যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় অংশে সূরার সব কটা আলোচ্য বিষয়ের সংক্ষিপ্তসার তুলে ধরা হয়েছে। শুরুতেই বলা হয়েছে যে, মোহাম্মদ (স.) যে কোরআন নিয়ে এসেছেন তা কোনো কবিতা তো নয়ই, এমনকি | কবিতার সাথে তার কোনো সম্পর্কও নেই । এরপর আল্লাহর একত্বের কিছু সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। অতপর পৌত্তলিকতাকে ধিক্কার দিয়ে বলা হচ্ছে যে, যে সমস্ত মূর্তি তারা স্বয়ং সংরক্ষণ করে, তাদের তারা কিভাবে উপাস্য হিসেবে গ্রহণ করে এবং তাদের কাছে সাহায্য চায়? এ অংশে কেয়ামত ও আখেরাতের বিষয়ও উল্লেখ করা হয়েছে। মানব জাতিকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, প্রথম বার তাদের জন্ম হয়েছে বীর্য থেকে এ কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে এ জন্যে যেন তারা বুঝতে পারে, মাটিতে মিশে যাওয়া হাড়গোড় পুনরায় জীবিত করা প্রথম বারের জন্মের মতোই । এতে অবাক হবার কিছুই নেই । এ কথাও স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, এক ধরনের সবুজ গাছে আগুন থাকে । অথচ বাইর থেকে তা একেবারেই অসম্ভব মনে হয়। সেই সাথে আকাশ ও পৃথিবীর সৃষ্টির কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে যে, তাদের মতো আরো বহু মানুষকে সৃষ্টি করার ক্ষমতাও তার রয়েছে- তা ইহকালেই হোক বা পরকালেই হোক । এরপর শেষ কথাটা বলা হয়েছে এই যে, ‘তিনি যখন কোন কিছু ইচ্ছা করেন, তখন শুধু বলেন ‘হও’, অমনি তা হয়ে যায় । অতএব সেই সত্ত্বার মাহাত্্য ঘোষণা কর, যীর হাতে যাবতীয় জিনিসের সর্বময় ক্ষমতা ও মালিকানা নিহিত এবং তার কাছেই তোমরা সবাই ফিরে যাবে ৷' এবার আমরা এই সংক্ষিপ্ত আলোচনার পর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে প্রবৃত্ত হচ্ছি । কাফসীর আয়াত ১৯১-২৯ ইয়াসীন, বিজ্ঞ কোরআনের শপথ, তুমি অবশ্যই রসূল ............ । (আয়াত ১-১২) মহান আল্লাহ ‘ইয়া ও সীন’ এই দুটো অক্ষরের এবং কোরআনের শপথ করেছেন। একই সাথে বিচ্ছিন্ন কয়েকটা অক্ষর ও কোরআনের কসম খাওয়া থেকে আমার সেই মতটাই সত্য প্রমাণিত হয়, যা আমি ইতিপূর্বে বিভিন্ন সুরার শুরুতে বিদ্যমান বিচ্ছিন্ন অক্ষরসমূহের ব্যাখ্যা ও এগুলোর সাথে কোরআনের উল্লেখের তাৎপর্য বিশ্লেষণ প্রসংগে বলেছি। কোরআন যে আল্লাহর পক্ষ থেকেই এসেছে, তার একটা নিদর্শন এই যে, এই কোরআন এই আরবী বর্ণমালা দিয়েই লিখিত । এই বৰ্ণমালা ব্যবহার করা আরবদের কাছে অতি সহজ কাজ । অথচ কোরআনের ভাষাগত ও ভাবগত গীথুনি এতো উচ্চাংগের যে, তা এই বর্ণ মালা দিয়ে তৈরী করা তাদের পক্ষে সম্ভব নয় । কোরআনের কসম খেতে গিয়ে কোরআন নিজেকে ‘হাকীম’ অর্থাৎ বিজ্ঞ বলে আখ্যায়িত করেছে। হেকমত বা বিজ্ঞতা কোন বুদ্ধিমান প্রাণীরই গুণ বৈশিষ্ট্য হয়ে থাকে৷ তাই কোরআনকে এই ‘বিজ্ঞ’ বিশ্ৰেষণে বিশেষিত করার অর্থ দাড়ায় এই যে, তাকে যেন প্রকারান্তরে একটা ইচ্ছাশক্তি বিশিষ্ট প্রাণীর মর্যাদা দেয়া হলো । বস্তুত এটা তাকে ‘বিজ্ঞ’ আখ্যায়িত করার স্বতস্ক্ত দাবী ৷ এটা যদিও রূপক ও কল্পিত, কিন্তু এ দ্বারা একটা বাস্তবতাকে চিত্রিত করা হয়েছে ও সত্যের কাছাকাছি আনা হয়েছে । বস্তুত কোরআনের আত্মা বা রূহ আছে, কোরআন একটা জীবস্তু ও প্রাণবন্ত গ্রন্থ । একটা প্রাণীকে যদি কোনো মানুষ অস্তর দিয়ে ভালোবাসে এবং হৃদয় উজাড় করে তার প্রতি মমত প্রকাশ করে, তবে সেও যেমন তার প্রতি মমত্ব ও ভালোবাসা প্রকাশ করে, কোরআনও ঠিক তেমনি । কোনো মানুষ যদি কোরআনের জন্যে নিজের হৃদয়কে উন্ুক্ত ও একনিষ্ঠ করে দেয়, তাহলে সে তার এমন বহু গোপন রহস্যের সন্ধান পাবে, যা অন্যেরা পায় না। অনুরূপভাবে কোনো ব্যক্তি যেমন তার কোনো বন্ধুর ঘনিষ্ঠ সান্নিধ্যে কিছু সময় অবস্থান করলে সে তার বন্থ গুণ বৈশিষ্ট্যে মুগ্ধ ও তার ভক্ত হয়ে যেতে পারে, তেমনি কোনো মানুষ কোরআনের ঘনিষ্ঠ হলে সেও www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।