যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

ঘন ও ঝংকারপূর্ণ ছন্দময় ছোট ছোট আয়াতের কারণে সূরাটা বৈশিষ্ট্যময় হয়ে আছে। এ ‘| কারণে সূরাটা স্নায়ুমন্ডলীর ওপর ক্রমাগত ধাক্কা ও ঝাকুনি দিতে থাকে । সূরার শুরু থেকে শেষ পর্যন্ত এখানে ক্রমাগত যে দৃশ্যাবলী তুলে ধরা হয়েছে, তা এর আয়াতগুলোর প্রভাব বহুগুণ করাল: কর মতা যা £7 গজ আতর: যক ও সূরার প্রধান আলোচ্য বিষয় অন্যান্য মক্কী সূরার মতোই । আকীদার ভিত্তি গড়া-ই এর প্রথম্‌ ও প্রধান লক্ষ্য । শুরু থেকেই এতে আলোচিত হয়েছে ওহীর প্রকৃতি ও রেসালাতের সত্যতা, ইয়াসীন, বিজ্ঞানময় কোরআনের কসম, তুমি অবশ্যই রসূলদের অন্যতম । তুমি নির্ভুল পথের ওপরে আছো । এ কেতাব মহাপরাক্রমশালী দয়াময়ের পক্ষ থেকে নাযিল হয়েছে ....... ৷" কিছুক্ষণ পরেই আসছে গ্রামবাসীর কাছে রসূলদের আগমনের ঘটনা ৷ এ ঘটনা বলার উদ্দেশ্য হলো ওহী ও রসূলের দাওয়াত প্রত্যাখ্যানের ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করা ঘটনায় এই পরিণামটা এই রীতি অনুসরণ করে থাকে সূরার সমাপ্তির কাছাকাছি গিয়ে সে এই বিষয়টার পুনরাবৃত্তি করে- ‘আমি তাকে কবিতা শেখাইনি এবং সেটা তার জন্যে শোভনীয়ও নয়। এটা তো কেবল . স্মরণিকা এবং সুস্পষ্ট কোরআন, যাতে সে সেই ব্যক্তিকে সতর্ক করে দিতে পারে, যার ভেতরে এখনো উজ্জীবনী শক্তি রয়েছে, আর যাতে কাফেরদের ওপর আল্লাহর বাণী কার্যকর হয় ।' অনুরূপভাবে এ সূরায় আল্লাহর সার্বভৌমত্ব এবং একত্ব সম্পর্কেও আলোচনা করা হয়েছে। এতে শেরেকের প্রতি ক্ষোভ ও প্রতিবাদ ঘোষিত হয়েছে এমন এক মোমেন ব্যক্তির মুখ দিয়ে, যে রসূলদের ব্যাপারে নিজ জাতির সাথে তর্ক করার জন্যে শহরের এক প্রান্ত থেকে এসেছিলো। সে বলছিলো, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার এবাদাত করবো না কী কারণে? অথচ তোমাদের সবাইকে তীর কাছে ফিরে যেতে হবে ।...... সূরার শেষভাগে এই বিষয় নিয়ে আবারো আলোচনা করা হয়েছে। তারা আল্লাহকে বা দিয়ে কতকগুলো মাবুদকে গ্রহণ করেছে আর ভেবেছে যে, তাদেরকে সাহায্য করা হবে। অথচ তারা তাদের সাহায্য করতে সক্ষম Et EES | যে বিষয়টার ওপর এ সূরায় সবচেয়ে বেশী জোর দেয়া হয়েছে, তা হলো আখেরাত ও কেয়ামত । এ বিষয়টা সূরার একাধিক জায়গায় আলোচিত হয়েছে। যেমন সূরার প্রথম ভাগে রয়েছে, আমিই তো মৃতদের জীবন দেই, এবং তারা যা কিছু সৎকাজ করে তা ও তার ফলাফল আমি লিখে রাখি ৷........... | গ্রামবাসীর ঘটনায় মোমেন ব্যক্তিটার ওপর যে শোচনীয় বিপর্যয় নেমে এসেছিলো, আয়াতে তার তাৎক্ষণিক প্রতিফল হিসাবে উল্লেখ করা হয়েছে তার বেহেশতে প্রবেশকে, ‘তাকে বলা হলো, বেহেশতে প্রবেশ করো । সে বললো, হায়, আমার জাতি যদি জানতো যে, আমাকে আমার প্রভু ক্ষমা করেছেন এবং সম্মানিত করেছেন'- সূরার মাঝখানে আবার আলোচিত হয়েছে। যেমন তারা বলে, ‘এই প্রতিশ্রুতি কবে পূরণ হবে, যদি তুমি সত্যবাদী হও? তারা একটা চিৎকার ছাড়া আর কিছুরই প্রতীক্ষা করছে না ....... ' এরপর কেয়ামতের একটা পূর্ণাংগ দৃশ্য তুলে ধরা হয়েছে। সূরার শেষভাগে এ বিষয়টা একটা সংলাপের আকারে বিবৃত হয়েছে, ‘সে আমার কাছে একটা: নমুনা তুলে ধরেছে আর নিজের সৃষ্টির কথা ভুলে গেছে। সে বলেছে, হাড়গুলো মাটির সাথে মিশে যাওয়ার পর কে ওগুলো জীবিত করবে! বলে দাও, যিনি ওগুলো প্রথমে সৃষ্টি করেছিলেন, তিনিই এখন জীবিত করবেন । তিনি তো প্রত্যেকবারের সৃষ্টি সম্পর্কে অভিজ্ঞ ৷' আকীদাকে তার ভিত্তিমূল থেকে গড়ে তোলার সাথে সংশ্লিষ্ট এসব যুক্তিতর্ক মক্কী সূরায় বার বার উপস্থাপন করা হয়ে থাকে। তবে তা প্রত্যেকবার এরুটা নিদিষ্ট দৃষ্টিকোণ থেকে করা হয়। প্রতিবার তার পটভূমিও হয় স্বতন্ত্র, তার বর্ণনাভংগিও হয় ভিন্ন রকমের এবং তার প্রভাবও পড়ে ভিন্ন ধরনের । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।