যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

oo’ ADA DD or get ork de 2 of © yd us lil U5 1350 AAN ww © yt wt Bf: :uey¥ls ' যালেমদের (সেখানে) কোনোই সাহায্যকারী নেই । ত্ল্ব্ুঃ ৫ ৩৮. নিসন্দেহে আল্লাহ তায়ালা আসমানসমূহ ও যমীনের (যাবতীয় দেখা) অদেখা বিষয় ' সম্পর্কে সম্যক অবগত রয়েছেন, (এমনকি মানুষের) মনের ভেতরে যা কিছু লুকিয়ে আছে সে সম্পর্কেও তিনি ভালো করে জানেন। তাফসীর আয়াত ২৭-৩৮ এ অধ্যায়ের আলোচনায় সৃষ্টির বুকে ছড়িয়ে থাকা বিশাল গ্রন্থ ও আল্লাহ তায়ালার প্রেরিত কেতাবের তুলনামূলক আলোচনা করা হয়েছে। বিশাল প্রকৃতির বুকে ছড়িয়ে থাকা বিশাল গ্রন্থের সুবিস্তীর্ণ ও চমৎকার পাতাগুলো থেকে এ পাঠ গ্রহণ করা হচ্ছে। এ পাতাসমূহের রং বিভিন্ন, প্রব ও এর বিন্যাস বৈচিত্র্যময় । এ সব পাতা যে সব বৃক্ষ থেকে এসেছে তার ফলগুলোও নানা বর্ণের ও নানা স্বাদের; আর সেই বিশাল উপত্যকার পাশে অবস্থিত পাহাড় পর্বতগুলোও খোলা প্রকৃতির বুকে যেন আর একটি বিশাল গ্রন্থ .......... অপর দিকে আল্লাহর কাছ থেকে প্রেরিত কেতাবে এবং তার বর্ণনায় যে সত্য প্রকাশিত হয়েছে, তা বিশ্ব প্রকৃতির মধ্যে অবস্থিত সত্য বিষয়গুলোর সত্যতার সাক্ষ্য বহন করে। আর আর শে মোয়াল্লায় লিখিত এই যে আল কেতাব (যার মাধ্যমে আল্লাহ তায়ালা মানুষকে চিরদিন সঠিক পথ দেখানোর ব্যবস্থা করেছেন, যা বিভিন্ন যুগে বিভিন্ন দেশে এবং বিভিন্ন ভাষায় তিনি নাযিল করেছেন), সে কেতাবের ওয়ারিস হচ্ছে মুসলিম উম্মাহ । যুগে যুগে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম উম্মাহর (তাদের আত্মসমর্পণের ধরন ও আন্তরিকতার তারতম্য অনুসারে) বিভিন্ন শ্রেণী গড়ে ওঠেছে। যেহেতু তারা আল্লাহর কাছে নিজেদের সোপর্দ করেছে, এ জন্যে আল্লাহ রব্বুল আলামীন তাদের ক্রুটি-বিচ্যুতি ক্ষমা করার পর তাদের তার নেয়ামত দান করবেন বলে ভরসা দিয়েছেন, তারা সেসব নেয়ামত পাওয়ার আশায় অপেক্ষারত রয়েছে, তারা নিজেদের মহান পরওয়ারদেগারের কৃপাধন্য অবস্থায় দেখতে চায় এবং তীর নেয়ামতভরা জার্বাতে স্থান লাভ করার জন্যে আকাংখী হয়ে রয়েছে। তারা এটাও আশা করে যে, তাদের সামনে থাকবে বিপদগ্রস্ত ও আযাবে পতিত কাফেরদের দৃশ্য । এই দীর্ঘ ও বিশ্বয়কর অধ্যায়টির নানামুখী আলোচনা এই বর্ণনার ওপর শেষ হচ্ছে যে, না-ফরমানদের পরিণতি কি হবে না হবে তা সুনিশ্চিতভাবে কেউই জানে না একমাত্র মহান আল্লাহ ছাড়া, যিনি বক্ষসমূহের মধ্যে ‘তুমি কি দেখোনি যে, আল্লাহ তায়ালা আকাশ থেকে পানি বর্ষণ করেছেন ........ নিশ্চয়ই আল্লাহ তায়ালা মহাশক্তিমান- ক্ষমাশীল ৷’ (আয়াত ২৭-২৮) জীবন ও জগতের এক বিস্ময়কর উপস্থাপনা জীবন ও জগতের এটা এক বিস্ময়কর উপস্থাপনা । এর মাধ্যমে এই মহাগ্রন্থ আল কোরআনের মূল উৎসের পরিচয় পাওয়া যায়। কারণ, এই উপস্থাপনা ও আলোচনার বিষয়বস্তু

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।