যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

সে বুঝতে পারে, প্রতিটি মানুষ এককভাবে নিজের কৃতকর্মের জন্যে দায়ী হবে। কেউ কারও দায়ভার বহন করবে না এবং কেউ কাউকে রক্ষাও করতে পারবে না । কেউ যদি আল্লাহর ডাকে সাড়া না দেয়; বরং উপেক্ষা করে, অস্বীকার করে এবং ভুল পথে পা বাড়ায়, তাহলে এর পরিণতি এককভাবে তাকেই ভোগ করতে হবে। সে কথাই আলোচ্য আয়াতের নিচের অংশে বলা হয়েছে, ‘অতএব যে কুফরী করবে, তার কুফরী তার ওপরই বর্তাবে' (আয়াত ৩৯) আয়াতে বলা হয়েছে যে, কুফরীর পরিণাম হর্ক্ আল্লাহর ক্রোধ ৷ যদি স্বয়ং আল্লাহ তায়ালা কারও প্রতি ক্রোধাৱ্বিত হন, তাহলে তার ধ্বংসের আর কি বাকী থাকে? কারণ এই ক্ষতি ও ধ্বংসই হচ্ছে চূড়ান্ত । এর পর আর কোনো ক্ষতি ও ধ্বংস থাকতে পারে না। পরবর্তী আয়াতে ইহলোক ও উর্ধ্মলোকে তথাকথিত দেব দেবীদের কোনো অবদান, কোনো | শরীকানা বা কোনো প্রভাব প্রতিপত্তি আছে কিনা সে বিষয়ে প্রশ্ব তোলা হয়েছে। বলা হয়েছে, ‘বলো, তোমরা কি তোমাদের সে শরীকদের কথা ভেবে দেখেছো, যাদের তোমরা আল্লাহর পরিবর্তে ডাকো? তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও । অত্যন্ত সুস্পষ্ট যুক্তি এবং জাভ্ব্ল্যমান দলীল প্রমাণ এই যে, পৃথিবী এবং এর মধ্যকার প্রতিটি বস্তু মানুষের চোখের সামনে রয়েছে, এই পৃথিবীর কোনো অংশ বা বস্তু আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কোনো শক্তি সৃষ্টি করেছে বলে কেউ কি দাবী করতে পারবে? এমন দাবী করার মতো ধৃষ্টতা কেউ দেখালে সাথে সাথে এই পৃথিবীর প্রতিটি অংশ ও প্রতিটি বস্তু সেই দাবী নাকচ করে দেবে এবং চিৎকার করে বলে ওঠবে, পথিবীর সব কিছুর সৃষ্টা হচ্ছেন আল্লাহ তায়ালা । কারণ তার সৃষ্টি নৈপুণ্যের মাঝেই এমন কিছু নমুনা ও বৈশিষ্ট্য রয়ে গেছে, যার দাবীদার আর কেউ হতে পারে না, আর তা সম্ভবও নয়। কেননা, তার সৃষ্টির অনুরূপ সৃষ্টি নৈপুণ্য প্রদর্শন করার. মতো ক্ষমতা এই নশ্বর সৃষ্টি জগতের কারো নেই । এই তথাকথিত ও কল্লিত দেব-দেবীদের কোনো মালিকানা উর্ধ্মবলোকে আছে কি? না, তা তো সম্ভবই নয় পৃথিবীর কোনো অংশের মালিকানার দাবীই যদি তাদের পক্ষে সম্ভব না হয়ে থাকে, তাহলে সে বিশাল উর্ধ্বজগতের মালিকানা দাবী করা তাদের পক্ষে কিভাবে সম্ভব? এই কল্পিত মাবুদদের কেউ কি দাবী করে বলতে পারবে, উর্ধ্বজগতের সৃষ্টির পেছনে তার অবদান আছে অথবা এর মালিকানায় তার কোনো অংশ আছে? এমনকি যারা জ্বিন অথবা ফেরেশতাদের পূজা করে থাকে তারাও কোনো দিন এমন দাবী করতে পারে না । তারা বড় জোর এতোটুকু বলে থাকে যে, জ্বিন পরীর সাহায্যে তারা গায়ব বা অদৃশ্য জগতের খবরাখবর লাভ করে। অথবা আল্লাহর কাছে তাদের জন্যে ফেরেশতারা সুপারিশ করবে । আবার প্রশ্ব করা হচ্ছে, ‘না আমি তাদের কোনো কেতাব দিয়েছি যে, তারা তার দলীলের উপর কায়েম রয়েছে?’ অর্থাৎ সে কল্পিত শরীকদের হাতে এমন কোনো এশী গ্ৰন্থও নেই যার ওপর ভিত্তি করে তারা এমন দাবী করতে পারে। প্রশ্নটি কল্পিত দেব-দেবীদের লক্ষ্য করেও হতে পারে এবং স্বয়ং এদের পূজারীদের লক্ষ্য করেও হতে পারে। সে ক্ষেত্রে এর অর্থ দাঁড়াবে, দেব-দেবীর পূজারীরা নিজেদের এই পৌত্তলিক আকীদা বিশ্বাস কোথা থেকে পেয়েছে? এই আকীদা বিশ্বাস কি তারা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কোনো এশীগ্রন্থ থেকে পেয়েছে? না, এমন দাবী ওরা কখনও করতে পারে না। এই প্রশ্ন দ্বারা প্রচ্ছন্ভাবে এখানে একটি বাস্তব সত্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আর তাহলো, | ৩৫ সূক্া ফাতের (৬৮১) পারবা ২২ অমনখযিশ্ ৫ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।