আকীদা বিশ্বাসের উৎস হচ্ছে আল্লাহর বাণী, আর এটাই হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য উৎস৷ এ জাতীয় উৎসের দাবীদার মোশরেক সম্পৃ্দায় কখনও হতে পারে না, অথচ আল্লাহর রসূল (স.)-ই সে দাবী করতে পারেন। কারণ, তিনি আল্লাহর পক্ষ থেকে এমন এশী বাণী লাভ করেছেন। এরপরও কাফের মোশরেকরা তাকে উপেক্ষা করছে কেন? ‘বরং যালেমরা একে অপরকে কেবল প্রতারণামূলক ওয়াদা দিয়ে থাকে’, (আয়াত নং ৪০-এর শেষাংশ) অর্থাৎ কাফের মোশরেকদের দল সব সময়ই একে অপরকে বলে বেড়ায় যে, তাদের আদর্শই হচ্ছে পরম আদর্শ এবং অবশেষে তাদেরই বিজয় হবে, কিন্তু এসব কথা বলে এরা নিজেরাও প্রতারিত হয় এবং অন্যদেরও প্রতারিত করে। এই ধোকা প্রতারণার মাঝেই তাদের নিষ্ফল জীবন কেটে যায় । ইহলোক উর্ক্বলোক কোথাও আল্লাহর সাথে কারও কোনো শরীকানা নেই, কোনো অবদান নেই বা কোনো শরীকের অস্তিত্ব নেই- এই সত্য প্রমাণ করার পর পরবর্তী আয়াতে আর একটি সত্যের প্রমাণ দেয়া হচ্ছে। যেমন, ’ (আয়াত ৪১) এই যে আসমান এই যে যমীন, এই যে মহাশূন্যের ওপর ভাসমান অগণিত গ্রহ নক্ষত্র যা নিজ নিজ কক্ষপথে অনন্ত অসীম কাল থেকে এবং বিরামহীনভাবে, অলজ্ঘনীয় একটি নিয়মের অধীনে ঘুরে বেড়ায়, এদের ধারণ করার মতো খুঁটিও নেই, কোনো রশিও নেই । এই বিশাল বিস্ময়কর সৃষ্টি জগতের প্রতি মানুষ যদি গভীর দৃষ্টি এবং চিন্তাশীল মন নিয়ে তাকায়, তাহলে সে নিশ্চিতভাবে দেখতে পাবে, উপলব্ধি করতে পারবে, একটি অদৃশ্য, ক্ষমতাধর ও শক্তিধর হাত এর পেছনে কাজ করছে। এই গোটা সৃষ্টি জগতকে নিয়ন্ত্রণ করছে এবং একে ধ্বংস থেকে রক্ষা করচছে। যদি আসমান ও যমীন নিজ নিজ স্থান থেকে বিচ্যুত হতো এবং এর নিয়ম শৃংখলার মাঝে বিপর্যয় ঘটতো, তাহলে এসবকে অন্য কোনো শক্তি রক্ষা করতে পারতো না । কারণ, এই বিপর্যয় যখন ঘটবে তখন গোটা সৃষ্টি জগতেরও বিলুপ্তি ঘটবে ৷ সেই মুহূর্তে গ্রহ নক্ষত্র ধ্বংস হবে, সৌরজগত ধ্বংস হবে। এই মহাশূন্যে তখন কিছুই অবশিষ্ট থাকবে না । ধ্বংসের হাত থেকে একে কেউ রক্ষাও করতে পারবেনা । পার্থিব জীবনের চূড়ান্ত হিসাব নিকাশের এটাই হচ্ছে নির্ধারিত সময় । এটাই হচ্ছে সেই চরম মুহূর্ত যখন মানুষ ভিন্ন একটি জগতে পাড়ি জমাবে, সে জগতের সব কিছুই হবে এই পার্থিব জগত থেকে সম্পূর্ণ ভিন্ন । এই সত্য বাস্তব তথ্যটি তুলে ধরার পর বলা হয়েছে, ‘তিনি সহনশীল, ক্ষমাশীল !’ তিনি সহনশীল, তাই মানুষকে সুযোগ দেন। তাদের পাপাচারের কারণে পৃথিবীটা ধ্বংস করে দিচ্ছেন না । হিসাব নিকাশের নির্ধারিত মুহূর্তটির জন্যে তাদের সুযোগ দিচ্ছেন যেন তারা নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত হতে পারে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে এবং সৎকাজে আত্মনিয়োগ করতে পারে । তিনি ক্ষমাশীল, তাই তিনি মানুষকে তার প্রতিটি পাপের জন্যে শাস্তি দেন না, পাকড়াও করেন না; বরং তাদের অনেক ভুল ক্রুটিই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে থাকেন। যদি তাদের মাঝে কল্যাণের কোনো লক্ষণ দেখতে পান। আয়াতের এই বক্তব্যের মাঝে একটা | ৩৫ সূৰা ফাতের (৬৯) পারা ২২ অনখিশল ৫ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।