যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

হচ্ছে গোটা পৃথিবী এবং এর মধ্যকার জীব ও জড় জগতের বর্ণবৈচিত্র্য, যার সাক্ষাত আমরা পাই ফল-মূল, পাহাড় পর্বত, মানব জাতি এবং বিভিন্ন প্রজাতির জীব-জস্তুর মাঝে। অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্যে গোটা পৃথিবীর এই বৈচিত্র্যময় জীব ও জড় জগতের আলোচনা করা হয়েছে এবং মানব হৃদয়কে এর দ্বারা আলোড়িত ও আন্দোলিত করা হয়েছে । প্রথমেই আকাশ থেকে বৃষ্টিপাতের দৃশ্যটি চিত্রায়িত করা হয়েছে। এরপর বলা হয়েছে, কিভাবে ওই বৃষ্টির মাধ্যমে বিভিন্ন বর্ণের ফলমূল উৎপন্ন করা হয়। আলোচনায় ফলের রং বা বর্ণের বিষয় প্রাধান্য পেয়েছে। কারণ, বিষয়টি অত্যন্ত চিত্তাকর্ষক এবং বিস্ময়কর । পৃথিবীর বুকে এমন কোনো শিল্পী নেই যে তার তুলির আচড়ে ফলের বিচিত্র সব রঙের প্রতিফলন ঘটাতে পারে। কারণ, একশ্রেণীর ফলের রঙের সাথে অন্য শ্রেণীর ফলের রংয়ের মিল নেই । এমনকি একই শ্রেণীর ফলের রংয়ের মাঝেও পার্থক্য লক্ষ্য করা যায় । গভীরভাবে পরীক্ষা করলে দেখা যাবে, একই শ্ৰেণীর ফলের রঙের মাঝে কিছুটা হলেও পার্থক্য রয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার । ফলের বর্ণবৈচিত্র্যের পর আসছে পাহাড় পর্বতের বর্ণবৈচিত্রেযর আলোচনা । এটাও একটা অবিশ্বাস্য ব্যাপার । ফল-মূল ও পাহাড় পর্বতের মাঝে বাহ্যিক দৃষ্টিতে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না, কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে উভয় শ্রেণীর মাঝে একটা স্বাভাবিক মিল দেখা যাবে । পাহাড় পর্বতে যে সব পাথরখন্ড পাওয়া যায় তার রংও বিভিন্ন প্রকার হয়ে থাকে এবং ফলের রঙের সাথে এর যথেষ্ট সাদৃশ্যও রয়েছে। এমনকি আকৃতির ক্ষেত্রেও এই সাদৃশ্য লক্ষ্য করা যায়। অনেক সময় এই সাদৃশ্য এতোই গভীর থাকে যে, ফল আর পাথরের মধ্যকার পার্থক্যটুকু নির্ণয় করা আমাদের জন্যে কঠিন হয়ে পড়ে৷ ‘পর্বতসমূহের মাঝে রয়েছে বিভিন্ন বর্ণের গিরিপথ ৷’ (আয়াত ২৭) আলোচ্য আয়াতে বিভিন্ন বর্ণের গিরিপথের উল্লেখ করা হয়েছে। এটাও একটা বাস্তব সত্য । সাদা বর্ণের গিরিপথগুলোর মাঝে এমনিভাবে লাল বর্ণের গিরিপথগুলোর মাঝেও পার্থক্য দেখা যায়। কোনোটা হান্কা বর্ণের, কোনোটা গৃভীর বর্ণের আবার কোনোটা মিশ্র বর্ণের । এ ছাড়া গভীর ' কালো বর্ণের গিরিপথও রয়েছে। এখানে আর একটি বিষয় লক্ষণীয়, আর তা হচ্ছে, ফল-মূলের বর্ণ-বৈচিত্র্যের পাশাপাশি পাথর ও গিরিপথের বর্ণবৈচিত্রেযের কথা বলা হয়েছে। এর মাধ্যমে মানুষের হৃদয়কে প্রচন্ডভাবে নাড়া দেয়া হয়েছে এবং তার মাঝে উচ্চমাত্রায় সৌন্দর্যানুভূতি জাগিয়ে তোলা হয়েছে। এর ফলে: তার দৃষ্টিতে বিভিন্ন বস্তুর রূপ বিমূর্ত হয়ে ধরা পড়বে তার দৃষ্টিতে পাথরের রূপ আর ফলের রূপ এখানে এসে একই মাত্রায় ধরা পড়বে। অথচ উভয়টির প্রকৃতি ও কার্যকারিতার মাঝে বিরাট পার্থক্য রয়েছে, কিন্তু তা সত্তেও মানুষ যখন বস্তুনিরপেক্ষ দৃষ্টি নিয়ে তাকায় তখন উভয়টির রূপের মাঝে এক অভিন্ন উপাদান লক্ষ্য করে যা সত্যিই দেখার মতো এবং উপলব্ধি করার মতো । এরপর মানব জাতির বর্ণবৈচিত্রের কথা আলোচিত হয়েছে। এই বর্ণবেচিত্র্য কেবল বিভিন্ন গোষ্ঠী ও জাতির লোকদের ক্ষেত্রেই প্রযোজ্য নয়; বরং একই গোষ্ঠী ও জাতির প্রতিটি ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য ৷ শুধু তাই নয়; বরং এই বর্ণবৈচিত্র্য একই মাতৃগর্ভ থেকে জন্ম নেয়া যমজ সন্তানদের মাঝেও লক্ষণীয় । বিভিন্ন প্রজাতির জীব জন্তু ও প্রাণীর মাঝেও এই বর্ণবৈচিত্র্য লক্ষ্য করা যায়। চতুষ্পদ জস্তুসহ পৃথিবীর বুকে বিচরণকারী সব ধরনের প্রাণীর মাঝেই এই রং ও বর্ণের পার্থক্য দেখতে পাওয়া যায়। ফল-মূল এবং পর্বতগিরির বর্ণ যেমন আকর্ষণীয়, ঠিক তেমনি আক্ষণীয় বিভিন্ন প্রজাতির জীবজন্তু ও প্রাণীর বর্ণও ৷ | ৩৫ সূরা ফাতের (৬০) পারা ২২ অমনখিল ৫ www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।