যিলালিল কুরআন — যিলালিল কুরআন 17
/ ২৫৭
📝 লেখা 📖 পিডিএফ

‘কুফর’ হচ্ছে এক অন্ধকার অথবা সকল দিক দিয়েই এটা অন্ধকারাচ্ছন্ন এক অনুভূতি; তাই | যখনই মানুষ ঈমানের নূর থেকে দূরে সরে যায়, তখনই তারা নানাপ্রকার এবং বিভিন্নমুখী অন্ধকারের মধ্যে পতিত হয়। এমন সংকট সমস্যার মধ্যে তারা ঘেরাও হয়ে যায় যে, সেই কঠিন অন্ধকারের জাল ছিন্ন করা তাদের জন্যে সুকঠিন হয়ে পড়ে । কুফরের কারণে এমন সব কঠিন সংকটের মধ্যে মানুষ পতিত হয় যে, কোনো জিনিসকেই তারা তার আসল রূপে দেখতে পায় না। কুফর (সত্য অস্বীকৃতির মনোভাব) মানুষকে সত্য সঠিক বিষয় বুঝতে দেয় না; বরং সত্য থেকে তাদের বহু দূরে সরিয়ে নিয়ে যায়। ‘কুফর’ এক প্রচন্ড তাপ প্রবাহ, যা অন্তরকে ঝলসে দেয়, অস্থিরতা, পেরেশানী, লক্ষ্য নির্ধারণে অপারগতা এবং সত্য সন্দর্শনে বা সত্যের দিকে প্রত্যাবর্তনের ব্যাপারে তৃপ্তিহীনতার দুর্ভোগ এনে দেয়, পরিশেষে কুফরী মনোভাব মানুষকে জাহার্বামের ভীষণ উত্তপ্ত শাস্তির মধ্যে নিয়ে যাবে! কুফর বা কুফরী মনোভাব হচ্ছে যেন একটি এক মৃত্যু, অন্তর ও বিবেকের দিক দিয়ে এক চরম ও কঠিন মৃত্যু । এ মনোভাব মানুষকে জীবনের মূল উৎস থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, দূরে সরিয়ে দেয় সেই পথ থেকে যা মানুষকে সাফল্যের দিকে এগিয়ে নেয়ার জন্যে নিয়োজিত থাকে । এ প্রবণতা মানুষকে সঠিক চিন্তা করতে দেয় না এবং সে সত্যের প্রস্ববণ থেকে আকণ্ঠ পান করার ইচ্ছাই হচ্ছে মানব জীবনের মজ্জাগত চাহিদা, সেখানে তাকে ঢুকতেই দেয় না। প্রত্যেক ব্যক্তিরই রয়েছে নিজস্ব এক প্রকৃতি এবং এই প্রকৃতি অনুসারে চললে তার প্রতিদান পাওয়াও তার জন্যে নির্ধারিত, আর এ জন্যেই প্রকৃতির আহ্বানে যে সাড়া দেবে আর যে দেবে না, সে কখনও বরাবর হবে না হতেও পারে না। প্রতে;যক মানুব্বের স্বভাব প্রকৃতিহ্‌ আল্সাদা আসুন এবার আমরা নবী (স.)-এর দিকে তাকাই, দেখা যাক তিনি কোনদিকে আমাদের আহ্বান জানাচ্ছেন এবং কোন জিনিস থেকে আমাদের দূরে সরিয়ে নিতে চাইছেন, তার জীবনের বাস্তব কার্যাবলীর মাধ্যমে আমাদেরকে কোন সীমানার মধ্যে থাকতে তিনি উদ্বুদ্ধ করছেন এবং আল্লাহর দিকে দাওয়াত দান করায় কি ভূমিকা তিনি পালন করছেন। অতপর স্বেচ্ছাচারী শাসক ও পরিচালকবর্গের নাগপাশ থেকে দূরে সরে থাকার জন্যে তিনি কি আমাদের কি প্রোগ্রাম দিচ্ছেন? এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা শোনান তাকে যাকে তিনি (শোনাতে) চান। ...... সুতরাং দেখ, কেমন ছিলো আমার আযাব?’ (আয়াত ২২-২৬) । প্ৰকৃতিগতভাবে মানুষের সৃষ্টির মধ্যেই মতভেদের বীজ রয়ে গেছে। মানুষের স্বভাব প্রকৃতি ও মেযাজের মধ্যে এবং মানুষের গঠন প্রকৃতির মধ্যে যে ভাবে পার্থক্য রয়েছে, সেই ভাবেই রয়েছে তাদের মধ্যে আল্লাহ তায়ালার দাওয়াতকে গ্রহণ করার যোগ্যতার মধ্যে পার্থক্য, আর এই কারণেই আনল্মাহর নযরে কেউ চক্ষুন্মান আর কেউ অন্ধ ৷ তারা বিভিন্ন জন সৃষ্টি বৈচিত্র্যকে বিভিন্নভাবে দেখে তারা ছায়া ও উত্তাপ, অন্ধকার ও আলো এবং জীবন ও মৃত্যুর তাৎপর্য বিভিন্নভাবে দেখে এ সব কিছুর ওপরে রয়েছে আল্লাহর জ্ঞান ভান্ডারে রক্ষিত মানুষের নিয়তি ও আল্লাহ জাল্লা শানুহুর বিজ্ঞানময় মহা রহস্যভান্ডার এবং তার যা ইচ্ছা তাই করার ক্ষমতা । তারপর আসছে রসূল (স.)-এর প্রসংগ । জানান হচ্ছে যে. তিনি একজন সতর্ককারী ছাড়া আর কিছুই নন । অর্থাৎ সতৰ্ক করার পর তার দায়িত্ব শেষ হয়ে যায়। তার মানবীয় ক্ষমতা এই পর্যন্তই শেষ । অতপর কবরে যারা শায়িত রয়েছে তাদের শোনানোর দায়িত্ব তার নয় এবং মৃত অন্তর নিয়ে যারা বেঁচে আছে তাদেরও জোর করে হেদায়াতের পথে নিয়ে আসার কাজও তার নয়, কারণ তারাও তো মৃতদেরই শামিল । আর একমাত্র আল্লাহই যাকে ইচ্ছা তাকে শোনাতে সক্ষম, একমাত্র তীরই রয়েছে যা ইচ্ছা তা করার ক্ষমতা । অতএব কেউ যদি গোমরাহ হয়ে যায়, দেখে শুনে জেনে বুঝেও যদি কেউ সঠিক পথ গ্রহণ না করে, তাহলে সে বিষয়ে রসূলের কোনো দায়িত্‌ নেই ৷ তার দায়িত্ব হচ্ছে বুদ্ধিমত্তার সাথে ও সুন্দর সুমিষ্ট কথা দ্বারা মানুষকে আল্লাহর পথে আহ্বান www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।