যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ 257
📝 Text 📖 PDF

আল্লাহর কেতাব পাঠ করার মাঝে ভিন্ন একটি তাৎপর্য রয়েছে, এখানে পাঠ করার অর্থ কেবল সুর করে অথবা বিনা সুরে এর বাক্যগুলো আবৃত্তি করা নয়; বরং এর অর্থ হচ্ছে, গভীর দৃষ্টি সংবেদনশীল মন নিয়ে পাঠ করা এবং এমনভাবে পাঠ করা যেন এর ফলে তার মাঝে চৈতন্যের সৃষ্টি হয়, গভীর প্রভাব সৃষ্টি হয় এবং তার আচার আচরণে সুস্পষ্ট পরিবর্তন সূচিত হয়। ফলে সে নামায কায়েম করবে, আল্লাহর দেয়া ধন সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে দান করবে এবং এর প্রতিদানস্বরূপ আল্লাহর সস্তুষ্টি রেযামন্দি কামনা করবে৷ পবিত্র কোরআনের ভাষায় এটাকে বলা হয়েছে লোকসানবিহীন ব্যবসা । কারণ, যারা আল্লাহর দেয়া ধন সম্পদ থেকে দান করে তারা ভালো করেই জানে যে, প্রতিদান স্বরূপ আল্লাহর কাছ থেকে তারা যা পাবে তা এই পার্থিব ধন সম্পদ থেকে অতি উত্তম । তারা আরও বিশ্বাস করে যে, তাদের এই ব্যবসা নিশ্চিত লাভের ব্যবসা । এখানে ক্ষয় ক্ষতির কোনোই আশঙ্কা নেই৷ কারণ, এই ব্যবসার অপর পক্ষ হচ্ছে স্বয়ং আল্লাহ তায়ালা । এই ব্যবসা হচ্ছে পরকালীন জীবনের জন্যে । কাজেই এই ব্যবসায় লাভ সুনিশ্চিত এবং তাও হবে পরিপূর্ণ; বরং আল্লাহর মেহেরবানী ও দয়ায় এই লাভ বৃদ্ধিও পাবে। তাছাড়া আল্লাহ তায়ালা হচ্ছেন ক্ষমাশীল ও গুণগ্রাহী। তাই তিনি বান্দার ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন এবং তার কর্মের যথার্থ মর্যাদা ও উপযুক্ত প্রতিদান দিয়ে থাকেন । আল্লাহর এই গুণটিকে ‘শোকর’ বা কৃতজ্ঞতা শব্দ দিয়ে বর্ণনা করা হয়েছে কারণ, কৃতজ্ঞতার মাঝে সন্তুষ্টি ও প্রতিদানের একটা ভাব নিহিত আছে । দ্বিতীয়ত, এই বৰ্ণনাভংগির মাধ্যমে বান্দাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেয়া হচ্ছে। আর সেটা হলো, যদি আল্লাহ তায়ালা নিজেই বান্দার কর্মের জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারেন, তাহলে আল্লাহর ংখ্য নেয়ামতের জন্যে তার কৃতজ্ঞতা প্রকাশ করা কি বান্দার উচিত নয়? আল্লাহর কেতাব্বের প্রকৃতি এখানে আল্লাহর কেতাবের প্রকৃতি বর্ণনা করা হচ্ছে এবং এর বাণী ও বক্তব্য যে সত্য সে কথাও বলা হচ্ছে। এর পর আলোচনা করা হবে এই কেতাবের ধারক বাহকদের সম্পর্কে । বলা ‘আমি তোমার প্রতি যে কেতাব প্রত্যাদেশ করেছি, তা সত্য............. ৷’ (আয়াত ৩১) এই মহাগ্রন্থের বাণী ও বক্তব্য যে সত্য তা এর আলোচিত সুস্পষ্ট দলিল প্রমাণের মাধ্যমেই উপলব্ধি করা যায়। কারণ, এই নিখিল বিশ্বের মাঝে যা কিছু সত্য ও বাস্তব, তারই যথার্থ ও সঠিক প্রতিফলন এতে ঘটেছে। তাই এই গ্রন্থটিকে বলা যায় একটি আক্ষরিক পৃষ্ঠা আর গোটা সৃষ্টি জগতকে বলা যায় এক একটি নীরব পৃষ্ঠা । তাছাড়া একই উৎস থেকে প্রাপ্ত পূর্ববর্তী অন্যান্য এশী গ্রন্থের সত্যায়নও হচ্ছে এই গ্রন্থের মাধ্যমে । কারণ, এর উৎস হচ্ছে এক অভিন্ন । তবে মানুষের প্রয়োজন, চাহিদা ও অবস্থার প্রতি লক্ষ্য করেই আল্লাহ তায়ালা বিভিন্ন যুগে বিভিন্ন কেতাব অবতীর্ণ করেন । কারণ, ‘নিশ্চয়ই আল্লাহ্‌ তায়ালা তার বান্দাদের সব কিছু জানেন ও দেখেন ৷' এই গ্রন্থ আল্লাহ তায়ালা সর্বশেষ উম্মতকে দান করেছেন। এর জন্যে তিনি এই উম্মতকে নির্বাচিত করেছেন। বলা হয়েছে, ‘অতপর আমি কেতাবের অধিকারী করেছি তাদেরকে, যাদের আমি আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করেছি ৷’ (আয়াত ৩২) এই মনোনয়ন একদিকে যেমন মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও সম্মান প্রমাণ করে, তেমনি প্রমাণ করে এই মনোনয়নের মাধ্যমে আরোপিত গুরুদায়িত্ব ও কর্তব্যের বিষয়টি । এখন এই গুরুদায়িত্ব পালনে আল্লাহর মনোনীত উম্মত কি সাড়া দেবে? ০৩৫ সূরা ফাতের (৬২১ সাক্সা ২২ সনমিল ৫ www.boikitab.blogspot.com

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.