আমি তাদের ঘাড়ে শেকল পরিয়েছি, সে শেকল থুতনি পর্যন্ত পৌছে গেছে .... ৷’ (আয়াত ৮ -৯) অর্থাৎ তাদের হাতগুলো শেকল দিয়ে ঘাড় পর্যন্ত বাধা এবং থুতনির নীচে রক্ষিত । এ জন্যে bles জোরপূর্বক উচু করে রাখা হয়েছে। ফলে তারা সামনে কিছুই দেখতে পায় না। এই কর পরিস্থিতিতে তাদের দেখার ও বিবেচনার স্বাধীনতা নেই । তাদের সামনে ও পেছনে এমন SGA aS ere GR থেকে আড়াল করে রেখেছে। ফলে তাদের শেকলের বাধন শিথিল করে দিলেও প্রাচীরের কারণে তাদের দৃষ্টি সামনে পৌছে না। তা ছাড়া পর্দা দিয়ে চোখ ঢেকে রাখায় দেখার পথও রচ্দ্ধ । যদিও এই কল্পিত দৃশ্যটা অত্যন্ত ভয়ংকর, কিন্তু মানুষ এই শ্রেণীর কিছু লোকের সাথে মিলিত হয়ে থাকে। তার মনে হয় যেন সুস্পষ্ট সত্যকে দেখতে পায় না এবং সত্যের ও তার মাঝে এ ধরনের কোনো প্রতিবন্ধক আছে বলেও সে বুঝতে পারে না। হাতের ওপর এই শেকল যদি পরানো নাও হয় এবং মাথা যদি জোর করে উঁচু করে রাখা নাও হয়, তবুও তাদের মন ও অন্তর চক্ষুকেও জোরপূর্বক হেদায়াতের পথ থেকে দূরে সরিয়ে দেয়া হয়েছে এবং হেদায়াতের সাক্ষ্য প্রমাণ প্রাচীর দিয়ে আড়াল করে রেখে দেখতে দেয়া হয় না। অনুরূপভাবে যারা কোরআনকে প্রত্যাখ্যান করে, তাদের অবস্থাও তদ্রূপ। কেননা কোরআন সত্যের সাক্ষ্য প্রমাণ সোচ্চার কণ্ঠে ঘোষণা করে চলেছে; বরং প্রকৃতপক্ষে কোরআন নিজেই এতো শক্তিশালী প্রমাণ যে, কোন মানুষ তা অস্বীকার করতে পারে না। ‘তাদের তুমি সতর্ক করো আর নাই করো একই কথা । তারা ঈমান আনবে না ৷' আল্লাহ তায়ালা যেহেতু তাদের অন্তরের অবস্থা জানেন এবং তার ভেতরে যে ঈমান ঢুকতে পারে না, সেটা তার কাছে সুস্পষ্ট, তাই তিনি নিজ জ্ঞানের ভিত্তিতে ফয়সালা করেছেন যে, তারা কখনোই ঈমান আনবে না। কেননা যে হৃদয় ঈমান আনার জন্যে প্রস্তুত নয় এবং প্রাচীর পর্দা ও শেকল দিয়ে তাকে ঈমান থেকে দূরে রাখা হয়েছে, নিছক সতকীর্করণে সে হৃদয়ের কোনো লাভ হবে না । সতককীর্করণ দাওয়াত গ্রহণের যোগ্যতাসম্পন্ন জীবন্ত হৃদয়কে সজাগ সচেতন করতে পারে, নতুন করে হৃদয় সৃষ্টি করতে পারে না । আল্লাহ তায়ালা বলেন, ‘তুমি তো কেবল সেই ব্যক্তিকে সতর্ক করতে পারবে, যে ওহীর বিধানের অনুসরণ করে ওহীর বিধান বা যেকের দ্বারা এখানে কোরআনকে বুঝানো হয়েছে বলা হয়েছে যে, যে ব্যক্তি কোরআনের অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখেও ভয় করে, কেবলমাত্র সেই ব্যক্তিই সতকীৰ্কিরণ দ্বারা উপকৃত হয়। যেন একমাত্র তাকেই সতর্ক করা হয়েছে আর কাউকে নয়। যেন রসূল (স.) সতক্কী্করণকে শুধু তার জন্যেই বরাদ্দ করেছেন। অথচ মূলত তা ছিলো সবার জন্যে । তবে তাদের হেদায়াতের পথে অনেক বাধা এসে দাড়ায় । তাই শুধুমাত্র কোরআনের অনুসারী ও না দেখে আল্লাহকে ভয় করে এমন ব্যক্তিদের মধ্যে হেদায়াত সীমিত হয়ে যায় । সতর্কীকরণ দ্বারা উপকৃত হওয়ার পর এই ব্যক্তি সুসংবাদ ‘লাভের যোগ্য হয়ে যায়। ‘অতএব তাকে সুসংবাদ দাও ক্ষমার ও পরম সম্মানজনক প্রতিদানের ৷' ‘অর্থাৎ যেসব গুনাহ তার দ্বারা সংঘটিত হয়েছে, কিন্তু তার ওপর সে লেগে থাকেনি; বরং দ্রুত তাওবা করতে সচেষ্ট হয়েছে সম্মানজনক প্রতিদান দেয়া হবে না দেখে আল্লাহ তায়ালাকে ভয় করা এবং কোরআনকে অনুসরণ করার জন্যে । হৃদয়ে একই সাথে এ দুটো জিনিস অবস্থান করে। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, -সে আল্লাহর নাযিল করা বিধান অনুসরণ না করে পারে না। সেই সাথে সার্বক্ষণিকভাবে আল্লাহর বিধান অনুসরণে অবিচল থাকাও অবশ্যম্ভাবী ৷' প্ৰসংগক্ৰমে আখেরাত ও হিসাব নিকাশের উল্লেখ করা হয়েছে পরবর্তী আয়াতে, ‘নিশ্চয়ই আমি মৃতদেরকে জীবিত করি... ৷" (আয়াত ১২) বিলাল ১৭তম ১৮Ww.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।