এই গুরুদায়িত্বের জন্যে মনোনীত করার ফলেই আনল্তাহ তায়ালা এই উম্মতকে প্রতিদানের ক্ষেত্রেও সম্মানে ভূষিত করেছেন, এমনকি এই উম্মতের কেউ ভুল ক্রটি করলেও আল্লাহ তায়ালা তাকে এই সম্মান থেকে বঞ্চিত করবেন না । তাই বলা হয়েছে, ‘তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যপন্থা অবলম্বনকারী এবং তাদের কেউ কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথেও অগ্রগামী । (আয়াত ৩২) প্রথম দল হচ্ছে পাপীদের । এদের সৎকাজের তুলনায় পাপের সংখ্যা বেশী । এদের সংখ্যাই সাধারণত বেশী ৷ সম্ভবত সে কারণেই এদের কথা প্রথমে বলা হয়েছে আর দ্বিতীয় দলটি হচ্ছে মধ্যপন্থীদের । অর্থাৎ এদের অসৎ ও সৎকাজ দুটোই সমান সমান৷ আর তৃতীয় দলটি হচ্ছে সতকাজে অগ্রগামীদের ৷ আল্লাহর নির্দেশে এরা সৎকাজে এগিয়ে থাকে । পাপের তুলনায় এদের সৎকাজের পাল্লা সব সময়ই ভারি, কিন্তু আল্লাহর দয়া ও কৃপার ক্ষেত্রে এই তিনটি দলই সমান। কারণ, এদের প্রত্যেককেই আল্লাহ তায়ালা জান্নাতে স্থান দেবেন এবং আয়াতে বর্ণিত বিভিন্ন নেয়ামত তাদের দান করবেন অবশ্য জান্নাতে এদের স্তর ভিন্ন ভিন্ন হবে। আল্লাহর মনোনয়ন ও প্রতিদানের মাধ্যমে এই উম্মতের প্রাপ্ত যে মর্যাদার কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে তার অতিরিক্ত কোনো ব্যাখ্যা এখানে দিতে চাই না। আয়াতের বক্তব্যে যতোটুকু বুঝা যাচ্ছে ততোটুকুই যথেষ্ট । অর্থাৎ আল্লাহর অশেষ মেহেরবানী ও দয়ায় এই উম্মতের সবাই এক সময় জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহর জানা ও নির্ধারিত নেয়ামত ভোগ করবে। এই জান্নাত ও এর মধ্যকার নেয়ামতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, ‘এটাই মহা অনুগ্ৰহ ........ ... !' (আয়াত ৩২-৩৫) ক্চোর আনে জান্নাত ও জ্ঞাহান্বামের চিত্র আলোচ্য আয়াতে জান্নাতের যে চিত্র তুলে ধরা হয়েছে তাতে দু'ধরনের নেয়ামতের অস্তিত্ব লক্ষণীয় । একটি হচ্ছে চাক্ষুষ বস্তুজাত নেয়ামত আর অপরটি হচ্ছে অনুভব্য মানসজাত নেয়ামত ৷ প্রথমটি দেখা যায় আর দ্বিতীয়টি অন্তর দিয়ে অনুভব করা যায় । যেমন বলা হচ্ছে, ‘সেখানে তারা স্বর্ণ নির্মিত, মোতি খচিত কংকণ দ্বারা অলংকৃত হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের NOIRE এই আয়াতে যেসব নেয়ামতের কথা বলা হয়েছে সে গুলো নিতান্তই বস্তুগত নেয়ামত যা চোখে দেখা যায় । এগুলোর প্রতি মানুষের স্বভাবজাত আকর্ষর্ণ থাকে, আগ্রহ থাকে । অপরদিকে আর একশ্রেণীর নেয়ামতের কথা বলা হচ্ছে যা ধরা ছোয়ার বাইরে, যার সম্পর্ক মন মস্তিষ্কের সাথে । যেমন সন্তুষ্টি, শান্তি ও পরিতুষ্টি- এ বিষয়টি আয়াতে এভাবে এসেছে, ‘আর তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দূর করেছেন, নিশ্চয়ই আমাদের পালনকর্ত! ক্ষমাশীল, গুণগ্ৰাহী ....... ৷’ (আয়াত ৩৪-৩৫) আলোচ্য আয়াতে দুনিয়া ও আখেরাতের দুঃখ দুর্দশা দূর করার কথা বলা হয়েছে, ক্ষমার কথা বলা হয়েছে, প্রতিদানের কথা বলা হয়েছে, স্থায়ী নিবাসের কথা বলা হয়েছে এবং আরাম ও শাত্তির কথা বলা হয়েছে । সাথে সাথে বলা হয়েছে, এ সকল নেয়ামত আল্লাহ্ তায়ালা নিতান্তই অনুগ্রহ দিয়ে বান্দাকে দান করবেন । এসব নেয়ামত অধিকারবলে বা দাবী করে কেউ লাভ করতে পারবে না; বরং আল্লাহ তায়ালা অনুগ্রহ করে যাকে দান করবেন কেবল সেই এর অধিকারী হবে। আলোচ্য আয়াতে যে পরিবেশের বর্ণনা দেয়া হয়েছে তা আরামের পরিবেশ, শাস্তির পরিবেশ ও ভোগ বিলাসিতার পরিবেশ ৷ এই পরিবেশের বর্ণনা দিতে গিয়ে এমন সব শব্দ চয়ন করা হয়েছে যা ব্যঞ্জনা ও দ্যোতনার দিক থেকে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ । ফলে দয়া ও মমত্বের এক অপূর্ব দৃশ্যের প্রতিফলন ঘটেছে । যেখানে কষ্ট নেই, ক্লান্তি নেই, আছে কেবল শান্তি ও আরাম । তাই আয়াতে এমন শব্দ পরিহার করা হয়েছে যার উচ্চারণ কষ্টসাধ্য এবং যা কঠোরতার দ্যোতনা www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।