প্রচ্ছন্ন সতর্কবাণী রয়েছে অর্থাৎ যারা গাফেল তারা যেন সতর্ক হয়ে যায় এবং তাওবার ও ক্ষমার এই বিরাট সুযোগটি হাতছাড়া না করে। কারণ, এমন সুযোগ পুনরায় আসবে না৷ এখন সেই জাতি ও সম্প্রদায়ের কথা আলোচনা করা হচ্ছে যারা আল্লাহর নামে শপথ করে ওয়াদা করে তা ভংগ করে এবং পৃথিবীর বুকে নৈরাজ্য ও বিশৃংখলা সৃষ্টি করে। এদের হুঁশিয়ার করা হচ্ছে এবং বলা হচ্ছে যে, আল্লাহর নিয়মের কোনো ব্যতিক্রম হয় না, তিনি নৈরাজ্য ও বিশৃংখলা সৃষ্টিকারী সম্প্রদায়কে ক্ষমা করেন না। এটাই হচ্ছে তার নিয়ম ও বিধান, এই নিয়মের কোনো হেরফের হয় না । বলা হচ্ছে, ‘তারা জোর শপথ করে বলতো, তাদের কাছে কোনো সতর্ককারী আগমন করলে....... ” (আয়াত ৪২-৪৩) তৎকালীন আরব দেশের বাসিন্দারা তাদের প্রতিবেশী ইহুদী জাতির স্বভাব চরিত্র সম্পর্কে, এদের ইতিহাস সম্পর্কে জানতো । ওরা যে নবী রসূলদের হত্যা করতো এবং সত্যের প্রতি অনীহা প্রকাশ করতো সে সম্পর্কেও আরবের লোকেরা জানতো । সে কারণে তারা ইহুদী সম্পৃদায়কে এড়িয়ে চলতো এবং অত্যন্ত জোরালোভাবে কসম খেয়ে বলতো যে, তাদের কাছে কোনো সতর্ককারীর আগমন ঘটলে তারা অন্য যে কোনো জাতির তুলনায় অধিকতর সৎপথের অনুসারী হবে। অন্য যে কোনো জাতি বলতে তারা ইহুদী জাতিকে বুঝাতো । সুস্পষ্টভাবে তাদের নাম উচ্চারণ করার ইচ্ছা তাদের ছিলো না বলেই এ ধরনের ইংগিতময় বর্ণনারভঙ্গির আশ্রয় নিতো । এই ছিলো তৎকালীন আরব জাতির অবস্থা এবং এই ছিলো তাদের অংগীকারের ধরন । তারা এই অংগীকার এমনভাবে করতো যেন শ্রোতারা তাদের সাক্ষী হিসেবে থাকতে পারে এবং অন্ধকার যুগে তাদের ধর্মীয় চেতনা কেমন ছিলো তা বুঝতে পারে, কিন্তু পরবর্তীকালে আল্লাহ তায়ালা যখন তাদের ইচ্ছা পূরণ করে তাদের জন্যে একজন সতর্ককারী প্রেরণ করলেন, ঠিক তখনই তারা তাদের করা ওয়াদা থেকে পিছপা হয়ে পড়ে । সে সম্পর্কে বলা হচ্ছে, ‘অতপর যখন তাদের কাছে সতর্ককারী আগমন করলো, তখন তাদের ঘৃণাই কেবল বেড়ে গেলো ।' (আয়াত ৪২) এটা অত্যন্ত ঘৃণ্য আচরণ ৷ যারা এতো জোরালো কসম খেতে পারে, তাদের দ্বারা এ জাতীয় আচরণ কিভাবে প্রকাশ পায় সেটাই ভাববার বিষয় ৷ শুধু তাই নয়, এরা উল্টো আরও বাহাদুরী দেখায়, ষড়যন্ত্র করে বেড়ায় । তাদের এই ঘৃণ্য স্বভাব ও আচরণের বিষয়টি উল্লেখ করে কোরআন অত্যন্ত কঠোর ভাষায় সতর্কবাণী উচ্চারণ করে বলছে, ‘কুচক্র কুচক্রীদেরই ঘিরে ধরে ।' (আয়াত ৪৩) অথাৎ যারা ষড়যন্ত্র করে বেড়ায়, যারা কুচক্রের আশ্রয় নেয়, তারা নিজেরাই সে জালে আটকা পড়ে । যদি তাই হয়, তাহলে তাদের ভাগ্যেও সেই একই পরিণতি অপেক্ষা করছে, যে পরিণতির শিকার হয়েছে তাদের পূর্ববর্তী আল্লাহদ্রোহী জাতিগুলো। এ খবর তো তাদের জানাই আছে। বিদ্রোহী জাতিগুলোর জন্যে এটাই হচ্ছে আল্লাহর চিরন্তন বিধান । এই বিধানের কোনো ব্যতিক্রম নেই । তাই বলা হয়েছে, ‘অতএব তুমি আল্লাহর বিধানে পরিবর্তন পাবে না এবং আল্লাহর রীতি নীতিতে কোনো রকম বিচ্যুতিও পাবে না ।' (আয়াত ৪৩) মানুষের জীবনে এবং এই পৃথিবীর বুকে যা কিছু ঘটছে তা অনর্থক ঘটছে না, যেমন তেমনভাবে ঘটছে না; বরং এর পেছনে অলজ্ঘনীয় ও অপরিবর্তনীয় এবং স্থিতিশীল একটি প্রাকৃতিক নিয়ম কাজ করে চলেছে । এই বাস্তব সত্যটি আল্লাহ তায়ালা কোরআনের মাধ্যমে মানব | _ ৩৫ সূরা ফাতেনর (৭০১) _________পান্থা ২২ মনখযিল ৫ www.boikitab.blogspot. com
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।