জাতির সামনে তুলে ধরছেন এবং তাকে শিক্ষা দিচ্ছেন, যাতে সে ঘটনাপ্রবাহকে বিচ্ছিন্নভাবে না দেখে এবং স্থান ও কালের সীমিত গন্ডিতে আবদ্ধ হয়ে জীবন ও জগতের শাশ্বত নিয়ম নীতি সম্পর্কে গাফেল না থাকে । সাথে সাথে আল্লাহ তায়ালা জীবনের দায় দায়িত্ এবং জগতের নিয়ম নীতি জম্পর্কে মানবীয় দৃষ্টিভংগিকে উর্ধ্বে তুলে ধরছেন এবং তাদের জানিয়ে দিচ্ছেন যে, এই বিধান অপরিবর্তনীয়, এই নিয়ম নীতি অলজ্ঘনীয় । দৃষ্টান্তস্বরূপ কোরআন তাদের সামনে পূর্ববর্তী জাতিগুলোর ঘটনা তুলে ধরছে। এরপর আর একটি শিক্ষণীয় বিষয়ের অবতারণা হচ্ছে, তা হলো এই, ‘তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখতে পেতো তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে, (আয়াত ৪8) মানুষ যদি খোলা চোখ ও সচেতন মন নিয়ে পৃথিবীর বুকে ঘুরে বেড়ায়, ধ্বংসপ্রাপ্ত জাতিদের অবস্থা লক্ষ্য করে এবং তাদের অতীত ও বর্তমানের প্রতি তুলনামূলক দৃষ্টি নিয়ে তাকায়, তা হলে তাদের মনে এর অবশ্যই একটা ছাপ পড়বে, শুভ চেতনার উদ্রেক হবে এবং আল্লাহভীতি জন্ নেবে। এ কারণেই পৃথিবীতে ভ্রমণ করতে, বিগত জাতিগুলোর পরিণতি প্রত্যক্ষ করতে এবং পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়া জাতি গোষ্ঠীর ধ্বংসাবশেষগুলো দেখার কথা কোরআন পাকে বার বার বলা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে, মানুষের মন মগয থেকে গাফলতির পর্দা সরিয়ে দেয়া । কারণ, মানুষ এসব দেখে না, দেখলেও তা অনুভব করে না । আবার অনুভব করলেও তা থেকে শিক্ষা গ্রহণ করে না। ফলে এই গাফলতির কারণেই সে আল্লাহর শাশ্বত ও চিরন্তন বিধানের কথা বেমালুম ভুলে যায় এবং ঘটনাপ্রবাহের তাৎপর্য অনুধাবন করতে ও এগুলোকে শাশ্বত নিয়ম নীতির সাথে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়। অথচ এটাই হচ্ছে অন্যতম মানবীয় বৈশিষ্ট্য, যার ফলে চিন্তাশীল ও বিবেক-বুদ্ধিসম্পন্ন মানুষের সাথে অন্যান্য জীব জন্তুর পার্থক্য সূচিত হয় । পশুর জীবন হচ্ছে পরিবেশ পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন, বন্ধনহীন ও লাগামহীন । অপরদিকে মানুষের গোটা জীবন এবং জাগতিক নিয়ম নীতি ও বিধি বিধান হচ্ছে একটি অভিন্ন একক । অতীতের শক্তিধর ও ক্ষমতাধর জাতিগুলোর করুণ পরিণতির দিকে তাকিয়ে মানুষ যখন দেখতে পায় যে, তাদের এই বিশাল শক্তি ক্ষমতা তাদেরকে এই করুণ পরিণতির হাত থেকে রক্ষা করতে পারেনি, তখন সে তার চেতনায় আল্লাহর মহাশক্তির অস্তিত্ব অনুভব করতে পারে। সে তখন সুনিশ্চিতভাবে জানতে পারে যে, এই সেই মহাশক্তি যার সামনে টিকে থাকার ক্ষমতা কারও নেই, যাকে জয় করার মতো শক্তিও কারও নেই । এই সেই শক্তি যা বিগত জাতিগুলোকে ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, কাজেই এই শক্তি বর্তমান যুগের জাতিগুলোকেও ধ্বংস করে দিতে পারে। সে কথারই প্রতিধ্বনি করে বলা হয়েছে, ‘আকাশ ও পৃথিবীতে কোনো কিছুই আল্লাহকে অক্ষম করে দিতে পারে না। নিশ্চয় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান ৷’ (আয়াত ৪8) কোনো কিছুই আল্লাহকে অপারগ অক্ষম করতে পারে না। কারণ, তিনি একাধারে অসীম শক্তি এবং অপার জ্ঞানের অধিকারী । তার জ্ঞানের বাইরে কোনো কিছুই নেই এবং তার ক্ষমতার বাইরেও কোনো কিছু নেই । তার হাত থেকে ছুটে যাওয়ার ক্ষমতাও কারও নেই এবং তার দৃষ্টির আড়ালে থাকার ক্ষমতাও কারও নেই । নিসন্দেহে তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান । তক ননক্লততনম লন্ত লন ছলিল = } www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।