যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

কোরআনের বহু মনোমুগ্ধকর গুণ বৈশিষ্ট্যের সন্ধান লাভ এবং তার ভক্ত প্রেমিক হয়ে যেতে পারে। রসূল (স.) অন্যদের কোরআন পাঠ শুনতে খুবই ভালোবাসতেন । এ জন্যে তিনি কোনো বাড়ীর ভেতর থেকে কোরআন পড়ার শব্দ শুনতে পেলেই তার দরজার ওপর দাড়িয়ে তন্ময় হয়ে শুনতেন, যেমন কোনো প্রেমিক তার প্রেমিকার কথা শুনতে দাড়ায় ও মনোযোগ দিয়ে শোনে । কোরআন প্রত্যেককে তার সাধ্য অনুপাতে সম্বোধন করে, তার হৃদয়ের তীব্র সংবেদনশীল ততন্ত্রীতে আঘাত করে এবং পরিমিত ও পরিকল্পিতভাবে তাকে আহ্বান করে। যে কৌশলে ডাকলে তার মনোযোগ আকর্ষণ করা যাবে ও তাকে শোধরানো যাবে, সেই কৌশল অনুসারেই ডাকে । কোরআন বিজ্ঞানসম্মতভাবে ও বিচক্ষণতার সাথে মানুষকে লালন পালন করে এবং একটা নিখুঁত নিৰ্ভুল বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্বিক পদ্ধতিতে তাকে শিক্ষা দেয়। সে পদ্ধতিটা এমন নিপুণ ও অব্যর্থ যে, তা মানুষের সকল সুপ্ত শক্তির বন্ধন খুলে দেয় ও সক্রিয় করে দেয় এবং সেগুলোকে নির্ভুল ও সঠিক গন্তব্যের দিকে চালিত করে। কোরআন মানব জীবনের জন্যে এমন একটা বিধানও দেয়, যা সেই বিজ্ঞানসম্মত পদ্ধতির আওতায় যাবতীয় মানবীয় তৎপরতার অনুমতি দেয় । ক্রেসাল্লাতের মহান সোষণা মহান আল্লাহ ‘ইয়া ও সীন’ এবং বিজ্ঞানময় কোরআনের কসম খেয়ে রসূল (স.)-এর রেসালাতের সত্যতা ঘোষণা করছেন, ‘নিশ্চয় তুমি একজন রসূল ।' মহান আল্লাহর কসম খাওয়ার প্রয়োজন হয় না; কিন্তু তার পক্ষ থেকে কোরআনের ও কোরআনের অক্ষরের কসম খাওয়া দ্বারা কোরআনের এবং তার বর্ণমালার মহত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। কেননা মহান আল্লাহ খুব মর্যাদাশালী জিনিস ছাড়া আর কোনো কিছুর কসম খান না। তিনি এমন সব জিনিসেরই কসম খান যা কসম খাওয়ার যোগ্য । ‘নিশ্চয় তুমি রসূলদের অন্তর্ভুক্ত ৷' এই বাচনভংগি থেকে মনে হয়, রসূলদের পাঠানো একটা পূর্বনির্ধারিত কর্মসূচী । তবে এ বিষয়টা প্রমাণ করা এখানে আসল উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য হলো মোহাম্মদ (স.)-কে এসব রসূলের অন্যতম বলে প্রমাণ করা । এখনে এই কসম দ্বারা স্বয়ং রসূলকে সম্বোধন করা হয়েছে অস্বীকারকারী ও প্রত্যাখ্যানকারী মোশরেকদের নয়, যাতে এই শপথ, রসূল ও রেসালাত সব রকমের বিতর্কের উর্ধ্বে থাকে। এটা মহান আল্লাহর পক্ষ থেকে প্রত্যক্ষভাবে রসূল (স.)-কে অবহিতকরণের শামিল । ‘নিশ্চয় তুমি রসূলদের অন্তর্ভুক্ত । তুমি সঠিক পথের ওপর আছ ।' রসূলের সত্যতা প্রমাণ করার পর রেসালাতের স্বভাব প্রকৃতি ও বৈশিষ্ট্য কি, তা বর্ণনা করা হয়েছে। রেসালাতের প্রকৃতি ও বৈশিষ্ট্য হলো, তা নির্ভুল, নিখুঁত ও সহজ সরল । তা একান্ত সোজা পথ । তাতে কোনো বক্তা নেই । এতে সত্য স্বচ্ছ, স্পষ্ট, দ্ব্যর্থহীন ও অকাট্য । কোনো অস্পষ্টতা ও অসচ্ছতা নেই । প্রবৃত্তির খেয়ালখুশী বা স্বার্থের টান তাকে বিপথগামী করতে পারে না । যে চায় সে সহজেই সঠিকভাবে তা পেতে পারে। রেসালাত নির্ভুল ও নিখুঁত হওয়ার কারণে তা সহজ সরলও বটে, এতে কোনো জটিলতা, দুর্বোধ্যতা ও অস্পষ্টতা নেই । সত্যকে তা অত্যন্ত খোলাসা করে ও প্রাঞ্জলভাবে উপস্থাপন করে। এতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ থাকে না এবং কোনো ব্যাখ্যারও প্রয়োজন হয় না। জ্ঞানী ও মূৰ্খ, নগরবাসী ও গ্রামবাসী, প্রাসাদবাসী ও কুঁড়েঘরবাসী নির্বিশেষে সকলেই এর আহ্বানে সাড়া দিতে পারে। তারা তাদের যাবতীয় প্রয়োজনও এ থেকে পূরণ করতে পারে এবং নিজের জীবন, জীবন যাপন পদ্ধতি এবং পারস্পরিক সম্পর্ক নির্ভুল, সঠিক ও শান্তিময় করতে পারে। www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।