যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

রেসালাত হচ্ছে মানুষের জীবন যাপনের জন্যে আল্লাহর রচিত ও মনোনীত বিধান। রসূলের জীবন হচ্ছে আল্লাহর বিধানের অনুসারী জীবন কেমন হওয়া উচিত তার বাস্তব নমুনা । রসূল (স.) তার জাতিকে আহ্বান জানান মানুষ হিসেবে এই নমুনা অনুসরণ করার জন্যে । সেটা করতে হলে দিতে পারেন, যা তারাও অনুসরণ করতে সক্ষম । এ জন্যে রসূল (স.)-এর জীবন তার উন্মতের সামনে উন্ক্ত ও দর্শনযোগ্য ছিলো। মহান আল্লাহর চিরঞ্জীব গ্রন্থ কোরআনও তার জীবনের, এমনকি ব্যক্তিগত ও ঘরোয়া জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র খুঁটিনাটি বিষয় পর্যন্ত চিরদিনের জন্যে সংরক্ষণ করেছে। কোনো কোনো সময়ে রসূলের মনের কোণে উঁকি দেয়া চিন্তা ভাবনা পর্যন্ত ভবিষ্যত প্রজন্মের মানুষেরা জানতে পারে এবং এগুলোর মধ্য দিয়ে আল্লাহর নবী হয়ে আগত এই মানুষটির অস্তকরণ কেমন, তা দেখতে পায়। কিন্তু এই দিবালোকের মতো স্পষ্ট সত্যটার প্রতিই মানুষ চিরকাল আপত্তি জানিয়ে আসছে । সেই গ্রামের অধিবাসীরাও তাদের কাছে আগত তিন জন রসূলকে বলেছিলো, ‘তোমরা আমাদেরই মতো মানুষ ছাড়া তো আর কিছু নও ৷’ অর্থাৎ তারা বলতে চেয়েছে যে, তোমরা রসূল নও, আর ‘দয়াময় আল্লাহ তোমাদের কাছে কিছুই নাযিল করেননি ৷’ অর্থাৎ তোমরা যে দাবী করো, মহান আল্লাহ আমাদের ওপর ওহী নাযিল করেছেন এবং আমাদের সবাইকে তা শুনতে আদেশ দিয়েছেন, সে দাবী সত্য নয়। ‘তোমরা কেবল মিথ্যা দাবী করছো ।' অর্থাৎ তোমাদের রসূল হবার দাবী মিথ্যা । রসূলরা যেহেতু নিজেদের সত্যতা সম্পর্কে সম্পূর্ণ সংশয়মুক্ত ছিলেন এবং তাদের কর্তব্যের সীমা সম্পর্কে সচেতন ছিলেন। তাই তারা জবাব দিলেন, ‘আমাদের প্রতিপালক জানেন যে, আমরা তোমাদের কাছে রসূল হয়ে এসেছি এবং কোনো রাখঢাক না করে তার দ্বীন প্রচার করাই আমাদের একমাত্র দায়িত্ব ।' বস্তুত আল্লাহ তায়ালা জানেন, এটাই যথেষ্ট । আর রসূলদের দায়িত্ব দ্বীনের প্রচার ছাড়া আর কিছুই নয়৷ সে কাজ তারা সমাধা করেছেন। এরপর মানুষ কি করবে এবং কোন ফলাফল বরণ করবে, সে ব্যাপারে সে স্বাধীন । রসূল ও মানুষের মধ্যে সম্পর্ক শুধু এতোটুকু যে, আল্লাহর পাঠানো প্রতিটি বাণী তিনি মানুষের কাছে হুবহু পৌছে দেবেন। এ কাজ যখন সম্পন্ন হবে তখন আর সব কিছু আল্লাহর হাতে ন্যস্ত । কিন্তু নবীর দাওয়াত প্রত্যাখ্যানকারী পথভ্রষ্ট লোকেরা এই সহজ সরল বিষয়টাকে সহজভাবে গ্রহণ করে না । তারা সত্যের আহ্বায়ক ও প্রচারকদের অস্তিত্ৃই বরদাশত করতে রাযি হয় না। ফলে এক ধরনের অন্যায় আভিজাত্যবোধ ও পাপাচারমূলক দম্ভ তাদের পেয়ে বসে এবং যুক্তির মোকাবেলায় নিষ্ঠুর হিংস্নতার আশ্রয় নেয়। কারণ বাতিল শক্তি অত্যন্ত সংকীর্ণমনা ও হৃদয়হীন হয়ে থাকে । ‘তারা বললো, আমরা তোমাদের কারণে অমংগলের আশংকা করছি। তোমরা এই প্রচারকার্য যদি না থামাও, তাহলে আমরা তোমাদের পাথর নিক্ষেপে মেরে ফেলবো এবং আমাদের পক্ষ থেকে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে ৷' অর্থাৎ তোমাদের দিক থেকে আমরা অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি এবং তোমাদের প্রচারকার্য চলতে থাকলে আমরা ঘোরতর অমংগল ঘটে যাওয়ার আশংকাবোধ করছি । কাজেই তোমরা যদি এ কাজ বন্ধ না করো, তাহলে আমরা চুপ করে বসে থাকবো না এবং তোমাদের প্রচারকার্য চালিয়ে যেতে দেবো না । তোমাদের পাথর মেরে শেষ করে দেবো এবং কঠিন শাস্তি দেবো ৷ | ৩৩৬ সূরা ইয়াসীন (৮৩) পারা ২৩ মনখিলল ৫ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।