আলোচনায় এসেছে সেসব লোকদের প্রসংগ যারা আল্লাহর সুস্পষ্ট নিদর্শন ও দলীল প্রমাণগুলো অস্বীকার করেছে । অথচ তারা আল্লাহর নামে শপথ করে বলেছিলো যে, যদি কোনো সতর্ককারীর আগমন ঘটে তাহলে তারা অন্য যে কোনো সম্প্রদায়ের তুলনায় অধিকতর হেদায়াতপ্রাপ্ত হবে, কিন্তু পরবর্তীকালে তারা এই ওয়াদা ভংগ করে এবং এর বিকরদ্ধাচরণ করে। ফলে কাংখিত সতর্ককারীর আগমনের পর তাদের ঘৃণা উপেক্ষা আরও বেড়ে যায়। এদের প্রসংগে আলোচনা করতে গিয়ে পূর্ববর্তী কাফের সম্প্রদায়ের পরিণতির কথাও আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে যে, এসব ধ্বংসলীলা স্বচক্ষে দেখেও এরা আল্লাহকে ভয় করে না । অনুরূপ পরিণতি যে এদেরও হতে পারে সে কথা এরা চিন্তা করে না। অথচ এরা ভালো করেই জানে যে, আল্লাহর বিচারের হাত থেকে রেহাই পাওয়ার কোনোই উপায় নেই । সব শেষে মনে ভয় জাগানোর মতো একটি উক্তি করা হয়েছে। কারো উত্খান কারো পতন সৃষ্টি প্রক্রিয়ার এক চিরস্তভন স্সীতি ‘যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্যে পাকড়াও করতেন, তাহলে ভূপৃষ্ঠে চলমান কাউকে ছেড়ে দিতেন না’....... তবে এটা তারই অপার করুণা ও মেহেরবানী যে, তিনি মানুষকে সুযোগ দিয়ে থাকেন এবং এই ধ্বংসাত্মক ও প্রলয়ংকর শাস্তি মুলতবি করে দেন। ‘তিনিই তোমাদেরকে পৃথিবীতে স্বীয় প্রতিনিধি করেছেন................ । (আয়াত ৩৯) পৃথিবীর বুকে এক প্রজন্মের পর আর এক প্রজন্য আসছে। এক প্রজন্ম অন্য প্রজন্মের উত্তরাধিকারী হচ্ছে। এক রাষ্ট্রের বিলুপ্তি ঘটছে আর এক রাষ্ট্রের উদ্ভব ঘটছে । এক প্রদীপ নিভছে আর এক প্রদীপ জ্বলছে। এই যে বিলুপ্তি ও উৎপত্তির ধারাবাহিকতা, তা যুগ যুগ ধরে চলছে। এই চিরন্তন গতির দিকে গভীর দৃষ্টি নিয়ে তাকালে মানুষ এতে উপদেশ গ্রহণ করার মতো এবং শিক্ষণীয় অনেক কিছুই পাবে। তখন অস্তিতৃমান লোকেরা বুঝতে পারবে যে, একদিন তারাও অস্তিত্বহীন হয়ে পড়বে, অতীতের গহ্বরে বিলীন হয়ে যাবে। পরবর্তী যুগের লোকেরা তাদের ঘটনাবলীর কথা আলোচনা করবে, তাদের রেখে যাওয়া নিদর্শনগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, ঠিক যেমনটি তারা তাদের পূর্ববর্তী লোকদের বিষয়ে করে থাকে। আর এভাবেই উদাসীন ও অচেতন লোকদের মাঝে চেতনার সৃষ্টি হবে । তখন তারা আল্লাহর কুদরতী হাতটি দেখতে পাবে, যে হাতটিতে রয়েছে মানুষের জীবন মৃত্যু, যে হাতটিতে রয়েছে ক্ষমতার ছড়ি, যে হাতটিতে রয়েছে রাষ্ট্রের উত্থান পতন । যে হাতটি হচ্ছে যাবতীয় ক্ষমতার উৎস এবং যে হাতটিতে রয়েছে প্রজন্মের উত্তরাধিকার । সব কিছুরই উৎপত্তি ঘটবে, লয় ও বিলুপ্তি ঘটবে, কিন্তু যে সত্ত্বার কোনো লয় নেই, কোনো ধ্বংস নেই, কোনো বিলুপ্তি নেই; বরং যে সত্বা চিরন্তন, অমর ও অবিনশ্বর । তিনি হচ্ছেন মহান আল্লাহ ৷ যে সত্ববার লয় ঘটে, বিলুপ্তি ঘটে, সে সত্বা কখনও অমর হতে পারে না, চিরন্তন হতে পারে না । যারা একটি নির্দিষ্ট কালের জন্যে জীবনযাত্রায় বের হয়েছে, যাদের রেখে যাওয়া কীর্তি ও নিদর্শন দেখার মত লোকের আগমন ঘটবে, যাদের সর্বশেষ মুহূর্তে নিজেদের ব্যাপারে একটু সতর্ক হওয়া, নিজেদের পেছনে কিছু সুন্দর স্থৃতি রেখে যাওয়া এবং পরকালের মুক্তির জন্যে কিছু করে যাওয়া উচিত । মানুষের সামনে যখন উৎপত্তি ও বিলুপ্তি, উত্থান ও পতন, অস্থায়ী ক্ষমতা, নশ্বর জীবন এবং প্রজন্মের পর প্রজন্মের আগমন- এ সবের দৃশ্য আসে, তখন তার মনে এ জাতীয় চিন্তারই উদ্রেক হয়। তখন সে এই আয়াতের তাৎপর্য বুঝতে পারে, ‘তিনিই তোমাদের পৃথিবীতে স্বীয় প্রতিনিধি [তক সনত তৈন লক আহ মলিল < www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।