যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

এভাবে বাতিল শক্তি তার আগ্রাসী চরিত্র নগনভাবে তুলে ধরলো, সৎপথ প্রদর্শকদের শাসানি ও হুমকি দিলো, সত্যের শাস্তশিষ্ট ও মার্জিত দাওয়াতের বিরুদ্ধে গোয়ার্ভুমি করলো, কথাবার্তায় ও মানসিকতায় চরম ওদ্ধত্য এবং ধৃষ্টতার পরিচয় দিলো, কিন্তু রসূলদের ঘাড়ে যে দায়িত্ব অর্পিত ছিলো, তা তাদের উগ্র বাতিল শক্তির এই রক্তচক্ষুর জরকুটি উপেক্ষা করে সত্যের পথে অবিচল থাকতে ও এগিয়ে যেতে উদ্ধুদ্ধ করলো, ‘তারা বললো, তোমাদের অমংগল তো তোমাদের সাথেই রয়েছে ৷' অর্থাৎ কারো মুখ দেখলে বা কেউ দাওয়াত দিলেই অকল্যাণ হবে, এটা একটা ভিত্তিহীন জাহেলী ধারণা'। রসূলরা জনগণকে বুঝালেন যে, এটা একটা কু-সংস্কার, ভ্রান্ত ধারণা । কোনো জাতির ভাগ্যে ভালো বা মন্দ যা-ই ঘটুক, তা তাদের বাইর থেকে আসে না; বরং তা তাদের নিজেদের সাথেই থাকে, তাদের কার্যকলাপ ও মনমানসিকতা, তাদের উপার্জন ও পেশাগত সততা বা অসততার ওপর নির্ভরশীল । নিজেদের ভাগ্য ভালো বা মন্দ করার ক্ষমতা তাদের নিজেদের হাতেই রয়েছে। কেননা আল্লাহ তায়ালা কোনো মানুষের ভালোই চান বা মন্দই চান, সেটা তার নিজের মন-মানসিকতা, চরিত্র ও কার্যকলাপের মধ্য দিয়েই প্রতিফলিত এবং বাস্তবায়িত হয়। তার ভাগ্যের ভালো মন্দ সে নিজেই বহন করে। এটাই হচ্ছে প্রকৃত সত্য ও প্রামাণ্য বাস্তবতা ৷ কারো মুখ দেখলে অমংগল, কোনো জায়গায় অমংগল, কিংবা কোনো কথাবার্তায় অমংগল, এ জাতীয় কথাবার্তা নিতান্তই অসার কু-সংক্কার মাত্র । এর কোনো বোধগম্য ভিত্তিই নেই । তারা বললো, তোমাদের স্মরণ করিয়ে দিলেও? অর্থাৎ তোমাদের স্মরণ করিয়ে দিলাম বলে কি তোমরা আমাদের পাথর নিক্ষেপে মেরে ফেলবে এবং শাস্তি দেবে? এই নাকি স্মরণ করানোর প্রতিদান? অর্থাৎ চিন্তা ভাবনা ও মূল্যায়নে তোমরা সীমা অতিক্রমকারী। সে জন্যেই তোমাদের ষখন সদুপদেশ দেয়া হয় তখন তোমরা হুমকি ও শাসানি দাও এবং দাওয়াত দিলে শাস্তি দেয়া ও পাথর মেরে হত্যা করার ভয় দেখাও । রসূলদের দাওয়াত গ্রহণে অক্ষম ও ছিপি আঁটা মনের অধিকারী লোকদের এই ছিলো প্রতিক্রিয়া । সূরার প্রথম ভাগে এ ধরনের অন্তরের কথাই বলা হয়েছে এবং এই নমুনার মানুষেরই চিত্র তুলে ধরা হয়েছে। পক্ষান্তরে অপর নমুনার লোকেরা, যারা কেতাবের অনুসারী এবং আল্লাহ তায়ালাকে না দেখে ভয় করে, তাদের আচরণ ও প্রতিক্রিয়া হতো ঠিক এর বিপরীত, । ‘শহরের প্রান্ত থেকে এক লোক ছুটে এলো! সে বললো, হে আমার জাতি, তোমরা রসূলদের, দাওয়াত মেনে নাও। .......... আমার কথা শোনো ৷’ এটা ছিলো সত্যের দাওয়াতের প্রতি নির্মল ও বিকারমুক্ত একটি বিবেকের সাড়া দানের ঘটনা ৷ এই সাড়াদানে পরম নিষ্ঠা, সরলতা, প্রবল উৎসাহ উদ্দীপনা, উপলব্ধির বিশুদ্ধতা ও সুস্পষ্ট সত্যকে দুরস্ত তেজস্কিতার সাথে গ্রহণের মানসিকতা সক্রিয় ছিলো। এই ব্যক্তি রসূলের দাওয়াতের কথা শুনে তার যৌক্তিকতা উপলব্ধি করে সংগে সংগেই তা গ্রহণ করে। সে তার জাতিকে উদ্দেশ্য করে যে ভাষণ দিয়েছিলো, তাতে সে সেসব অকাট্য সাক্ষ্য প্রমাণ এবং যুক্তির উল্লেখও করেছিলো, যা বিবেচনা করার পরই সে ঈমান এনেছিলো। তার হৃদয় যখন ঈমানের তাৎপর্য উপলব্ধি করলো, তখন এ সত্য তার অন্তরের অস্তস্তলে ঢুকে তাকে অস্থির করে তুললো। তাই সে নীরব থাকতে পারলো না । নিজের চারপাশে গোমরাহী পাপাচার ও অনাচারের ধূম পড়তে দেখে সে নিজ গৃহে নিষ্ক্রিয় দর্শক হয়ে থাকা পছন্দ করেনি। তার হৃদয়ে স্থায়ীভাবে অবস্থানরত ও চেতনায় প্রবলভাবে সক্রিয় সত্যকে নিয়েই সে চেষ্টা চালালো । তার জাতি যখন দাওয়াত প্রত্যাখ্যান ও রসূলদেরকে হুমকি ধমকি দিয়ে বিদায় দিতে সচেষ্ট, ঠিক তখনই সে এই চেষ্টাটা চালালো । শহরের এক প্রান্ত থেকে সে এলো তার লক্ষ্য ছিলো স্বীয় জাতিকে সত্যের দিকে দাওয়াত দেয়ার কর্তব্য পালন, তাদের বাড়াবাড়ি করতে বাধা দেয়া এবং রসূলদের ওপর নির্যাতন চালাতে না দেয়া । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।