাড়ানোর কী উদ্দেশ্য থাকতে পারে? জনগণের পক্ষ থেকে অত্যাচার, নিপীড়ণ ও ঠাট্টা-বিদ্বুপের শিকার হবার ঝুঁকি তারা কেন নেবে, যখন তা থেকে কোনো উপার্জন বা প্রতিদানের গরয নেই? ‘যারা সৎপথে পরিচালিত ৷’ তাদের দাওয়াতের পদ্ধতি দেখেই বুঝা যায় তারা সৎপথে পরিচালিত, কেননা তারা এক আল্লাহকে মেনে নেয়ার দাওয়াত দেয়, একটা সুস্পষ্ট ও স্বতন্ত্র জীবন বিধানের দিকে আহ্বান জানায় । এমন একটা আকীদা ও আদর্শের দিকে আহ্বান জানায় যাতে কোন অস্পষ্টতা, অস্বচ্ছতা ও কু-সংস্কার নেই । তাই সংগতভাবেই বলা যায় তারা নিখুঁত, নির্ভুল ও বিশুদ্ধ পথের দিকে আহ্বান জানায় । এরপর পুনরায় সে নিজের ঈমান আনার কারণ ব্যাখ্যা করতে থাকে এবং তাদের মধ্যকার সচেতন ও জাগ্রত বিবেকের কাছে আবেদন জানাতে থাকে, ‘আমার কী হয়েছে যে, আমাকে যিনি সৃষ্টি করেছেন তার এবাদাত করবো না? অথচ তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে ......... সুস্পষ্ট গোমরাহীতে লিপ্ত হবো ৷' এ হচ্ছে মহান সৃষ্টা সম্পর্কে সচেতন বিবেকের প্রশ্ন । যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার এবাদাত করবো না, এটা কিভাবে সম্ভব? এই স্বতক্কর্ত ও স্বাভাবিক পথ থেকে কে আমাকে দূরে সরাবে? মানবীয় বিবেক ও মন মগয প্রথম সুযোগেই তার সৃষ্টার দিকে আকৃষ্ট হয়। এ থেকে সে কখনো বিপথে যায় না, যদি না তাকে তার নিজ স্বভাব প্রকৃতির বাইরের কোনো উপকরণ বিপথগামী করে। মহান স্রষ্টার দিকে আকৃষ্ট হওয়াটাই সৃষ্টির প্রথম ও সর্বোচ্চ অগ্রগণ্য কাজ । এ জন্যে তার নিজ স্বভাব প্রকৃতির বাইরের কোনো আকর্ষণীয় উপকরণের কোনোই প্রয়োজন নেই । একজন ঈমানদার ব্যক্তি তার অন্তরের অস্তস্তল থেকে এটা অনুভব করে। তাই সে অত্যন্ত সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় এ কথাটা উচ্চারণ করে। এতে কোনো বক্রতা বা জোড়াতালি দেয় না। মোমেন এটাও তা সত্যনিষ্ঠ বিবেক দ্বারা অনুভব করে যে, সকল সৃষ্টি শেষ পর্যন্ত সৃষ্টার কাছে ফিরে যাবে। যেমন প্রত্যেক জিনিস তার উৎসের দিকে ফিরে যায়। তাই বলা হয়েছে, তার দিকেই তোমরা সবাই ফিরে যাবে৷ অর্থাৎ সে প্রশ্ব রাখছে, আমি কেন আমার সষ্টার এবাদাত করবো না, যখন আমাকে এবং জনগণকেও তার কাছেই ফিরে যেতে হবে। কেননা তিনি সকলেরই সষ্টা এবং তার এবাদাত করা তাদেরও কর্তব্য । Ee TT ‘আমি কি তাকে ছাড়া অন্যদের এবাদাত করবো .......... যে স্বাভাবিক যুক্তি সৃষ্টিকে স্রষ্টার এবাদাতে উদ্বুদ্ধ করে, সেই যুক্তি বর্জনকারীর চেয়ে বিপথগামী আর কেউ হতে পারে না । বিনা প্রয়োজনে সৃষ্টা ছাড়া অন্য কারো এবাদাতে নিরত হওয়ার মতো গোমরাহী আর কিছু হতে পারে না। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।