সূরার শেষ অংশে আল্লাহর শক্তি ক্ষমতার পাশাপাশি তার সহনশীলতা ও দয়া মায়ার প্রসংগ উল্লেখ করা হয়েছে এবং জোর দিয়ে বলা হয়েছে যে, এই সহনশীলতা ও দয়া-মায়ার কারণে পরকালের সূক্ষ্ম হিসাব নিকাশ ও ন্যায়বিচার আচারে কোনো প্রভাব পড়বে না । বলা হচ্ছে, ‘যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্যে পাকড়াও করতেন ৷ (আয়াত 8৫) মানুষ আল্লাহর নেয়ামত অস্বীকার করছে, পৃথিবীর বুকে নৈরাজ্য ও বিশৃংখলার সৃষ্টি করছে, যুলুম অত্যাচার করছে। এ সব নিতান্তই গর্হিত ও ঘৃণ্য কার্যকলাপ, তাতে কোনোই সন্দেহ নেই । এখন যদি আল্লাহ তায়ালা এসব গর্হিত, ঘৃণ্য জঘন্য ও গুরুতর অপরাধগুলোর জন্যে পৃথিবীর বিভিন্ন জনপদের বাসিন্দাদের পাকড়াও করতেন, তাহলে গোটা পৃথিবীটাই বসবাসের অযোগ্য হয়ে পড়তো, তা কেবল মানুষের জন্যেই নয়, বরং অন্যান্য সকল প্রাণীর জন্যেও ৷ আয়াতের এই বলিষ্ঠ বর্ণনার মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের অপরাধগুলোর জঘন্যতা ও ঘৃণ্যতার ভাব ফুটিয়ে তোলা হয়েছে এবং সাথে সাথে এর জীবনবিধ্বংসী প্রভাবের বিষয়টিও তুলে ধরা হয়েছে। কারণ, সে সবের কারণে তাৎক্ষণিকভাবে পাকড়াও করা হলে জীবনের কোনো অস্তিত্বই থাকতে পারে না এই পৃথিবীর বুকে, কিন্তু আল্লাহ পাক যেহেতু সহনশীল ও ক্ষমাশীল, তাই তিনি মানুষকে সুযোগ দেন। সে কথাই বলা হচ্ছে, ‘কিন্তু তিনি এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদের অবকাশ দেন। অর্থাৎ তিনি প্রত্যেক ব্যক্তিকে তার পার্থিব জীবন পর্যন্ত এখানে থাকার সুযোগ দেন।' গোষ্ঠীকে এই সুযোগ দেন পরবর্তী প্রজন্মের কাছে তাদের উত্তরাধিকার হস্তান্তর করার সময় পর্যন্ত । আর জাতিকে এই সুযোগ দেন এই বিশ্বের নির্ধারিত আয়ু এবং মহাপ্রলয়ের আগমনের মুহূর্ত পর্যন্ত, এই সুযোগ তাদের কেবল সংশোধনের আশায়ই দেয়া হয়, কিন্তু সেই চরম মুহূর্তটি যখন ঘনিয়ে আসবে তখন আর এক মুহূর্তের জন্যেও সুযোগ দেয়া হবে না। এখন কাজের আর কোনো সুযোগ নেই৷ এখন আসবে হিসাব নিকাশের পালা । আল্লাহ তায়ালা এই হিসাব নিকাশ নিতে গিয়ে কারো প্রতি বিন্দুমাত্রও অবিচার করবেন না । কারণ, ‘তখন আল্লাহর সব বান্দা তার দৃষ্টিতে থাকবে ৷' (আয়াত ৪৫) এই হচ্ছে আলোচ্য সূরার শেষ বক্তব্য ৷ শুরু হয়েছিলো আসমান ও যমীনের সৃষ্টিকর্তার প্রশংসার মধ্য দিয়ে, যিনি পাখা বিশিষ্ট ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীর বুকে তার বাণী প্রেরণ করেন। সে বাণীতে জান্নাতের সুসংবাদ অথবা জাহার্বাম সম্পর্কে হুশিয়ারী থাকে । সূরার মাঝের অংশে জগত সম্পর্কিত বিভিন্ন বর্ণনা ও দৃশ্য এসেছে। পরিশেষে জীবনের শেষ পরিণতি এবং মানুষের শেষ পরিণতি সম্পর্কে আলোকপাত করে বক্তব্য শেষ করা হয়েছে। নানা ওত অলিল ৰ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।