রেসালাত বিশ্ব নিখিলে প্রচলিত প্রাকৃতিক নিয়মের সাথেও সংগতিপূর্ণ । মানুষের চারপাশের যাবতীয় বস্তু এবং প্রাণীর সাথেও তা সংগতিপূর্ণ । ফলে প্রকৃতির বস্তুনিচয় পরস্পরে যেমন সংঘর্ষে লিপ্ত হয় না, তেমনি মানুষকেও তার সাথে সংঘাতে লিপ্ত হতে বাধ্য করে না। সমগ্র প্রাকৃতিক জগতে যতো বস্তু ও প্রাণী রয়েছে, সে সবের ওপর এবং সমগ্র বিশ্ব জগতের ওপর কর্তৃত্বশীল সমস্ত নিয়মবিধির সাথেও তা সংগতিপূর্ণ, একে অপরের সহযোগী ও পরিপূরক । একমাত্র রেসালাতই মানুষদের আল্লাহকে পাওয়ার সঠিক, নির্ভুল ও অব্যর্থ পথ দেখায় । রেসালাতের অনুসারী কখনো তার সৃষ্টাকে হারানোর ও বিপথগামী হবার আশংকা বোধ করে না। অত্যন্ত নিখুঁতভাবে সে মহান আল্লাহর সন্তুষ্টির সন্ধান পায় । কোরআন এই সঠিক, নির্ভুল ও সহজ সরল পথের সন্ধানদাতা ও গাইড ৷ কোরআনকে সাথে নিয়ে মানুষ যেখানেই যাবে, দেখবে কোরআন তাকে সত্যের গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে, সত্যের পথ দেখাচ্ছে, সত্যের বিধি বিধান ও মূল্যবোধ যথাস্থানে প্রতিষ্ঠিত করছে। ‘পরম দয়ালু মহা প্রতাপশালীর পক্ষ থেকে এর অবতরণ ।' কেতাবেরও সঠিক পরিচয় পায়। তিনি মহাশক্তিশালী ও মহাপ্রতাপশালী, যা ইচ্ছা করেন তা অবাধে করেন, তিনি বান্দাদের প্রতি আচরণে দয়ালু । আর এই কেতাব নাযিল করার উদ্দেশ্য হলো সতর্ক করা ও প্রচার করা । তারা উদাসীন রয়ে গেছে’ গাফলত বা উদাসীনতা মনমগয বিনষ্ট করার সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে মারাত্মক অস্ত্র ৷ উদাসীন মন নিজের দায়িতৃ ও কর্তব্য পালনে সম্পূর্ণ নিক্ক্রিয় থাকে নিক্রিয় থাকে শিক্ষা গ্রহণ, প্রভাব বিস্তার এবং সাড়াদানেও ৷ হেদায়াতের অকাট্য প্রমাণাদি মনের গোচরীভূত হওয়া সত্তেও মন তা অনুভব ও উপলব্ধি করে না, স্পন্দিত ও সচকিত হয় না । এ জন্যে আরব জাতি যে উদাসীনতা ও অজ্ঞতায় নিমজ্জিত ছিলো, তা দূর করার সবচেয়ে কার্যকর উপায় ছিলো তাদের সতর্কীকরণ । কেননা হযরত ইসমাঈল (আ.)-এর বংশধর এই আরবদের কাছে ইসমাঈলের পর বহু প্রজন্ অতিবাহিত হওয়া সত্তেও আর কোনো রসূল তথা আর কোনো সতর্ককারী আসেনি । উদাসীন লোকদের সতর্ক করলে অনেক সময় তাদের উদাসীনতা ও নিক্তরিয়তা দূর হয়ে যায় । এরপর এই উদাসীন লোকদের পরিণতি এবং তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা নিজ জ্ঞানের ভিত্তিতে যে ফয়সালা করেছেন তা জানিয়ে দিচ্ছেন, ‘তাদের অধিকাংশের ওপর মহান আল্লাহর ফয়সালা কার্যকর হয়ে গেছে, ফলে তারা আর ঈমান আনবেনা !' | অর্থাৎ তাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে এবং তাদের অধিকাংশের ব্যাপারে আল্লাহর পরিকল্পনা কার্যকর হয়ে গেছে। কারণ আল্লাহ্ তায়ালা তাদের প্রকৃত অবস্থা এবং তাদের আবেগ অনুভূতির প্রকৃত ধরন কি তা জানেন। এ জন্যে তাদের অধিকাংশের সর্বশেষ অবস্থা হবে এই যে, তারা ঈমান আনবে না। কেননা তাদের মনমগযে হেদায়াতের আলো পৌছতে পারেনি এবং তাদের হৃদয় হেদায়াতের সাক্ষ্য প্রমাণ দেখতে পায়নি। পরবর্তী আয়াতে এই মানসিক অবস্থার একটা অনুভবযোগ্য চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়েছে যেন কাফেররা এমনভাবে শেকলে বাধা যে, তারা কিছুই দেখতে পায় না, ঈমান আনা ও হেদায়াত পাওয়ার পথ প্রাচীর দিয়ে আটকানো রয়েছে এবং তাদের চোখ পর্দা দিয়ে ঢাকা রয়েছে, ফলে তারা দেখতে পাবেনা! www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।