যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

মৃতদের পুনরুজ্জীবন দীর্ঘকাল যাবত বিতর্কের বিষয় ছিলো। এ সূরায় এ ব্যাপারে একাধিক উদাহরণ পেশ করা হবে । আল্লাহ তায়ালা মানুষকে সতর্ক করছেন যে, তারা যে কাজই করুক, সব গুনে গুনে লিখে রাখা হচ্ছে। এর কোনোটাই হিসাব থেকে বাদ পড়বে না বা ভুলে যাওয়া হবে না । মহান আল্লাহ স্বয়ং জীবন ও মৃত্যু দেন। তিনিই সমস্ত কৃতকর্ম ও তার ফলাফল লিখে রাখেন এবং গুনে গুনে রাখেন। কাজেই মহান আল্লাহর পক্ষে সুন্দর সুশৃঙ্খলভাবেই তা করা হবে। আর ‘ইমামুম মুবীন’, ‘লওহে মাহফুয'’ বা অনুরূপ অন্যান্য শব্দের সহজতম ব্যাখ্যা হলো, মহান আল্লাহর আদি ও নির্ভুল জ্ঞান৷ এই জ্ঞান প্রতিটি জিনিসকে ধারণ করে রাখে। ভদাহকরূণের সাহায্যে আশ্খেকরাতের আনল্লোচনা উপস্থাপন ওহী ও রেসালাত এবং আখেরাতের হিসাব নিকাশের বিষয়টা প্রতিবেদন আকারে উপস্থাপনের পর এক্ষণে কাহিনী আকারে তুলে ধরা হচ্ছে। এ কাহিনী অত্যন্ত মর্মস্পর্শী । এতে ঈমানের দাওয়াত গ্রহণ ও প্রত্যাখ্যানের কী পরিণতি হয়, তা যেন চাক্ষুষ দেখিয়ে দেয়া হয়েছে। ‘তাদের কাছে উদাহরণ হিসাবে সেই গ্রামবাসীকে তুলে ধরো, যখন তাদের কাছে রসূলরা এলো ৷' ...... (আয়াত ১৩-১৯) কোরআন এই গ্রাম ও গ্রামবাসীর পরিচয় উল্লেখ করেনি। এ সম্পর্কে বিভিন্ন রকমের বর্ণনা রয়েছে। এ পরিচয় স্পষ্ট না করা দ্বারা বুঝা যায়, এই গ্রামের নাম ও অবস্থান উল্লেখ করলে এই কাহিনীর শিক্ষা ও তাৎপর্যে কোনোত্রাস বৃদ্ধি ঘটতো না । এ জন্যে নির্দিষ্ট করে নামোল্লেখ করেনি বরং কাহিনীর শিক্ষাটাই তুলে ধরেছে। এই গ্রামে আল্লাহ তায়ালা প্রথমে দু'জন রসূলকে পাঠিয়েছিলেন, যেমন হযরত মূসা ও হারুন (আ.)-কে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন। গ্রামবাসী তাদের দু'জনকেই প্রত্যাখ্যান করলো । এরপর আল্লাহ তায়ালা তৃতীয় আরেকজন রসূল পাঠিয়ে তাদের শক্তি বৃদ্ধি করলেন। তারপর তিন জনই এক্যবদ্ধভাবে নতুন করে দাওয়াত দিয়ে বললেন, আমরা তোমাদের কাছে আল্লাহর রসূল । এ পর্যায়ে গ্রামবাসী আপত্তি জানালো । তাদের এ আপত্তি নতুন কিছু নয়, নবুওত ও রেসালাতের ইতিহাসে এ আপত্তি বার বার তোলা হয়েছে। তারা বললো, ‘তোমরা তো আমাদেরই মতো মানুষ । ..... দয়াময় আল্লাহ তায়ালা কোনো কিছুই নাযিল করেননি । ...... তোমরা সেফ মিথ্যাবাদী ৷’ রসূলের মানবত্ব নিয়ে বার বার উত্থাপিত এই আপত্তিটা চিন্তা, উপলব্ধির ক্ষেত্রে | সরলতা ও রসূলের দায়িত্ব সম্পর্কে নিদারুণ অজ্ঞতারই বহিপ্রকাশ । লোকেরা সব সময় এরূপ আশাই পোষণ করতো যে, রসূলের জীবন ও ব্যক্তিত্ব হবে রহস্যময় এবং তা নিয়ে সমাজে নানারকমের কিসসা কাহিনী প্রচলিত থাকবে আকাশের দূত পৃথিবীতে আসবে, আর তাকে ঘিরে মজার মজার কিসসা কাহিনী চালু হবে না- এটা কেমন কথা? রসূল নিরেট সহজ সরল ও খোলামেলা ব্যক্তিত্বের অধিকারী হবেন এবং তাকে নিয়ে কোনোই রহস্য থাকবে না- এও কি সম্ভব? মানব সমাজের সর্বত্র, হাটে-মাঠে-বাজারে, যেসব মামুলী ও নগণ্য ধরনের মানুষ ঘুরে বেড়ায়, সেই ধরনের একজন নিরীহ সাধারণ মানুষ আবার রসূল হয় কি করে? এ হচ্ছে নিরেট নির্বোধসুলভ চিন্তাধারা । রহস্যময়তা ও অসচ্ছতা নবী রসূলদের জীবনের কোনো অপরিহার্য বৈশিষ্ট্য নয়। বিশেষত এই শিশুসুলভ বালখিল্যতার দাবী অনুসারে তো তা হতেই পারে না । তবে একটা বিরাট রহস্য এখানে অবশ্যই রয়েছে। একটা নিরেট বাস্তব ঘটনার মধ্যে নিহিত রয়েছে এই রহস্যটা ৷ সেই বাস্তব ঘটনা হলো, এই বিশাল মানব জাতির মধ্য থেকে একজন নির্দিষ্ট মানুষের মধ্যে এরূপ অসাধারণ যোগ্যতা বিদ্যমান থাকা যে, সে মহান আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়ে আকাশ থেকে অবতীর্ণ ওহী গ্রহণ করার যোগ্যতা লাভ করে। এ কাজটা সমাধা করার জন্যে তারা যে ফেরেশতা পাঠানোর প্রস্তাব দিচ্ছিল, তার চেয়েও এটা অনেক বেশী বিস্ময়কর ঘটনা । | ৩৩৬ সূক্না ইয়াসীন (৮২১) __________ পার্া ২৩ অলখিল ৫ | www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।