প্রকাশ করে। আর সে কারণেই দুঃখ শব্দের জন্যে ‘হুযন’-এর পরিবর্তে ‘হাম্ম’ শব্দ ব্যবহার করা হয়েছে তেমনি ‘জান্নাত’ শব্দের পরিবর্তে ‘দারুল মোকামাহ’ বা আবাসস্থল ব্যবহার করা হয়েছে। কারণ, ‘হুষ্ন’-এর তুলনায় ‘হাম্ম’ এবং ‘জান্নাত’-এর তুলনায় ‘দারুল মোকামাহ’ শব্দ দুটোর উচ্চারণ সহজ ও স্বাভাবিক । মোটকথা, নম্রতা, কোমলতা ও সরলতার একটা ভাব আলোচ্য আয়াতে ফুটিয়ে তোলা হয়েছে। এখন আমরা বিপরীত দিকটার প্রতি দৃষ্টিপাত করছি। এখানে আমরা দেখতে পাই উদ্বেগ উৎকন্ঠা এবং অস্থিরতা ও অস্থিতিশীলতার চিত্র । এই চিত্রটি আমরা নিচের আয়াতে এভাবে দেখতে পাই, ‘আর যারা কাফের হয়েছে, তাদের জন্যে রয়েছে জাহান্নামের আগুন ... ।' (আয়াত ৩৬-৩৭) কাফের মোশরেকরা জাহান্নামের আগুনে চিরকাল জ্বলতে থাকবে । তাদের এই শাস্তি কখনও লঘু করা হবে না। এমনকি মৃত্যুযন্ত্রণায় কাতরাতে থাকলেও মৃত্যু তাদের স্পর্শ করবে না । তারা সেখানে বিকট শব্দে চিৎকার করতে থাকবে, বিলাপ করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে এবং অনুনয় বিনয় করে বলতে থাকবে, ‘আমাদের এখান থেকে বের করে নাও, আমরা আগের মতো আর অসৎ কাজ করবো না ।' তাদের এই বক্তব্যে অপরাধের স্বীকারোক্তি রয়েছে, আর সাথে সাথে রয়েছে অনুশোচনা, কিন্তু সময় ততোক্ষণে পার হয়ে গেছে। অনুশোচনায় কোনো লাভ হবে না। তাই তাদের এই বক্তব্যের উত্তর দেয়া হচ্ছে অত্যন্ত কঠোর ও দ্বর্থহীন ভাষায় । বলা হচ্ছে, ‘আমি কি তোমাদের এতোটা বয়স দেইনি, যাতে যা চিন্তা করার বিষয় চিন্তা করতে পারতে?’ অর্থাৎ যে বয়স তোমাদের দেয়া হয়েছিলো তা উপদেশ গ্রহণের জন্যে যথেষ্ট ছিলো, কিন্তু তোমরা এর সদ্ব্যবহার করনি । তাছাড়া তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিলো, কিন্তু তা সত্তেও তোমরা সতর্ক হওনি, উপদেশ গ্রহণ করনি। কাজেই এখন জাহান্নামের শাস্তি ভোগ করো । তোমাদের রক্ষা করার মতো এখানে কেউ নেই । এখানে আমরা বেশ কিছু বিপরীতমুখী চিত্র দেখতে পাই ৷ যেমন, সুখ শান্তির বিপরীতে রয়েছে উদ্বেগ অশান্তির চিত্র; দোয়া ও কৃতজ্ঞতার সুরেলা কন্ঠের বিপরীতে রয়েছে আর্তনাদ ও চিৎকারের মর্ম-বিদারী কন্ঠ । আদর আপ্যায়ন ও সাদরে গ্রহণের বিপরীতে রয়েছে উপেক্ষা এবং ভসনার চিত্র । কোমল সুর ও সুসংহত ছন্দের বিপরীতে রয়েছে কর্কশ সুর ও তীব্র ছন্দের অস্তিত্ব । মোটকথা, আংশিক ও সামষ্টিক প্রতিটি ক্ষেত্রে পরস্পর বিপরতিমুখী দৃষ্টান্ত এখানে পেশ করা হয়েছে । এসব দৃশ্যের অবতারণার পর চূড়ান্তভাবে একটি মন্তব্য পেশ করা হচ্ছে। সেটা হচ্ছে এই- ‘আল্লাহ আসমান যমীনের অদৃশ্য বিষয় সম্পর্কে জ্ঞাত । তিনি অন্তরের বিষয় সম্পর্কেও সবিশেষ অবহিত ৷’ (আয়াত ৩৮) কেতাব নাযিল করা, এই কেতাবের ধারক ও বাহকদের মনোনীত করা, অত্যাচারী বান্দাদের ক্ষমা করা, সৎকর্মশীল বান্দাদের উত্তম পুরস্কারে ভূষিত করা এবং কাফেরদের জন্যে কঠিন শাস্তি ও পরিণতির ঘোষণা দেয়া- এসব কিছু করা কেবল সেই মহান সত্ত্বার পক্ষেই সম্ভব যিনি ব্যাপক জ্ঞান এবং সুক্ষ্ম দৃষ্টির অধিকারী । এই হিসেবে উপরের মন্তব্যটি অবশ্যই একটি যথার্থ মন্তব্য ৷ কারণ, আল্লাহ তায়ালাই হচ্ছেন একমাত্র সেই মহান সত্বা, যিনি আসমান যমীনের সকল ভেদ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন ৷ শুধু তাই নয়; বরং মানুষের অন্তর জগতে কি ঘটছে তার খবরও তিনি রাখেন, কাজেই এই ব্যাপক ও সূক্ষ্ম জ্ঞানের বদৌলতে ওপরে বর্ণিত কাজগুলো সমাধা করা একমাত্র তীরই পক্ষে সম্ভব ৷ (আয়াত ৩৯-৪৫) www.boikitab. blogspot.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।