যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

নিসন্দেহে বলা যায়, গোটা প্রাণীজগত হচ্ছে এমন একটি গ্রন্থের নাম, যার প্রতিটি পৃষ্ঠা দৃষ্টিনন্দন, যার গঠন ও অলংকরণ বিস্ময়কর । এ গ্রন্থটি মানুষের চোখের সামনে মূল সত্য তুলে ধরে এবং এর পাতাগুলো মেলে ধরে। পবিত্র কোরআন বলছে, যে সকল জ্ঞানী লোক এই গ্রন্থ অধ্যয়ন করে, অনুধাবন করে এবং এর বিষয়বস্তু নিয়ে চিন্তা ভাবনা করে, কেবল তারাই আল্লাহকে ভয় করে। কোরআনের ভাষা হচ্ছে এই- ‘আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরাই কেবল তাকে ভয় করে ।' (আয়াত ২৮) জগত নামক এই বিশাল গ্রন্থের মাত্র কয়েকটি পৃষ্ঠাই এখানে মেলে ধরা হয়েছে। এই কয়টি আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে পারে, তার অপার কুদরত ও ক্ষমতা সম্পর্কে উপলব্ধি করতে পারে এবং তার মাহাত্ম্য ও বড়ত্্‌ অনুভব করতে পারে। ফলে একমাত্র তারাই তাকে সত্যিকার অর্থে ভয়ও করতে শেখে এবং যথার্থরূপে তার এবাদাত বন্দেপী করতে পারে। তারা কিন্তু এটা কোনো অজানা অনুভূতি বা ভয় ভীতির বশবর্তী হয়ে করে না; বরং গভীর জ্ঞান ও প্রত্যয়ে বলীয়ান হয়েই তারা এটা করে থাকে । এই যে গোটা কয়েক পৃষ্ঠা এ হচ্ছে, জগত নামক এই বিশাল গ্রন্থের সামান্য কয়টি নমুনা । অপরদিকে এই গ্রন্থের বিভিন্ন রং ও বর্ণ হচ্ছে এর অন্তর্নিহিত গঠন, বিন্যাসগত সৌন্দর্যের প্রতীক, যা কেবল তারাই উপলব্ধি করতে পারে যারা এই গ্রন্থ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞানের অধিকারী । এই জ্ঞান হৃদয়ে অনুভূতি জাগায়, হৃদয়কে করে আন্দোলিত । এই জ্ঞানের সাহায্যে মানুষ সুন্দর জগতের গঠন বিন্যাস এবং এর রং ও রূপের মাঝে আল্লাহর সুনিপুণ হাতকে কর্মরত দেখতে পায়। মনে হয় এই জগতের রূপরেখা ও আকৃতি প্রকৃতির মাঝে সৌন্দর্যের উপাদান ইচ্ছাকৃতভাবেই রাখা হয়েছে। কারণ অনেক বস্তু ও প্রাণী কেবল এই সৌন্দর্যের সাহায্যেই তার প্রাকৃতিক ধর্ম পালন করে থাকে । দৃষ্টান্তস্বরূপ আমরা ফুলের অপরূপ সৌন্দর্যের কথা বলতে পারি ফুলের রূপ ও গন্ধের আকর্ষণেই মৌমাছি এবং প্রজাপতি ছুটে আসে, আর এর ফলে মূল কাজটি সম্পন্ন হয় । অর্থাৎ মৌমাছি ও প্রজাপতি ফুলের রেণু বহন করে নিয়ে যায়, যার সাহায্যে ফলের সৃষ্টি হয় । তাহলে বুঝা গেলো যে, ফুল তার রূপের সাহায্যেই তার প্রাকৃতিক দায়িত্বটা পালন করে যাচ্ছে । প্রজাতির লিংগের ক্ষেত্রেও এই গুরুত্ব আমরা দেখতে পাই । রূপের কারণেই বিপরীত লিংগের প্রতি আকর্ষণ অনুভূত হয় এবং এর ফলে দুটো ভিন্নধর্মী লিংগের প্রাণী তার প্রাকৃতিক দায়িত্‌ পালন করে চলে ৷ তাই বলতে পারি, রূপও একটি গুরুত্বপূর্ণ উপাদান যা বিভিন্ন প্রাকৃতিক ও স্বভাবজাত দায়িত্ব পালনে সাহায্য করে থাকে । এই জগতের গঠন ও বিন্যাসে রূপ একটি বাঞ্ছিত উপাদান বলেই পবিত্র কোরআনে এর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আয়াতের শেষে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা পরাক্রমশালী, ক্ষমাশীল ৷” অর্থাৎ তিনি সৃষ্টির ক্ষেত্রেও শক্তিধর এবং কর্মফল প্রদানের ক্ষেত্রেও শক্তিধর । তেমনিভাবে তিনি ক্ষমাশীলও ৷ অর্থাৎ যারা তার অপার কুদরতের নিদর্শনগুলো দেখেও তাকে ভয় করে না, তাদের তিনি ক্ষমা করে দিতে পারেন । জগত নামক গ্রন্থের আলোচনার পর এখন আলোচিত হচ্ছে এশীগ্রন্থ আল কোরআন, যার তেলাওয়াত করা হয় এবং যার তেলাওয়াতের মাধ্যমে মানুষ সওয়াবের আশা করে থাকে । বলা হয়েছে, ‘যারা আল্লাহর কেতাব পাঠ করে, নামায কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে............. ৷" (আয়াত ২৯) | ৩৫ সূন্মা ফাতের (৬১১ পারা ২২ অমলখিল ৫ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।