বব " তাফসীর কী যিলালিল কোরআন ___ শপ আলোচ্য সূরার এই সাড়া জাগানো বক্তব্যগুলো বিশেষভাবে কেয়ামতের দৃশ্যগুলো থেকে সংগৃহীত ৷ তা ছাড়া এতে বৰ্ণিত কাহিনীটার বিভিন্ন দৃশ্য, তার সংলাপ ও বিভিন্ন ব্যক্তির ভূমিকা, যুগে যুগে যারা আল্লাহদ্রোহিতায় লিপ্ত হয়ে ধ্বংস হয়েছে তদের ধ্বংসযজ্ঞ, রকমারি তাৎপর্যবহ প্রাকৃতিক দৃশ্যাবলী, যেমন উর্বর মাটিতে উর্বরতা ও জীবনীশক্তি সঞ্চারের দৃশ্য, দিনের আলো নিভে যাওয়ার পর রাতের অন্ধকার নেমে আসার দৃশ্য, সূর্যের নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণের দৃশ্য, চাদের বিভিন্ন স্তর অতিক্রম করে পুরনো খেজুরের ডালের মত আকৃতি গ্রহণের দৃশ্য, অতীতের মানুষদের বংশধরকে বহনকারী জাহাজের দৃশ্য, মানুষের অনুগত পশুদের দৃশ্য সবই আলোচনায় এসেছে। সামান্য এক ফোটা বীর্য থেকে প্রবল প্রতাপান্বিত বাকপটু মানুষের জন্ম লাভের দৃশ্য এবং সবুজ গাছ থেকে আগুন জ্বলার দৃশ্য থেকে এগুলো সংগৃহীত । এ সব দৃশ্যের পাশাপাশি আরো কিছু সাড়া জাগানো চিত্র রয়েছে, যা মানুষের চেতনাকে স্পর্শ করে ও জাগ্রত করে। তন্মধ্যে সেসব কাফেরের চিত্র অন্যতম, যারা ইসলামের দাওয়াতকে মিথ্যা সাব্যস্ত করে প্রত্যাখ্যান করেছে এবং যাদের ওপর আল্লাহর ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হওয়ায় আর কোন নিদর্শন ও সতর্কবাণী দ্বারা তাদের কোনো লাভ হবে না আল্লাহ তায়ালা বলেন, ‘আমি তাদের ঘাড়ের ওপর শেকল লাগিয়েছি, যা থুতনি পর্যন্ত চলে গেছে। ফলে তারা উর্ক্মমুখী হয়ে গেছে। আর আমি তাদের সামনে প্রাচীর ও তাদের পেছনে প্রাচীর স্থাপন করেছি এবং তাদের আচ্ছাদিত করে দিয়েছি। ফলে তারা দেখতে পায় না৷’ এর মধ্যে তাদের গোপন ও প্রকাশ্য সত্ত্বার চিত্রও রয়েছে, যা আল্লাহর জ্ঞানের সামনে সমভাবেই উন্মোচিত এবং যাকে কোনো আবরণ দিয়ে ঢাকা যায় না। এর মধ্যে তাদের সৃষ্টি পদ্ধতির বিবরণও রয়েছে, যা একটা মাত্র শব্দের মধ্যেই সীমিত । আল্লাহ তায়ালা বলেন, তিনি যখন কিছু চান তখন তার একমাত্র আদেশ হয়ে থাকে এই যে, তিনি বলেন, ‘হও’, আর তৎক্ষণাৎ তা হয়ে যায়।’ এ সবই মানব হৃদয় স্পর্শকারী প্রভাবশালী উপকরণ । প্রকৃতির অংগনেও এগুলোর বাস্তব অস্তিত্ব মানুষ স্বচক্ষে দেখতে পায়। সূরার মূল ভাষ্যে এর বিষয়গুলোকে তিন ভাগে বিভক্ত করে পেশ করা হয়েছে। প্রথম ভাগটা শুরু হয়েছে দুটো অক্ষর সহযোগে অর্থাৎ ‘ইয়াসীন' এই নামে শপথ করার মধ্য দিয়ে । সেই সাথে শপথ করা হয়েছে যে, মোহাম্মদ (স.) অবশ্যই রসূল এবং তিনি অবশ্যই সঠিক পথের ওপর বহাল আছেন। সঠিক পথের ওপর বহাল থেকে তিনি দাওয়াত প্রত্যাখ্যানকারী উদাসীন লোকদের সেই ভয়াবহ পরিণতি সম্পর্কে হুশিয়ার করে দিচ্ছেন। সেই ভয়াবহ পরিণতি হলো আল্লাহর এই ফয়সালা যে, তারা আর কখনো হেদায়াতের পথ পাবে না এবং চিরদিনই তাদের হেদায়াতের পথে অন্তরায় থেকে যাবে, আর এ কথাও জানিয়ে দেয়া হচ্ছে যে, ওহীর সতর্কবাণী শুধুমাত্র তাদের জন্যেই লাভজনক হয়ে থাকে যারা ওহীর স্মরণিকা অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখেও ভয় করে। ফলে তাদের হৃদয় হেদায়াতের যুক্তি প্রমাণগুলো ও ঈমানের আহ্বান গ্রহণ করার যোগ্য হয়ে ওঠে এরপর রসূল (স.)-কে গ্রামবাসীর ঘটনা বর্ণনা করতে আদেশ দেয়া হচ্ছে, যাতে আল্লাহর নবীর দাওয়াত অস্বীকার করার পরিণাম কী হয়ে থাকে তা স্পষ্ট হয়ে যায়। এর পাশাপাশি মোমেনের হৃদয়ে ঈমানের প্রকৃতি কিরূপ এবং ঈমানের সুফল কী হয়ে থাকে তাও উল্লেখ করা হয়েছে। এ জন্যে দ্বিতীয় অংশটা শুরু হচ্ছে সেই বান্দাদের প্রতি আক্ষেপ প্রকাশের মধ্য দিয়ে, যারা অনবরতই রসূলদের প্রত্যাখ্যান করতে অভ্যস্ত, যারা প্রত্যাখ্যানকারীদের ধ্বংসের ইতিহাস থেকে কোনো শিক্ষাও গ্রহণ করে না এবং সৃষ্টি জগতে ছড়িয়ে থাকা আল্লাহর বিপুলসংখ্যক নিদর্শন দেখেও যাদের বিবেক জাগ্রত হয় না । সূরার ভূমিকায় বর্ণিত সেসব প্রাকৃতিক নিদর্শন এবং কেয়ামতের বিস্তারিত বিবরণও এখানে তুলে ধরা হচ্ছে। www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।